CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

Sanju Samson: সঞ্জু স্যামসন 'রুদ্রমূর্তি' ধরা পড়ল, অপরাজিত থেকে আজকেও করলেন ১০১!

২২ গজের মাঠে আবারও নিজেকে প্রমাণ করে দিলেন সঞ্জু স্যামসন। হলুদ জার্সিতে ফের নিজের ছন্দ দেখালেন সঞ্জু। তাঁকে নিয়ে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নদের যে ঠিক কতটা লাভ হয়েছে তা আরও এক বার স্পষ্ট হয়ে গেল। এদিন ওয়ানখেডেতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শতরান করলেন সঞ্জু। চলতি আইপিএলে এটি হল তাঁর দ্বিতীয় শতরান। আর সব মিলিয়ে আইপিএলে হল পঞ্চম।

Sanju Samson century vs Mumbai Indians
Sanju Samson century vs Mumbai Indians

২২ গজের মাঠে আবারও নিজেকে প্রমাণ করে দিলেন সঞ্জু স্যামসন। হলুদ জার্সিতে ফের নিজের ছন্দ দেখালেন সঞ্জু। তাঁকে নিয়ে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নদের যে ঠিক কতটা লাভ হয়েছে তা আরও এক বার স্পষ্ট হয়ে গেল। এদিন ওয়ানখেডেতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শতরান করলেন সঞ্জু। চলতি আইপিএলে এটি হল তাঁর দ্বিতীয় শতরান। আর সব মিলিয়ে আইপিএলে হল পঞ্চম। 

সঞ্জু স্যামসন দুর্ধর্ষ সেঞ্চুরি হাঁকালেন!

চেন্নাই জানত যে, এই উইকেটে লড়াইয়ে যদি টিকে থাকতে হয় তাহলে অন্তত ২০০ রানের বেশি করতে হবে। শুরুটাও সে ভাবেই করেছিল তারা। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়-ও ঝোড়ো ব্যাটিং শুরু করেন। কিন্তু খুব বেশিক্ষণ টেকেননি তিনি। তৃতীয় ওভারের শেষ বলে তাঁকে ফেরান আল্লা গজনফর। ১৪ বলে ২২ রান করেন চেন্নাইয়ের অধিনায়ক।

ঋতুরাজ গায়কোয়াড আউট হওয়ার পরেই হাল ধরেন সঞ্জু স্যামসন!

ঋতুরাজ গায়কোয়াড আউট হওয়ার পর রান তোলার গতি বাড়ান সঞ্জু। তিনি পাশে পান সরফরাজ খানকে। তবে সরফরাজও বেশি ক্ষণ টিকতে পারেননি। ৮ বলে ১৪ রান করে আউট হন তিনি। ২ উইকেট পড়ে গেলেও চেন্নাইয়ের প্রথম তিন ব্যাটারের কাঁধে ভর করে পাওয়ার প্লে-তে রান হয় ৭৩।
পাওয়ার প্লে-র পরেও রান তোলার গতি একেবারেই কমতে দেননি সঞ্জু। চেন্নাইয়ের হয়ে প্রথম কয়েকটি ম্যাচ বাদ দিলে ছন্দে তিনি। শুরু থেকে ভরসা দেখাচ্ছেন। শিবম দুবে অবশ্য এই ম্যাচে রান পাননি। ৮ বলে ৫ রান করে গজনফরকে ছক্কা মারতে গিয়ে বোল্ড হন।

আরো পড়ুন: বুমরাহকে নিয়ে ঠিক কী করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড? খোলসা হয়ে গেল বড় সত্য...!

সঞ্জুকে সঙ্গ দেন ডেওয়াল্ড ব্রেভিস:

দক্ষিণ আফ্রিকার ব্যাটার কার্যত শুরু থেকে হাত খুলতে থাকেন। তার মাঝেই আরও একটি অর্ধশতরান করেন সঞ্জু। তাঁদের আক্রমণাত্মক ব্যাটিং দেখে মনে হচ্ছিল, ২২০-২৩০ রান হবে। কিন্তু অশ্বনী কুমারের বলে ছক্কা মারতে গিয়ে আউট হন ব্রেভিস। ১১ বলে ২১ রান করেন তিনি। তরুণ কার্তিক শর্মা করেন ১৯ বলে ১৮ রান। তবে দু’টি দর্শনীয় ছক্কা মারেন তিনি।

শেষ দিকে রান তোলার দায়িত্ব পুরোপুরি নিজের কাঁধে তুলে নেন সঞ্জু। দৌড়ে রান নিচ্ছিলেন না। খালি বড় শট মারার চেষ্টা করছিলেন। তাতে সফলও হন তিনি। ৫৪ বলে শতরান করেন সঞ্জু। শেষ পর্যন্ত ৫৪ বলে ১০১ রানে অপরাজিত থাকেন। এদিন পুরো ২০ ওভার খেলেন তিনি। তাঁর ব্যাটে ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৭ রান করে চেন্নাই।

আরো পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্স এন্ট্রি নিচ্ছেন এই 'বিধ্বংসী' ওপেনার, মুখে হাসি ফুটল হার্দিক পান্ডেয়ার!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে