CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

আরও বিপদ বাড়ল মুস্তাফিজুরের, আইপিএলের পর খেলা হচ্ছে না পাকিস্তানের লিগেও, কিন্তু কেন?

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশের পর আইপিএল ২০২৬-এ খেলা হয়নি বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের। আর এইবার পাকিস্তানের লিগেও খেলা হচ্ছে না তাঁর। প্রতিশ্রুতি দিয়েও পাকিস্তান সুপার লিগে অর্থাৎ পিএসএলে খেলার জন্য মুস্তাফিজুরকে কোনোমতেই ছাড়পত্র দিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Mustafizur Rahman in PSL 2026
Mustafizur Rahman in PSL 2026

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশের পর আইপিএল ২০২৬-এ খেলা হয়নি বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের। আর এইবার পাকিস্তানের লিগেও খেলা হচ্ছে না তাঁর। প্রতিশ্রুতি দিয়েও পাকিস্তান সুপার লিগে অর্থাৎ পিএসএলে খেলার জন্য মুস্তাফিজুরকে কোনোমতেই ছাড়পত্র দিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চিকিৎসাজনিত কারণে তাঁর এনওসি বাতিল করা হয়েছে।

কেন পাকিস্তান লিগেও খেলা হচ্ছে না মুস্তাফিজুর রহমানের?

পিএসএলে খেলার জন্য মুস্তাফিজুর রহমানকে ২৬শে মার্চ থেকে ১২ এপ্রিল এবং ২৪শে এপ্রিল থেকে ৩ মে ছাড়পত্র দেওয়া হয়েছিল ঠিকই। এমনকি নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর এক দিনের ক্রিকেটে খেলার কথা থাকলেও টি-২০ সিরিজে খেলার কোনো কথা ছিল না। প্রথম দু’টি এক দিনের ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি মুস্তাফিজুর। বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে খেলতে নেমেই পাঁচটি উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন। সেই দিনই তাঁর এনওসি বাতিল করা হয়েছে।

আরো পড়ুন: CSK vs MI Highlights: ১৩ জন খেলিয়েও লাভের লাভ কিছু হল না, সঞ্জুর শতরানেই জয় হাসিল করল!

মুস্তাফিজুরকে এনওসি দিল না বিসিবি, কিন্তু কেন?

আইপিএল থেকে বাদ পড়ার পর পিএসএলের দল লাহৌর কলন্দর্সে সই করেছিলেন মুস্তাফিজুর রহমান। তবে এদিন বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে যে, তৃতীয় ম্যাচের পর চিকিৎসকেরা মুস্তাফিজুরকে পরীক্ষা করেছেন। ঠিক হয়েছে, অবিলম্বে স্ক্যান করে তাঁর চোট খতিয়ে দেখা হবে। আর তারপরে রিহ্যাব শুরু হবে বোর্ডের চিকিৎসকদের অধীনে। তাই পিএসএলে তিনি খেলতেই পারবেন না। শুধুমাত্র মুস্তাফিজুরই নয়, নাহিদ রানাকেও পিএসএলে খেলার ছাড়পত্র দেওয়া হয়নি এবার। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতি নেওয়ার জন্য তাঁকে দেশে রেখে দেওয়া হয়েছে।

একদিনের সিরিজ জিতেছে বাংলাদেশ:

হ্যাঁ, এদিন তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে দিয়ে এক দিনের সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে বাংলাদেশ তুলেছিল ২৬৫/৮। শতরান করেন নাজমুল হোসেন শান্ত (১০৫)। এই জবাবে মুস্তাফিজুরের ৪৩ রানে ৫ উইকেটে ২১০ রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস।

আরো পড়ুন: Sanju Samson: সঞ্জু স্যামসন 'রুদ্রমূর্তি' ধরা পড়ল, অপরাজিত থেকে আজকেও করলেন ১০১!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে