CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

LSG vs RR Highlights: বোলারদের দাপটে ৪০ রানে লখনউকে হারিয়ে দিয়ে জয় হাসিল করল রাজস্থান!

এলএসজি বনাম আরআর ম্যাচ হাইলাইটস।

Rajasthan Royals defeats LSG
Rajasthan Royals defeats LSG

আজকের ম্যাচে রাজস্থান রয়্যালসের পারফরম্যান্স!

বুধবারের ম্যাচে প্রথমে ব্যাট করে রাজস্থান করে ৬ উইকেটে করে ১৫৯ রান। জবাবে ঘরের মাঠে ঋষভ পন্থের লখনউয়ের ইনিংস শেষ হল ১১৯ রানে। ৪০ রানে জয় পেলেন রিয়ান পরাগরা। দু’ম্যাচ পর আইপিএলে আবারও জয়ে ফিরল রাজস্থান।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ঋষভ পন্থ। ইনিংসের প্রথম ১৬ বলে কোনও উইকেট না হারিয়ে ৩২ রান তুলে ফেলে রাজস্থান। তারাই ৪ ওভারের শেষে ৩ উইকেটে ৩২। তৃতীয় ওভারের শেষ ২ বলে যশস্বী এবং জুরেলকে আউট করে ধাক্কা দেন মহম্মদ শামি। চাপে পড়ে যাওয়া রাজস্থানকে পরের ওভারে আরও কোণঠাসা করে দেন মহসিন খানও। আউট করেন বৈভব সূর্যবংশীকে। ওই ওভারে একটা রানও দেননি মহসিন। যশস্বী (২২), জুরেল (০) এবং বৈভবেরা (৮) আউট হন ৮ বলের মধ্যে। রাজস্থানের ব্যাটিং শক্তির অর্ধেক ওখানেই শেষ হয়ে যায়!

আর এর পর দলের ইনিংসে রানে হাত লাগান অধিনায়ক রিয়ান এবং শিমরন হেটমেয়ার। চোট সারিয়ে ৩৫৩ দিন পর ময়াঙ্ক যাদবকে পেয়েও রান তোলার গতি তেমন একটা বাড়াতে পারেননি তাঁরা। প্রথম ওভারে ১৩ রান দেওয়া প্রিন্স যাদবও ফিরে এসে ভালো বল করলেন। তাঁকে উইকেট দেন পরাগ (২০)। টি-টোয়েন্টি ক্রিকেটে চার-ছক্কা দেখতে মাঠে আসা ক্রিকেটপ্রেমীরা পর পর আউট দেখলেন! বোলারদের দাপট দেখতে হল। খুব একটা ভরসা দিতে পারেননি হেটমেয়ারও (২২)। মহসিনের বলে তিনি আউট হওয়ার পর রবীন্দ্র জাডেজা এবং ডনোভান ফেরেরা ঝুঁকি নেননি। বল বুঝে খেলে দলের ইনিংস টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। খুচরো রান নিয়ে স্কোর বোর্ড সচল রাখার চেষ্টা করেন তাঁরা। শেষপর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৯ রান তুলে লড়াই করার জায়গায় পৌঁছোয় রাজস্থান।

আরো পড়ুন: LSG vs RR: দিল্লির বিরুদ্ধে রান পেল না বৈভব, তা সত্ত্বেও নতুন 'ইতিহাস' গড়ে ফেলল সূর্যবংশী!

দুর্দান্ত বোলিং করলেন মহম্মদ শামি!

শামির ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট। বেশ ভালো বল করলেন। এর পরও বাংলার জোরে বোলার জাতীয় দলের সুযোগ না পেলে সত্যিই বিস্মিত হতে হবে। এদিন নজর কাড়েন মহসিনও। ১৭ রানে ২ উইকেট তাঁর। লখনউয়ের অন্য বোলারেরাও রাশ আলগা হতে দেননি। ২৯ রান দিয়ে ২ উইকেট প্রিন্স যাদবের। উইকেট না পেলেও কৃপণ বোলিং দিগ্বেশ রাঠীর। ২৬ রান দেন ৪ ওভারে। কিছুটা হতাশ করলেন শুধু চোট সারিয়ে ফেরা ময়ঙ্ক। ৫৬ রান দিয়েও উইকেট পেলেন না।

আজকের ম্যাচে লখনউয়ের পারফরম্যান্স!

জয়ের জন্য ১৬০ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁট খায় লখনউ। পর পর আউট হয়ে যান আয়ুষ বাদোনি (০), পন্থ (০) এবং এডেন মার্করাম (০)। ১১ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে লখনউয়ের ইনিংস। ওপেনার মিচেল মার্শ এবং নিকোলাস পুরান দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন।

কিন্তু চাপের মুখে মার্শ ২২ গজের এক দিক আগলে রাখলেও পুরানকে (২৫ বলে ২২) আউট করে দেন জাডেজা। এর পর মার্শের সঙ্গে যোগ দেন ইমপ্যাক্ট সাব হিম্মত সিংহ। তিনিও দ্রুত রান তুলতে পারেননি একানা স্টেডিয়ামের ২২ গজে। শেষমেষ লখনউ হাল ছেড়ে দেয়।

আরো পড়ুন: বন্ধ হয়ে গেল বিরাট কোহলির শখের রেস্তরাঁ, কোটি কোটি টাকার দেনা জর্জরিত বিরাটের রেস্তরাঁ!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে