CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

ভারতের ক্রিকেটারকে নিয়ে ঠাট্টা? রবি বিষ্ণোইকে ঠাট্টা করে ভাইরাল আইসল্যান্ড ক্রিকেট!

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-২০-তে ভারতের লেগ-স্পিনার রবি বিষ্ণোইয়ের ব্যয়বহুল বোলিংয়ের করার পর তাঁকে মজার ছলে কটাক্ষে বিঁধল আইসল্যান্ড ক্রিকেট। তারা এক্স হ্যান্ডলে একটি পোস্ট করতেই তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। কী এমন পোস্ট করল তারা?

Iceland Cricket trolls Ravi Bishnoi
Iceland Cricket trolls Ravi Bishnoi

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-২০-তে ভারতের লেগ-স্পিনার রবি বিষ্ণোইয়ের ব্যয়বহুল বোলিংয়ের করার পর তাঁকে মজার ছলে কটাক্ষে বিঁধল আইসল্যান্ড ক্রিকেট। তারা এক্স হ্যান্ডলে একটি পোস্ট করতেই তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

আইসল্যান্ড ক্রিকেটের তরফে রবি বিষ্ণোইকে নিয়ে কী পোস্ট করা হয়েছে?

পোস্টে আইসল্যান্ড ক্রিকেট লিখেছে, "আইসল্যান্ডে থাকা ও ভ্রমণ করা খুবই ব্যয়বহুল। এখানে যদি কখনো এসে না থাকেন, যদি কল্পনা করতে চান কতটা ব্যয়বহুল, তাহলে ভাবুন রবি বিষ্ণোইয়ের বোলিং স্পেলের কথা।"

অতিরিক্ত রান খরচ করে কটাক্ষের শিকার রবি বিষ্ণোই!

আসলে রবি বিষ্ণোই ম্যাচের ১৭তম ওভারে ২৯ রান খরচ করে ফেলেন একাই , যা ঘুরিয়ে দিয়েছে ভারতের ম্যাচের মোড়। ওই ওভারেই পরপর ফ্রি-হিটে ইংল্যান্ডের ব্যাটার জ্যাকব বেথেল দুটি বিশাল ছক্কা মারেন। রবি বিষ্ণোই পরপর দুটি ব্যাক-ফুট নো-বল করতেই অতিরিক্ত সুবিধা করে নেয় ইংল্যান্ড।

চার উইকেটে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড:

ইংল্যান্ডের জয়ের জন্য তখনও ২৪ বলে দরকার ছিল ৪৯ রানের। কিন্তু সেই সমীকরণ দ্রুত পরিবর্তন হয় বেথেলের বিধ্বংসী ব্যাটিংয়ে। তাঁর দারুন ইনিংসের সুবাদে চার উইকেটে ইংল্যান্ড ম্যাচ জিতে নিয়ে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়।

আরো পড়ুন: শেষ হয়ে যাবে 'ওয়ানডে ফরম্যাট'? ক্রিকেটে এবার বড় পরিবর্তনের ভাবনা আইসিসির!

বৈভব সূর্যবংশীর আন্তর্জাতিক অভিষেকের স্পটলাইট ঘুরে গেল  জ্যাকব বেথেলের দিকে:

এদিনের ম্যাচটি ছিল টিম ইন্ডিয়ার তরুণ তারকা ক্রিকেটার বৈভব সূর্যবংশীর আন্তর্জাতিক অভিষেকের দিক থেকে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। যদিও শেষমেষ সেই স্পটলাইট কেড়ে নিয়েছেন জ্যাকব বেথেল। তিনি রীতিমতো ম্যাচ জেতানো ইনিংস খেলেন এদিন।

অবশ্য ইংল্যান্ডের রান তাড়া করার শুরুটা খুব একটা ভালো ছিল না। ফিল সল্ট ও জস বাটলারকে দ্রুত ফিরিয়ে দেন ভারতের পেসার অর্শদীপ সিং। এরপর মাত্র ১৫ বলে অধিনায়ক হ্যারি ব্রুক ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন এবং ম্যাচের রাশ ইংল্যান্ডের হাতে সমর্পণ করেন। তিনটি ছক্কা ও দুটি চার ছিল তাঁর ইনিংসে।

যদিও ম্যাচের শেষে আলোচনার শীর্ষে উঠে এসেছে রবি বিষ্ণোইয়ের সেই ২৯ রানের ওভার। তাকে কেন্দ্র করেই ভাইরাল হয়ে গিয়েছে আইসল্যান্ড ক্রিকেটের কটাক্ষ পোস্ট। ক্রিকেটপ্রেমীদের মধ্যে দারুন হাস্যরসের সৃষ্টি করেছে।

আরো পড়ুন: '...আমাকে? আরে, ভালোই তো চলছে!' ভারতীয় দলে না থাকলেও হাসিমুখে এ কোন জবাব দিলেন সূর্যকুমার যাদব!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে