CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

LSG vs RR: দিল্লির বিরুদ্ধে রান পেল না বৈভব, তা সত্ত্বেও নতুন 'ইতিহাস' গড়ে ফেলল সূর্যবংশী!

বুধবার, লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস । কিন্তু এদিন লখনউয়ের বিরুদ্ধে রান পেল না বৈভব সূর্যবংশী। যদিও তা সত্ত্বেও আইপিএলে একটি বিরাট নজির গড়ে ফেলল ১৫ বছরের এই ব্যাটার। জানেন, কী সেই নজির?

Vaibhav Suryavanshi-2
Vaibhav Suryavanshi-2

বুধবার, লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস। কিন্তু এদিন লখনউয়ের বিরুদ্ধে রান পেল না বৈভব সূর্যবংশী। যদিও তা সত্ত্বেও আইপিএলে একটি বিরাট নজির গড়ে ফেলল ১৫ বছরের এই ব্যাটার। জানেন, কী সেই নজির?

কোন নতুন 'ইতিহাস' গড়ল বৈভব সূর্যবংশী?

এদিন ৮ রানের ইনিংসেই প্রথম ব্যাটার হিসেবে বিরাট ইতিহাস গড়েছে বৈভব। দ্রুততম ৫০০ রান করার নজির এখন তার দখলে। হ্যাঁ, লখনউ ম্যাচে আইপিএলে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করল বৈভব। এই ম্যাচের আগে আইপিএলে তার রান ছিল ৪৯৮। এ দিন ২ রান করে মাইলফলক স্পর্শ করে বৈভব। আইপিএলে ৫০০ রান করতে বৈভব খেলেছে ২২৭ বল। আর তাতেই তৈরি হয়েছে এই নয়া ইতিহাস। আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে ২৫০টির কম বল খেলে ৫০০ রান পূর্ণ করল বিহারের কিশোর।

আরো পড়ুন: বন্ধ হয়ে গেল বিরাট কোহলির শখের রেস্তরাঁ, কোটি কোটি টাকার দেনা জর্জরিত বিরাটের রেস্তরাঁ!

বৈভবের আগে এই নজির কার দখলে ছিল?

বৈভব সূর্যবংশী-র আগে আইপিএলে সবচেয়ে কম বলে ৫০০ রান করার নজির ছিল গ্লেন ম্যাক্সওয়েলের। ২৬০ বলে এই মাইলফলক স্পর্শ করেছিলেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। কিন্তু এবার তাঁর রেকর্ড একেবারে ভেঙে দিল বৈভব। এই তালিকায় যুগ্ম ভাবে তৃতীয় স্থানে থাকলেন পঞ্জাব কিংসের প্রিংয়াশ আর্য এবং বীরেন্দ্র সেহবাগ। তাঁরা ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন ২৮০টি বল খেলে। এছাড়া তালিকায় পঞ্চম স্থানে মুম্বই ইন্ডিয়ান্সের নমন ধীর। তিনি আইপিএলে ৫০০ রান পূর্ণ করেন ২৮৩ বল খেলে।

রাজস্থান রয়্যালসের হয়ে খেলছে বৈভব:

গত মরসুমে প্রথম আইপিএলে রাজস্থানের হয়ে অভিষেক হয় বৈভবের। সে বার রাজস্থানের হয়ে ২৫২ রান করে সে। প্রথম বছরে ১৪ বছরের বৈভবের স্ট্রাইক রেট ছিল ২০৬.৫৬। যদিও এই মরশুমেও যথেষ্ট ভালো খেলছেন বৈভব।

আরো পড়ুন: আইপিএল শেষ হয়েও শান্তি নেই ক্রিকেটারদের, বিসিসিআইয়ের সিদ্ধান্তে বিরক্ত গৌতম গাম্ভীর ও শুভমান গিল!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে