CSE
Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM8 TR vs LS +4.09%M7 MSG vs BP +2.27%M6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,326.2 +1.36%Match Index2,487.8 +4.09%The Hundred 2026 · CSXM8 TR vs LS +4.09%M7 MSG vs BP +2.27%M6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

জয়ের স্বাদ পেয়ে গেছে কেকেআর, তাই আর কোনোমতেই হারতে চান না রাহানেরা, পরের ম্যাচে 'এন্ট্রি' নিতে পারেন এই ক্রিকেটাররা!

আইপিএল ২০২৬-এ কেকেআর যে রূপ দেখিয়েছে তাতে মোটেও খুশি নয় ফ্যানেরা। পরপর ছয় ম্যাচ এই মরশুমে হেরেছে কেকেআর। ছ'ম্যাচ পরে অবশেষে জয়ের রাস্তায় ফিরেছে কেকেআর। যদিও ঘরের মাঠে রাজস্থান রয়‍্যালসের বিরুদ্ধে জিতলেও মোটেই খুব একটা ভালো ক্রিকেট খেলেনি টিম।

Kolkata Knight Riders new player entry
Kolkata Knight Riders new player entry

আইপিএল ২০২৬-এ কেকেআর যে রূপ দেখিয়েছে তাতে মোটেও খুশি নয় ফ্যানেরা। পরপর ছয় ম্যাচ এই মরশুমে হেরেছে কেকেআর। ছ'ম্যাচ পরে অবশেষে জয়ের রাস্তায় ফিরেছে কেকেআর। যদিও ঘরের মাঠে রাজস্থান রয়‍্যালসের বিরুদ্ধে জিতলেও মোটেই খুব একটা ভালো ক্রিকেট খেলেনি টিম। বলতে গেলে কপাল জোরে ম্যাচটা এদিন জিতেছে নাইটরা। আগামী রবিবার কেকেআরের পরের ম্যাচ খেলতে নামবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে।

লখনউয়ের বিরুদ্ধে কি প্রথম একাদশে পরিবর্তন হবে কেকেআরের?

এর আগে বেশ কয়েক দিন বিশ্রাম দেওয়া হয়েছিল ক্রিকেটারদের। বুধবার পুরো টিম ইতিমধ্যেই লখনউ পৌঁছে যায়। এদিন লখনউ ম্যাচের প্রস্তুতি শুরু করেও দিয়েছেন ক্যামেরন গ্রিন-রা। আর যা শোনা যাচ্ছে, তাতে বেশ কয়েকটা বদলের ভাবনা রয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্টের। ফিন অ্যালেনের বদলে টিম সাইফার্টকে নিয়ে আসা হয়েছিল। কিন্তু তিনি দুটো ম্যাচেই ব্যর্থ হন। আর এক নিউজিল্যান্ড ক্রিকেটার রাচীন রবীন্দ্রকে এবার সাইফার্টের বদলে খেলানোর ভাবনাচিন্তা চলছে শিবিরে। আর সেইসঙ্গে খেলতে পারেন মাথিশা পাথিরানাও। চোট সারিয়ে তিনি যোগ দিয়েছেন কেকেআর শিবিরে।

আরো পড়ুন: হার্দিক পান্ডেয়ার উপর তিতিবিরক্ত আম্বানিপুত্র, দর্শকদের বললেন বাড়ি চলে যেতে!

মাথিসা পাথিরানা কার জায়গায় খেলবেন?

এইক্ষেত্রে একটাই বিকল্প থাকছে রভম্যান পাওয়েল। কিন্তু মুশকিল হল, পাওয়েলকে বসালে ব্যাটিং শক্তি একেবারেই কমে যাবে। এমনিতেই কেকেআর ব্যাটিংয়ের যা অবস্থা, তাতে ব্যাটিংয়ে শক্তি কমাতে মোটেও চাইবে না টিম। এইক্ষেত্রে অবশ্য একটা ভাবনাচিন্তা চলছে। লখনউয়ে পেস সহায়ক উইকেট। তাই একজন স্পিনারকে বসিয়ে ভারতীয় ব্যাটারকে খেলানো হতে পারে বলে খবর মিলছে।

কোন স্পিনারকে বসানো হতে পারে:

বরুণ চক্রবর্তী আগের ম্যাচে নিজের দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন। আর অনুকূল রায় এই মুহূর্তে ব্যাটে বলে কেকেআরের অন্যতম সেরা বাজি বলা যায়। এই পরিস্থিতিতে কাকে বসানো হবে সেটাও একটা বড় প্রশ্ন। রবিবার ম্যাচের আগে এখন ঠিক কী কী সিদ্ধান্ত নেয় কলকাতা শিবির এখন সেটাই দেখার।

আরো পড়ুন: Vaibhav sooryavanshi: লম্বা লম্বা ছয় মারে ঠিকই, কিন্তু এখনও খেলতে নামার আগে কার্টুন দেখে বৈভব, ফাঁস হয়ে গেল বৈভবের 'গোপন' কথা!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 251 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে