CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

Vaibhav sooryavanshi: লম্বা লম্বা ছয় মারে ঠিকই, কিন্তু এখনও খেলতে নামার আগে কার্টুন দেখে বৈভব, ফাঁস হয়ে গেল বৈভবের 'গোপন' কথা!

বয়স যে কখনও প্রতিভার ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে পারে না তা যেন আবারও প্রমান করে দিয়েছেন বৈভব সূর্যবংশী। তাঁর বয়স মাত্র ১৫ বছর। আইপিএলের সবথেকে কনিষ্ঠ খেলোয়াড় হলেন তিনিই। যদিও ব্যাট হাতে তিনি আর পাঁচটা অভিজ্ঞ ব্যাটারের থেকে কিছু কম নন। তবে এবার বলে ফেললেন তার নিজের গোপন কথা।

Vaibhav Suryavanshi watches cartoon before every match
Vaibhav Suryavanshi watches cartoon before every match

বয়স যে কখনও প্রতিভার ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে পারে না তা যেন আবারও প্রমান করে দিয়েছেন বৈভব সূর্যবংশী। তাঁর বয়স মাত্র ১৫ বছর। আইপিএলের সবথেকে কনিষ্ঠ খেলোয়াড় হলেন তিনিই। যদিও ব্যাট হাতে তিনি আর পাঁচটা অভিজ্ঞ ব্যাটারের থেকে কিছু কম নন। মাঠে নামলেই বৈভব সূর্যবংশীর ব্যাটিং নজর কাড়ে গ্যালারিতে বসে থাকা অসংখ্য দর্শকদের। আইপিএল ২০২৬-এও দুর্দান্ত ছন্দে রয়েছেন এই ব্যাটার। তবে বুধবার লখনউয়ের বিরুদ্ধে খেলতে নেমে আইপিএলে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করে সে। এইধরনের একজন দাপুটে ক্রিকেটার এখনও খেলতে নামার আগে কার্টুন দেখেন। 

কেন খেলতে নামার আগে 'কার্টুন' দেখেন বৈভব সূর্যবংশী?

ব্যাট হাতে ক্রিজে নামলেই বৈভবের যে ১৫ বছর বয়স, তা যেন বাকিরা ভুলে যায়। এই বয়সে যেখানে কিশোররা স্কুলে যায়, অবসর সময় কার্টুন অথবা পরিবারের সাথে সময় কাটায়। কেউ কেউ যেখানে আবার ভিডিও গেমসও খেলেন। সেখানে খুদে বৈভব সূর্যবংশীও ব্যাট হাতে মাঠে নামার আগে রোজদিন কার্টুন দেখে। এদিন ম্যাচ শেষের পরে এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন ভারতের এই ক্রিকেটার। বৈভব একেবারে স্পষ্ট করে জানিয়ে দেন যে, আজও তিনি কার্টুন দেখে তবেই মাঠে খেলতে নামেন।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ খেলতে না পেরে বোর্ডের বিরুদ্ধে মামলা করেছিলেন এই আরসিবি-র এই তারকা, তারপরেই তাঁকে ক্ষমা চাইতে হল!

নিজেই ফাঁস করলেন এই 'গোপন' কথা!

সূত্রের খবর, বৈভব এ বিষয়ে জানায়, “আমার মনে আলাদা করে কিছুই চলে না। আজও আমি প্রত্যেকদিন ম্যাচের আমার আগে কার্টুন দেখি। তারপরই খেলতে নামি। এটাই আমার অভ্যাস। তবে মাঠে নামার আগে কার্টুন দেখলেও ম্যাচে কিন্তু ছয় মারার দিকেই ফোকাস থাকে।” 

বৈভবের স্বীকারোক্তি নিয়ে সোস্যাল মিডিয়ায় চলছে চর্চা:

বৈভবের এই স্বীকারোক্তি সোশ্যাল মিডিয়ায় কার্যত শোরগোল ফেলে দিয়েছে। কেউ কেউ বলছেন, বোধহয় এটাই বৈভব সূর্যবংশীর সাফল্যের আসল কারণ! কেউ কেউ আবার বলছেন, ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে উঠলেও মন থেকে বৈভব আসলেই ছোট্ট!

বৈভব সূর্যবংশীর কামাল:

গত মরশুমের আইপিএল থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছেন বৈভব সূর্যবংশী। বর্তমানে রাজস্থান রয়্যালস এবং বৈভব সূর্যবংশী নামটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এই মরশুমেও ব্যাট হাতে নিজের জাত চেনাচ্ছেন বৈভব। এখনও পর্যন্ত ৭ ম্যাচে অংশ নিয়ে ২৫৪ রান করে ফেলেছেন এই ১৫ বছর বয়সী ব্যাটার।

আরো পড়ুন: আরও বিপদ বাড়ল মুস্তাফিজুরের, আইপিএলের পর খেলা হচ্ছে না পাকিস্তানের লিগেও, কিন্তু কেন?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে