KKR vs SRH: কেকেআরের 'দূত' হয়ে এলেন মুজারাবানি, ২২৬ রানেই থামতে হল সানরাইজার্স হায়দরাবাদকে! কেকেআরের টার্গেট ২২৭!
ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে।

২রা এপ্রিল,বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে।
দেখে নিন সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ!
অভিষেক শর্মা, ট্রাভিস হেড*, ঈশান কিষান (ক্যাপ্টেন ও উইকেটকিপার), হেনরিক ক্লাসেন*, নীতীশ কুমার রেড্ডি, অনিকেত ভার্মা, সলিল অরোরা, হর্ষ দুবে, শিবাঙ্গ কুমার, ডেভিড পেইন*, জয়দেব উনাদকাট
ইমপ্যাক্ট সাব: হর্ষল প্যাটেল, লিয়াম লিভিংস্টোন*, ইশান মালিঙ্গা*, আর স্মরণ, সাকিব হুসেন।
দেখে নিন কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ!
অজিঙ্কা রাহানে (অধিনায়ক), ক্যামেরন গ্রিন*, অঙ্গকৃশ রঘুবংশী (উইকেটরক্ষক), রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকুল রায়, সুনীল নারিন*, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, ব্লেসিং মুজারাবানি*, কার্তিক ত্যাগী
ইমপ্যাক্ট সাব: ফিন অ্যালেন*, মনীশ পান্ডে, তেজস্বী সিং, সৌরভ দুবে, রোভম্যান পাওয়েল*।
KKR vs SRH: প্রথম ইনিংসে সানরাইজার্স হায়দরাবাদের পারফরম্যান্স!
প্রথমে ওপেন করতে ক্রিজে এলেন ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। দুজন ব্যাটারের থেকে আজ হায়দরাবাদের যথেষ্ট প্রত্যাশা ছিল প্রথম থেকেই। শুরুটা দুর্দান্ত করেছিল হায়দরাবাদ। কিন্তু একটু পরেই ছন্দপতন হল।
প্রথম উইকেট হারাল সানরাইজার্স হায়দরাবাদ:
হায়দরাবাদের ওপেনার ট্রাভিস হেড ৫.৪ ওভারে ৪৬ রান করে সাজঘরে ফিরে গেলেন। হাফসেঞ্চুরির একেবারে দোরগোঁড়ায় পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু, কার্তিক ত্যাগীর বলে ক্যামেরন গ্রিন দুর্দান্ত ক্যাচ নিলেন। তিন নম্বরে ব্যাট করতে নামলেন অধিনায়ক ঈশান কিষান।
কলকাতার জন্য 'আশির্বাদ' হয়ে এলেন মুজারাবানী:
ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছিলেন সানরাইজার্স হায়দরাবাদ দলের অধিনায়ক ঈশান কিষান। কিন্তু, শেষপর্যন্ত ব্লেসিং মুজারাবানীর বলে তাঁকে সাজঘরে ফিরে যেতে হল। মুস্তাফিজুর রহমানের জায়গায় কলকাতা নাইট রাইডার্স দলে খেলতে এসেছেন মুজারাবানী। আইপিএল টুর্নামেন্টে প্রথম উইকেট শিকার করলেন তিনি। নবম ওভারের দ্বিতীয় বলে রিঙ্কু সিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ঈশান। ৯ বলে ১৪ রান করলেন তিনি।
আরো পড়ুন: আইপিএল অতীত, আইপিএলের মতোই আরও একটি টি-২০ লিগ অনুষ্ঠিত হতে চলেছে ভারতের মাটিতে!
এরপর, ওভারের চতুর্থ বলে তিনি অভিষেক শর্মার উইকেটও শিকার করলেন। এক্ষেত্রে সামনের দিকে ডাইভ দিয়ে অসাধারণ একটি ক্যাচ নিলেন বরুণ চক্রবর্তী। ২১ বলে ৪৮ রান করে ফিরে যেতে হল অভিষেক শর্মাকে। যদিও এই আউট নিয়ে অভিষেকের যথেষ্ট সন্দেহ ছিল। ফলে তিনি DRS নেন। কিন্তু, তৃতীয় আম্পায়ার তাঁর সিদ্ধান্ত বদল করলেন না। অবশেষে খানিকটা অসন্তুষ্ট হয়েই মাঠ ছাড়লেন অভিষেক।
১ রান করেই আউট অনিকেত বর্মা:
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদ দশম ওভারের দ্বিতীয় বলে চতুর্থ উইকেট হারাল। মাত্র ১ রান করে ফিরে গেলেন অনিকেত বর্মা। অনুকূল রয়ের বলে বড় শট মারতে গিয়ে আউট হয়ে গেলেন তিনি।
হাফসেঞ্চুরি হাঁকিয়েই সাজঘরে ফিরলেন ক্লাসেন:
অন্তিম ওভারের চতুর্থ বলে আউট হয়ে গেলেন হেনরিক ক্লাসেন। এর আগে অবশ্য তিনি ৩৪ বলে ৫০ রান করেন। তবে ব্লেসিং মুজারাবানীর হাত থেকে রেহাই পেলেন না তিনিও। পরের বলেই আউট হয়ে ফিরে যান। ওভারের শেষ বলে শিবাঙ্গ কুমারও ৪ রান করে আউট হয়ে যান। এই ম্যাচে ব্লেসিং মুজারাবানী ৪ উইকেট শিকার করলেন। ৮ উইকেট হারিয়ে সানরাইজার্স হায়দরাবাদ পৌঁছাল ২২৬ রানে। কলকাতাকে জেতার জন্য করতে হবে ২২৭ রান।
ট্যাগ:


