CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

KL Rahul: ব্যাট হাতে 'রুদ্রমূর্তি' দেখালেন কেএল রাহুল, করলেন ফাটাফাটি সেঞ্চুরি!

নিজের দল জিতুক বা হারুক তাতে কোনো যায় আসে না তাঁর, আইপিএলে কখনও থেমে থাকে না কেএল রাহুলের ব্যাট। তবে এ বার কয়েকটি ম্যাচে বড় রান তিনি পাননি। কিন্তু সেই রাহুলকেই সেরা ফর্মে দেখা গেল শনিবার কোটলায়। পঞ্জাব কিংসের বোলিংয়ে ছিন্নভিন্ন করে শতরান করলেন দিল্লির এই ওপেনার।

KL Rahul century vs Punjab Kings
KL Rahul century vs Punjab Kings

নিজের দল জিতুক বা হারুক তাতে কোনো যায় আসে না তাঁর, আইপিএলে কখনও থেমে থাকে না কেএল রাহুলের ব্যাট। তবে এ বার কয়েকটি ম্যাচে বড় রান তিনি পাননি। কিন্তু সেই রাহুলকেই সেরা ফর্মে দেখা গেল শনিবার কোটলায়। পঞ্জাব কিংসের বোলিংয়ে ছিন্নভিন্ন করে শতরান করলেন দিল্লির এই ওপেনার। বুঝিয়ে দিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি। মরসুমে প্রথম বার এতটা খারাপ দেখাল পঞ্জাবের বোলিং বিভাগকে। রাহুলের সঙ্গে পাল্লা দিয়ে খেললেন নীতীশ রানা-ও। প্রথমে ব্যাট করে ২৬৪/২ তুলল দিল্লি। আইপিএল ২০২৬-এ এটাই এখনও সর্বোচ্চ রান।

পঞ্জাবের বিরুদ্ধে ফাটাফাটি সেঞ্চুরি হাঁকালেন কেএল রাহুল!

গুজরাটের বিরুদ্ধে একটুর জন্য শতরান (৯২) মিস করেছিলেন কেএল রাহুল। তারপর বেঙ্গালুরুর বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন তিনি। কিন্তু এদিন নিজের পুরনো দল পঞ্জাবের বিরুদ্ধে আরও আগ্রাসী দেখা গেল তাঁকে। রাহুলের সামনে টিকতে পারেননি পঞ্জাবের কোনও বোলার। রাহুলের দু’টি ক্যাচ ফেলার খেসারতও দিতে হয়েছে পঞ্জাবকে। রাহুল শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন ৬৭ বলে ১৫২ রানে। মেরেছেন ১৬টি চার এবং ৯টি ছয়। আইপিএলের ইতিহাসে এটি ব্যক্তিগত রানের নিরিখে হল তৃতীয় সর্বোচ্চ।

দিল্লির গরমের মাঝেও ভরদুপুরে সেঞ্চুরি হাঁকালেন রাহুল!

দিল্লিতে ৪১ ডিগ্রি গরমের মধ্যে দুপুরবেলায় ম্যাচ দেওয়া হয়েছে। তাই ক্যামেরায় দেখা গেল, বেশির ভাগ দর্শকই নিজেদের কান, মাথা ঢেকে রোদ থেকে বাঁচার চেষ্টা করছেন। পাশাপাশি দর্শকদের আরাম দিতে ব্যবস্থা করা হয়েছিল ‘স্প্রিঙ্কলার’-এর। তাতে যদি শারীরিক আরাম পাওয়া যায়, যদিও চোখের আরাম উপহার দিল রাহুলের ব্যাটিং। পঞ্জাবের বোলারদের আগে এতটা অসহায় এর আগে লাগেনি। অর্শদীপ সিংহের মতো বোলারও কার্যত দিশা খুঁজে পেলেন না।

আরো পড়ুন: শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়ে এখন হাত কামড়াচ্ছে কেকেআর, এতদিন পরে বেরিয়ে এল আসল সত্য!

রাহুল-নীতিশ জুটিতে ইতিহাস গড়ল দিল্লি:

দিল্লির হয়ে ওপেন করতে নেমে আবার ব্যর্থ হন পাথুম নিসঙ্ক (১১)। কিন্তু রাহুলের সঙ্গে নীতীশ যোগ দিতে খেলার কার্যত গতি বদলে যায়। দু’জনে মিলেই দ্বিতীয় উইকেটে ২২০ রানের জুটি গড়েছেন। প্রথম ওভারে আট রান ওঠে। এরপর প্রতি ওভারে নিয়ম করে ১০-এর বেশি রান উঠতে থাকে। এই জুটি সবচেয়ে বেশি নির্দয় ছিল বিজয়কুমার বিশাখের উপরে। তাঁর প্রথম ওভারে দু’টি চার এবং একটি ছয় মেরে ১৬ রান নেন এই জুটি।

তাবড় তাবড় বোলারদের সায়েস্তা করে দিলেন রাহুল-নীতিশ:

যদিও এদিন বেশি আগ্রাসী ছিলেন রাহুলই। তিনি প্রায় ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন। একটি ওভারে রাহুলের সমান রান হয়ে যায় নীতীশের। জেভিয়ার বার্টলেটের সেই ওভারে দু’টি ছয় এবং চারটি চার মারেন নীতীশ। ওঠে ২৮ রান। চাপের মুখে রান দিয়ে ফেলেন অর্শদীপও। তাঁর তৃতীয় ওভারে আসে ২০ রান। ১৫তম ওভারে মার্কো জানসেনকে চার মেরে শতরান পূরণ করেন রাহুল। আইপিএলে এটি তাঁর ষষ্ঠ শতরান। আবার ১৬তম ওভারে বিশাখ দেন ২৪ রান।

আইপিএলে দ্রুততম শতরান করেছেন রাহুল:

এ দিন ৪৭ বলে শতরান করেন রাহুল। এর আগে মুম্বইয়ের বিরুদ্ধে ৫৬ বলে শতরানটিই দ্রুততম ছিল। পাশাপাশি, দিল্লির ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রানও হল তাঁর।

আরো পড়ুন: জয়ের স্বাদ পেয়ে গেছে কেকেআর, তাই আর কোনোমতেই হারতে চান না রাহানেরা, পরের ম্যাচে 'এন্ট্রি' নিতে পারেন এই ক্রিকেটাররা!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে