KKR vs PBKS: বৃষ্টির জেরে আপাতত বন্ধ কেকেআর-পঞ্জাব ম্যাচ, এক ওভারে অ্যালেন আর গ্রিনকে হারিয়ে চাপে কেকেআর!

কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংস ময়দানে নেমেছিল খেলতে। কিন্তু বৃষ্টির জেরে আপাতত বন্ধ খেলা।

Souvik Das
Souvik Das

2 মিনিট পড়া
KKR vs PBKS rain stopped play
i(x.com/bcci)

আজই বিজয়ী হন!

সর্বশেষ ক্রিকেট আপডেট পান, আমাদের কমিউনিটিতে যোগ দিন

iconiconicon

৬ এপ্রিল, সোমবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআর সমর্থকেরা আশা করেছিলেন যে, এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে হয়ত ক্যামেরন গ্রিন ব্যাট হাতে জ্বলে উঠবেন। ওপেনার ফিন অ্যালেন ৬ রানে আউট হওয়ার পর ব্যাট করতে নেমেছিলেন এই অজ়ি অলরাউন্ডার। প্রথম বলে একটা বাউন্ডারিও হাঁকিয়ে দেন। কিন্তু, দ্বিতীয় বলে অস্ট্রেলিয়ান সতীর্থ জেভিয়ার বার্টলেটের বলে তিনি আউট হয়ে যান। উইকেটকিপার প্রভসিমরন সিংয়ের হাতে ক্যাচ দিয়ে তাঁকে ফিরে যেতে হল।

আজকেও ব্যর্থ ক্যামেরন গ্ৰিন!

আইপিএল ২০২৬-এ বড়সড় সমস্যায় পড়েছে কলকাতা নাইট রাইডার্স। আর এই সমস্যার নেপথ্যে রয়েছেন দলের অজি অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। ২৫.২০ কোটি টাকার বিনিময়ে গ্রিনকে দলে নিয়েছিল কেকেআর শিবির। আশা ছিল, আন্দ্রে রাসেলের অভাব তিনি পূরণ করতে পারবেন। কিন্তু, কোথায়? কিছুতেই গ্রিনের ব্যাটে রানের খরা কাটতে চাইছে না।

আরো পড়ুন: সুনীল গাভাস্কারের কথা শুনলেই কপাল খুলতে পারে কেকেআরের! দল থেকে বাদ দিতে হবে এই ক্রিকেটারকে!

বৃষ্টির জেরে আপাতত বন্ধ কেকেআর বনাম পিবিকেএস ম্যাচ!

হ্যাঁ, ম্যাচ চলাকালীনই শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। আর সেকারণে আপাতত বন্ধ রয়েছে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক অজিঙ্কা রাহানে। কিন্তু, তাঁর সেই সিদ্ধান্ত একেবারেই ফলপ্রসূ হয়নি। চতুর্থ ওভারের চতুর্থ বল খেলা হয়েছে। ইতিমধ্যেই কেকেআর ২৫ রানে ২ উইকেট হারিয়ে ফেলেছে। ৬ রান করেছেন ফিন অ্যালেন, ৪ রান ক্যামেরন গ্রিন। দুটো উইকেটই নিলেন জেভিয়ার বার্টলেট। আপাতত ব্যাট করছেন অজিঙ্কা রাহানে এবং অঙ্গকৃষ রঘুবংশী। তবে বৃষ্টি থামার পর উইকেটে যে ফের আর্দ্রতা চলে আসবে, তা বলাই বাহুল্য। এই পরিস্থিততে কলকাতা নাইট রাইডার্সের পক্ষে ব্যাট করা অনেকটাই কঠিন হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

আরো পড়ুন: আগামী ১০০ বছরেও আইপিএলের এই বোলারের রেকর্ড ভাঙা অসম্ভব!

ট্যাগ:

আমাদের অনুসরণ করুন

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে