CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

এটাই হল রোহিত শর্মার 'পাওয়ার', ডাগআউটে বসেও ম্যাচ জেতাচ্ছেন হিটম্যান! সবটা ফাঁস করলেন তিলক!

আইপিএল ২০২৬-এ আগের ম্যাচে গুজরাটের বিরুদ্ধে শতরান করে মুম্বইকে জিতিয়েছেন তিলক বর্মা। আর তাই বৃহস্পতিবারেও চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে নজর থাকবে তিলকের দিকে। যদিও একেবারেই চাপ নিচ্ছেন না তিলক। কী জানালেন তিলক?

Tilak Varma discloses Rohit Sharma's secret
Tilak Varma discloses Rohit Sharma's secret

আইপিএল ২০২৬-এ আগের ম্যাচে গুজরাটের বিরুদ্ধে শতরান করে মুম্বইকে জিতিয়েছেন তিলক বর্মা। আর তাই বৃহস্পতিবারেও চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে নজর থাকবে তিলকের দিকে। যদিও একেবারেই চাপ নিচ্ছেন না তিলক। তিলক জানিয়েছেন, রোহিত শর্মা-র একটি মন্ত্রই তাঁকে সাফল্যে ফিরতে সাহায্য করেছে।

রোহিত শর্মার পরামর্শেই কামাল করেছেন তিলক!

চোটের কারণে আগের ম্যাচে খেলতে পারেননি রোহিত শর্মা। কিন্তু ডাগআউটে বসেও হিটম্যানের মন্ত্রই উদ্বুদ্ধ করছে ক্রিকেটারদের। 

তিলক বর্মার মন্তব্য:

চেন্নাই ম্যাচের আগে তিলক বর্মা জানিয়েছেন, “আমি রোহিত ভাইয়ের সঙ্গে কথা বলেছি। ও বলল, ১৫-২০ দেখে খেলতে। তা হলে আমি বুঝতে পারব কী করতে পারি। রোহিত ভাই বলেছিল, ‘তুমি ১৫ বল খেলতে পারলেই লোকে বুঝে যাবে কী করতে পারো। ম্যাচের পরিস্থিতি বা অন্য কিছুর কথা ভেবোই না। শুধু ১৫টা বল খেলো। তার পর দেখা যাবে কী হয়’।”

এখানেই শেষ নয়, তিলক আরও বলেন, “ওই কথাতেই আত্মবিশ্বাসী হয়ে যাই। ভেবেই নিয়েছিলাম ১৫টা বল খেলব। তার পর যা হবে দেখা যাবে। তাই ১৫টা বল খেলার পর আপনা আপনিই মানসিকতার পরিবর্তন হয়ে গিয়েছিল। বুঝে গিয়েছিলাম এ বার চালিয়ে খেলতে পারব।”

আরো পড়ুন: LSG vs RR Highlights: বোলারদের দাপটে ৪০ রানে লখনউকে হারিয়ে দিয়ে জয় হাসিল করল রাজস্থান!

ব্যাটে রান না পেলেও চাপ নেননি তিলক বর্মা!

মরসুমের প্রথম পাঁচ ম্যাচে মাত্র ৪৩ রান করেন তিলক বর্মা। তবে রানের খরা নিয়ে একেবারেই চাপ নেননি তিনি। তিলক জানিয়েছেন, “দুটো ম্যাচে ক্রিজে খুব বেশি সময় কাটাতে পারিনি। শুরু থেকেই চালাতে হত। কখনও সখনও সব কিছু নিজের পক্ষে যায় না। আউটও হতে হয়। তাই ফর্ম নেই বলে নিজেকে চাপে ফেলিনি।”

সূর্যকুমার যাদব শীঘ্রই ফর্মে ফিরবেন:

তিলক বর্মা জানিয়েছেন, তাঁর মতো সূর্যকুমার যাদবও খুব দ্রুত ফর্মে ফিরবেন। এ প্রসঙ্গে তিলক বলেন, “সূর্য ভাই ফর্মে নেই এটা বলব না। ভালো ব্যাট করছে। ওর শটগুলো দেখলেই বুঝবেন ব্যাটের মাঝখান দিয়ে মারছে। ভালো ফর্মেই আছে। শুধু দেখতে হবে কোন ইনিংসে ওর আসল রূপটা দেখা যায়। টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেও এটাই হয়েছিল।” এখন দেখার বিষয়, তিলকের কথা ঠিক কতটা সত্য হয়।

আরো পড়ুন: LSG vs RR: দিল্লির বিরুদ্ধে রান পেল না বৈভব, তা সত্ত্বেও নতুন 'ইতিহাস' গড়ে ফেলল সূর্যবংশী!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে