CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

মুম্বই ইন্ডিয়ান্স এন্ট্রি নিচ্ছেন এই 'বিধ্বংসী' ওপেনার, মুখে হাসি ফুটল হার্দিক পান্ডেয়ার!

আইপিএল ২০২৬-এ প্রথম ম্যাচে জিতেছিল হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু তারপর টানা ৪ ম্যাচে তারা পরপর হেরে যায়। কিন্তু ফের ষষ্ঠ ম্যাচে দুর্দান্ত কামব্যাক করে মুম্বই ইন্ডিয়ান্স এবং ফিরে আসে জয়ের সারণীতে।

Will Jacks joins Mumbai Indians Camp
Will Jacks joins Mumbai Indians Camp

আইপিএল ২০২৬-এ প্রথম ম্যাচে জিতেছিল হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু তারপর টানা ৪ ম্যাচে তারা পরপর হেরে যায়। কিন্তু ফের ষষ্ঠ ম্যাচে দুর্দান্ত কামব্যাক করে মুম্বই ইন্ডিয়ান্স এবং ফিরে আসে জয়ের সারণীতে। এই পরিস্থিতিতে আগামী বৃহস্পতিবার, ২৩ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হার্দিকেরা সপ্তম ম্যাচ খেলতে নামছে। তবে এই ম্যাচের আগে হার্দিক পান্ডেয়া-র হাতে চলেছে এসেছে এক নয়া 'অস্ত্র'। এক্ষেত্রে এটা খুব স্পষ্ট যে, গোটা দল আরও বেশি শক্তিশালী হবে, তা আলাদা করে বলার কোনো অপেক্ষা রাখে না।

মুম্বই ইন্ডিয়ান্সে কোন 'বিধ্বংসী' ওপেনার এন্ট্রি নিচ্ছেন?

ক্রিকবাজের একটি রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ডের তারকা ব্যাটার উইল জ্যাকস মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দিয়েছেন। আর বহুদিন ধরেই তাঁর জন্য অপেক্ষা করা হচ্ছিল বলে খবর। ওই রিপোর্টে বলা হয়েছে যে, চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার আগে উইল জ্যাকস ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন। এই ব্রিটিশ ওপেনার খুব স্বাভাবিকভাবে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং ডিপার্টমেন্টকে আরও শক্তিশালী করবেন। ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিং করতেও অভ্যস্ত তিনি।

আরো পড়ুন: এটাই হল রোহিত শর্মার 'পাওয়ার', ডাগআউটে বসেও ম্যাচ জেতাচ্ছেন হিটম্যান! সবটা ফাঁস করলেন তিলক!

আইপিএল ২০২৫-এ মুম্বইয়ের হয়ে খেলেছিলেন জ্যাকস!

 আইপিএল ২০২৫-এ উইল জ্যাকস মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৩টি ম্যাচ খেলেছিলেন। এর মধ্যে ১১ ইনিংসে তিনি ২৩.৩০ ব্যাটিং গড় এবং ১৩৫.৪৬ স্ট্রাইক রেটে মোট ২৩৩ রান করেছিলেন। যার মধ্যে একটি হাফসেঞ্চুরিও ছিল।

কত টাকায় জ্যাকসকে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স:

এই ইংরেজ তারকাকে মুম্বই আইপিএল ২০২৫-এর মেগা অকশনে ৫.২৫ কোটি টাকার বিনিময়ে দলে কিনেছিল। এরপর আগামী মরশুমে তারা জ্যাকসকে রিটেন করে। এবার এটাই দেখার যে চলতি মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স জার্সিতে কেমন পারফরম্যান্স করেন তিনি। যদিও সেটা সময় বলবে।

আরো পড়ুন: LSG vs RR Highlights: বোলারদের দাপটে ৪০ রানে লখনউকে হারিয়ে দিয়ে জয় হাসিল করল রাজস্থান!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে