CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা হয়ে গেল, ইতিহাস গড়ার পথে বৃন্দা রাঠি!

বহুল প্রতীক্ষিত মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচের জন্য, এবার ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করল আইসিসি। ঐতিহাসিক লর্ডস ময়দানে আগামী রবিবার আয়োজক ইংল্যান্ড ও ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মধ্যে এই মহারণ হবে অনুষ্ঠিত হবে। এখনও পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত থেকে দুই দলই ফাইনালে উঠেছে।

Vrinda Rathi to umpire in World Cup Final
Vrinda Rathi to umpire in World Cup Final

বহুল প্রতীক্ষিত মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচের জন্য, এবার ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করল আইসিসি। ঐতিহাসিক লর্ডস ময়দানে আগামী রবিবার আয়োজক ইংল্যান্ড ও ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মধ্যে এই মহারণ হবে অনুষ্ঠিত হবে। এখনও পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত থেকে দুই দলই ফাইনালে উঠেছে।

ম্যাচ রেফারির ভূমিকায় ভারতের তরফে বৃন্দা রাঠি ও জি. এস. লক্ষ্মী!

ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন জ্যাকুলিন উইলিয়ামস ও ভারতের তরফে বৃন্দা রাঠি। কিম কটন থাকবেন তৃতীয় আম্পায়ার হিসেবে, চতুর্থ আম্পায়ার নিমালি পেরেরা ও ম্যাচ রেফারি হিসেবে থাকছেন ভারতের জি. এস. লক্ষ্মী।

পঞ্চম মহিলা টি-২০ বিশ্বকাপে জ্যাকুলিন উইলিয়ামস!

এটি জ্যাকুলিন উইলিয়ামসের পঞ্চম মহিলা টি-২০ বিশ্বকাপ। তিনি এর আগে ২০২৩ সালের ফাইনালেও অন-ফিল্ড আম্পায়ার হিসেবে কাজ করেছেন। সেখানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অস্ট্রেলিয়া শিরোপা জেতে। তিনি চলতি আসরে আম্পায়ারিং করেছেন ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা উদ্বোধনী ম্যাচ, ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল ও অস্ট্রেলিয়া বনাম ভারতের গুরুত্বপূর্ণ গ্রুপ ম্যাচে।

আরো পড়ুন: আর ঋতুরাজ নয়, ২০২৭ মরশুমের আইপিএলে চেন্নাইয়ের ক্যাপ্টেন হচ্ছেন হার্দিক?

অন-ফিল্ড আম্পায়ার হিসেবে বৃন্দা রাঠি:

অন্যদিকে, এটি একটি বিশেষ মুহূর্ত ভারতের বৃন্দা রাঠির জন্য  মাইলফলক। এই প্রথম তিনি মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। চলতি টুর্নামেন্টে তিনি ইংল্যান্ডের আয়ারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ এবং অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেমিফাইনালসহ একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন।

ভারতের ম্যাচ রেফারি হিসেবে জি. এস. লক্ষ্মীও বড় ভূমিকা পালন করছেন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের পাশাপাশি তিনি শ্রীলঙ্কার নিউজিল্যান্ডের বিপক্ষে স্মরণীয় জয়ের ম্যাচে ম্যাচ রেফারির ভূমিকায় ছিলেন।

ফাইনালে তৈরি হবে নতুন ইতিহাস:

এবারের ফাইনালে তৈরি হবে অভিজ্ঞতা আর নতুন ইতিহাস। বিশ্ব বিশ্ব ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ ম্যাচে বৃন্দা রাঠি ও জি. এস. লক্ষ্মী যে গুরুদায়িত্ব পালন করতে চলেছেন, তা ভারতীয় ক্রিকেটের জন্য খুবই গর্বের।

আরো পড়ুন: টিম ইন্ডিয়া এবার কাঁপাবে রাহুল দ্রাবিড় ২.০? ব্যাট হাতে বাবার হুবহু ছায়া দেখল গোটা ক্রিকেট বিশ্ব!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে