CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

কেউ ভাবতেও পারেননি! অভিষেকেই কেন এমনটা হল বৈভবের সাথে?

ভারতের তরুণ তারকা ব্যাটার মাত্র ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীকে নিয়ে আবারও জল্পনা তুঙ্গে। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচের পূর্বে সোশ্যাল মিডিয়ায় এক রহস্যময় পোস্ট করে এখন আলোচনায় উঠে এসেছেন এই বাঁহাতি ওপেনার। কিন্তু কি এমন পোস্ট করলেন বৈভব?

Vaibhav Suryavanshi six off Jofra Archer
Vaibhav Suryavanshi six off Jofra Archer

যুক্তরাজ্য সফরের প্রথমে আয়ারল্যান্ড এর বিপক্ষে দুইটি টি-২০ ম্যাচে বৈভব সূর্যবংশী সুযোগ পাননি। তারপর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচেও তিনি বেঞ্চে বসে কাটিয়েছেন। বৃষ্টির জন্য অবশ্য সেই ম্যাচ একেবারে শেষ হয়নি। ওদিকে আবার দীর্ঘ হয়ে গেল বৈভবের অভিষেকের অপেক্ষা। 

ভারতের সিনিয়র দলে কি খেলবেন বৈভব?

যদিও দ্বিতীয় টি-২০ ম্যাচের পূর্বে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বৈভব সূর্যবংশী "নিউ চ্যাপ্টার" লিখে একটি পোস্ট করেছেন। সেই থেকেই ক্রিকেট মহলে চলছে জোড় আলোচনা। তবে কি এবার ভারতের সিনিয়র দলের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েই গেল বৈভবের।

তিলক বর্মার হাত থেকে জার্সি গ্রহণ বৈভবের!

ম্যাচের আগে বৈভব সতীর্থ তিলক বর্মা-র হাত থেকে টিম ইন্ডিয়া-র জার্সি গ্রহণ করেন। ভারতের পুরুষদের টি-২০ দলের ১২২তম আন্তর্জাতিক ক্রিকেটার হন তিনি। পাশাপাশি ভারতের ইতিহাসে সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটারের হিসেবে রেকর্ডও গড়েন। কিংবদন্তি শচীন তেন্ডুলকরের রেকর্ড এখন বৈভবের।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক বৈভবের:

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে মাত্র ১৫ বছর ৯৯ দিন বয়সে অভিষেক করলেন তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। অভিষেক ম্যাচেই বৈভব আক্রমণাত্মক ব্যাটিং করে ক্রিকেটপ্রেমীদের অবাক করেছেন ঠিকই, তবে বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।

উল্লেখ্য, প্রশ্নের মুখে পড়েছে ওপেনার সঞ্জু স্যামসনের সাম্প্রতিক ফর্ম। যুক্তরাজ্য সফরে শেষ তিন ইনিংসে তাঁর রান যথাক্রমে ৫, ০ আর ১। তাই জল্পনা শুরু হয়েছিল, দ্বিতীয় টি-২০ ম্যাচে তাঁকে বিশ্রাম দিয়ে ভারতের হয়ে অভিষেক করতে পারেন বৈভব সূর্যবংশী। অবশেষে সেটাই হলো সত্যি। 

আরো পড়ুন: ভারতের প্রতি খারাপ আচরন করা এই ক্রিকেটারের ‘দ্য হান্ড্রেড’-এ খেলা অনিশ্চিত! সমস্যায় পড়লেন কাব্য মারান!

বৈভবের বিরাট ছক্কা, তবুও অভিষেকে সফলতা এল না:

এদিন ইংল্যান্ডের পেসার জশ টাং-এর প্রথম ওভারে বৈভব দুটি শর্ট বলে বড় শট খেলতে গিয়ে মিস করে যান। তারপর একটি ইনসাইড এজ থেকে তিনি সিঙ্গল নিয়ে নিজের প্রথম রান করেন আন্তর্জাতিক ক্রিকেটে। শুরু হয় বৈভবের স্বভাবসুলভ সেই আগ্রাসী মেজাজে ব্যাটিং। জোফ্রা আর্চারের বলে বৈভব হাঁটু গেড়ে দারুন এক ছক্কা হাঁকিয়ে টি-২০ আন্তর্জাতিক কেরিয়ারের তিনি প্রথম ছক্কা মারেন। যদিও জশ টাং-এর স্লো মোশনের একটি বল মিডউইকেটের ওপর দিয়ে তিনি গ্যালারিতে পাঠিয়ে দিয়ে ফের একটি বিশাল ছক্কা মানের।

যদিও নিজের ইনিংসটি লম্বা করতে ব্যর্থ হন বৈভব। স্পিনার উইল জ্যাকসের বলে তিনি উইকেট ছেড়ে বেরিয়ে, বড় শট মারতে গিয়ে বল মিস করে যান। সেই সুযোগ কাজে লাগিয়ে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার দ্রুত স্টাম্পিং করেন। ফলস্বরূপ ১০ বলে ১৪ রান করে বৈভব সাজঘরে ফেরেন। তবে তাঁর ইনিংসের দুটি দৃষ্টিনন্দন ছক্কা সকলের নজর কেড়ে নিয়েছে।

আরো পড়ুন: ভারতের মাটিতে এই প্রথমবার! শুরু হতে চলেছে 'আইপিএল ২.o'?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে