CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

টিম ইন্ডিয়া এবার কাঁপাবে রাহুল দ্রাবিড় ২.০? ব্যাট হাতে বাবার হুবহু ছায়া দেখল গোটা ক্রিকেট বিশ্ব!

রাহুল দ্রাবিড়ের ব্যাটিং স্টাইল মানেই শান্ত, নিখুঁত আর টেকনিক্যাল সৌন্দর্য। সেই একই ছবি ধরা পড়ল কর্ণাটকের মহারাজা ট্রফি কেএসসিএ টি-২০ ২০২৬-এর মাঠে। প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড় নন, ক্রিজে ছিলেন তাঁরই বড় ছেলে সামিত দ্রাবিড়। ছেলের খেলার স্ট্যাইলে বাবার ছাপ স্পষ্ট।

Samit Dravid-1
Samit Dravid-1

রাহুল দ্রাবিড়ের ব্যাটিং স্টাইল মানেই শান্ত, নিখুঁত আর টেকনিক্যাল সৌন্দর্য। সেই একই ছবি ধরা পড়ল কর্ণাটকের মহারাজা ট্রফি কেএসসিএ টি-২০ ২০২৬-এর মাঠে। প্রাক্তন ভারত অধিনায়ক রাহুল দ্রাবিড় নন, ক্রিজে ছিলেন তাঁরই বড় ছেলে সামিত দ্রাবিড়। ছেলের খেলার স্ট্যাইলে বাবার ছাপ স্পষ্ট। 

ফের মাঠে ফিরেছেন ‘দ্য ওয়াল’!

হুবলির কেএসসিএ ক্রিকেট গ্রাউন্ডে বুধবার কল্যাণী বেঙ্গালুরু ব্লাস্টার্সের হয়ে সামিত ব্যাট করতে নেমে এমন কয়েকটা শট খেললেন, যা দেখে ব্যাপক আলোচনা সোশ্যাল মিডিয়ায়। তাঁর সোজা হয়ে দাঁড়ানোর ভঙ্গি, ট্রিগার মুভমেন্ট, উঁচু বাম কনুই, নিখুঁত কভার ড্রাইভ, ছোট ব্যাকলিফট, স্কোয়ার কাট আর নিয়ন্ত্রিত পুল শট, সবেতেই যেন বাবা রাহুল দ্রাবিড়ের ব্যাটিংয়ের স্টাইল স্পষ্ট। অনেকেই বলছেন, যেন ফের মাঠে ফিরেছেন ‘দ্য ওয়াল’।

ক্রিজে নেমে সামিতের দারুণ ইনিংস!

ম্যাচের শুরুতেই মাত্র ৮ বলের দুই উইকেট খুইয়ে বেঙ্গালুরু ব্লাস্টার্স চাপে পড়ে যায়। এহেন কঠিন সময়ে ক্রিজে নেমে সামিত দারুণ ধৈর্যের পরিচয় দিলেন। ২৩ বলে তিনি ৩২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন এদিন। ছয়টি চারের মার ছিল তাঁর ইনিংসে। সামিতের এই দুর্দান্ত ব্যাটিংয়ের পর রোহন পাটিল করেন ৬৪ রান। আর প্রবীণ দুবে ৫১ রান করে ২০ ওভারে ২০৩/৭-এ দলের রান সংগ্রহে পৌঁছে দেন।

সামিতকে অনেকেই বলছেন 'রাহুল দ্রাবিড় ২.০:

জবাবে মানভন্থ কুমার হুবলি টাইগার্সের হয়ে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেও, সিমে মাত্র ২ রানে বেঙ্গালুরু ব্লাস্টার্স জয় তুলে নেয়। যদিও ম্যাচের ফলাফলের থেকেও এখন আলোচনায় রয়েছে সামিতের ব্যাটিং। তাঁর ব্যাটিং স্টাইল দেখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন, সামিত যেন রাহুল দ্রাবিড়ের প্রতিচ্ছবি। অনেকেই তাঁকে বলছেন 'রাহুল দ্রাবিড় ২.০’, আবার কেউ বলছেন ‘দ্য ওয়ালের হুবহু কপি’।

পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নিজের পরিচয় গড়ছেন সামিত:

অবশ্য সামিতের ব্যাটিংয়ে বাবার ছাপ থাকলেও তিনি নিজের আলাদা পরিচয় গড়েছেন। বিশ্বের অন্যতম সেরা বিশেষজ্ঞ ব্যাটার ছিলেন রাহুল দ্রাবিড়। অন্যদিকে একজন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সামিত নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। মিডল অর্ডারে তিনি ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিংও করে থাকেন।

আরো পড়ুন: পাকিস্তান ও সৌদি আরব এবার একসাথে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম গড়তে বড় সিদ্ধান্ত নিতে চলেছে!

সামিতের অর্জন:

২০২৩-২৪ মরশুমে কুচবিহার ট্রফিতে সামিত কর্ণাটকের ট্রফি জয়ে বড় ভূমিকা পালন করেন। তিনি ওই টুর্নামেন্টে ৩৬২ রান করেন, ১৬টি উইকেটও তোলেন। তাঁর অন্যতম সেরা পারফরম্যান্স হল জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ৯৮ রানের দুরন্ত ইনিংস। তাঁর এমন সাফল্যের জন্য ঘরের মাঠের সিরিজের জন্য ২০২৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পান। যদিও হাঁটুতে চোখ পাওয়ার জন্য সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।

আসছেন দ্রাবিড়ের ছোট ছেলে অন্বয়:

দ্রাবিড় পরিবারের চোট ছেলে অন্বয় দ্রাবিড়ও একজন উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে দ্রুত উঠে আসছেন। আগামী ১৪ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা সফর। ইতিমধ্যেই ভারতের অনূর্ধ্ব-১৯ দলের জাতীয় দলে জায়গা পেয়েছেন তিনি। তাই এবার রাহুল দ্রাবিড়ের উত্তরাধিকারীরা মাঠে নামছেন আক্রমণাত্মক ভঙ্গিতে।

আরো পড়ুন: বৈভব সূর্যবংশীর পাশে দাঁড়ালেন এবি ডি ভিলিয়ার্সও!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে