CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

'কাঙাল' অবস্থা কাটিয়ে এবার ঘুরে দাঁড়ানোর পথে হাঁটছে USA ক্রিকেট, আদালতের ঐতিহাসিক রায়ে মিলল বড় স্বস্তি!

দীর্ঘদিনের আর্থিক-প্রশাসনিক সংকট কাটিয়ে USA ক্রিকেট এবার নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে। আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজেসের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দেউলিয়া আদালত সমঝোতা চুক্তিতে অনুমোদন দিয়েছে। তাই অবসান ঘটল বহু বছরের আইনি জটিলতার। মার্কিন ক্রিকেটের ভবিষ্যতের জন্য এই রায়কে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

USA cricket board bankruptcy
USA cricket board bankruptcy

দীর্ঘদিনের আর্থিক-প্রশাসনিক সংকট কাটিয়ে USA ক্রিকেট এবার নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে। আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজেসের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দেউলিয়া আদালত সমঝোতা চুক্তিতে অনুমোদন দিয়েছে। তাই অবসান ঘটল বহু বছরের আইনি জটিলতার। মার্কিন ক্রিকেটের ভবিষ্যতের জন্য এই রায়কে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

কী বলছে প্রতিবেদন?

ক্রিকবাজের একটি প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তিকে কেন্দ্র করে মতবিরোধের জন্য ইউএসএ ক্রিকেট এবং আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজেসের মধ্যে সম্পর্ক ভেঙে পড়ে। পরবর্তীতে সেই বিরোধই আইনি লড়াইয়ে পরিণত হয়। সংস্থাটি চরম আর্থিক সংকটের মুখে পড়ে।

কীভাবে হল সমঝোতা?

নতুন সমঝোতা অনুসারে, ইউএসএ ক্রিকেটকে দেউলিয়া হওয়ার হাত থেকে বেরিয়ে আসতে আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজেস, ১১ লাখ মার্কিন ডলারেরও বেশি আর্থিক সহায়তা প্রদান করবে। শুধু তাই নয়, সংস্থার বিপক্ষে করা ১৫ কোটি মার্কিন ডলারের বিপুল অংকের ক্ষতিপূরণের দাবিও আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজেস প্রত্যাহার করে নেবে বলে জানিয়েছে।

কেন সংকট তৈরি হয়েছিল?

২০২৫ সালে প্রশাসনিক ব্যর্থতা, শাসনব্যবস্থার একাধিক ত্রুটি, অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ইউএসএ ক্রিকেটকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সাময়িকভাবে স্থগিত করে। ওই সময়ে আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজেসের সঙ্গে ইউএসএ ক্রিকেট  চুক্তি বাতিল করতে চাইলে আইনি লড়াই শুরু হয়। পরিস্থিতি জটিল হয়ে উঠল অবশেষে চ্যাপ্টার ১১-এর আওতায় সংস্থাটি দেউলিয়া সুরক্ষার আবেদন করতে বাধ্য হয়।

চুক্তির বিরোধিতা খারিজ করেন বিচারপতি মাইকেল ই. রোমেরো:

তারপর একজন ট্রাস্টি নিয়োগ করে আদালত, আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজেসের সঙ্গে আলোচনা করে যিনি এই সমঝোতা চুক্তি সম্পন্ন করেন। তবে এই চুক্তির বিরোধিতা করেন কয়েকজন প্রাক্তন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট পক্ষ। সব আপত্তি খারিজ করে দিয়ে চুক্তিতে অনুমোদন দেন বিচারপতি মাইকেল ই. রোমেরো। 

আরো পড়ুন: ‘ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম কালো দিন’— আচমকাই ক্ষোভে ফেটে পড়লেন সুনীল গাভাস্কার!

USA ক্রিকেটে নতুন আশার আলো:

যুক্তরাষ্ট্রে দ্রুত বাড়ছে ক্রিকেটের জনপ্রিয়তা, এমন সময়ই এল এই রায়। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন ও বেসরকারি বিনিয়োগ বাড়ার ফলে সেদেশে ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার পথে।

মেজর লিগ ক্রিকেটের সিইও জনি গ্রেভ বলেন, "আদালতের এই সিদ্ধান্ত এবং অর্থায়নের অনুমোদনকে আমরা স্বাগত জানাই। এটি সবার জন্যই কঠিন সময় ছিল। আমাদের লক্ষ্য সবসময়ই ছিল যুক্তরাষ্ট্রে ক্রিকেটের দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করা এবং ইউএসএ ক্রিকেটকে দেউলিয়াত্ব থেকে বেরিয়ে এসে আইসিসি'র সদস্যপদ পুনরুদ্ধারের বাস্তবসম্মত সুযোগ করে দেওয়া।"

এখন সকলের নজর থাকবে আইসিসি এবং আদালত-নিযুক্ত ট্রাস্টির দিকে। মার্কিন ক্রিকেটে আদালতের রায় নতুন যুগের সূচনা করতে পারে সেদিকেই তাকিয়ে ক্রিকেট মহল।

আরো পড়ুন: মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা হয়ে গেল, ইতিহাস গড়ার পথে বৃন্দা রাঠি!

ট্যাগ:USA

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে