CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

আইপিএল শেষ হয়েও শান্তি নেই ক্রিকেটারদের, বিসিসিআইয়ের সিদ্ধান্তে বিরক্ত গৌতম গাম্ভীর ও শুভমান গিল!

একটু বিশ্রামের সময়ও পাবেন না ক্রিকেটাররা। ক্রিকেটের অতিরিক্ত সূচিতে জেরবার গৌতম গাম্ভীর। আইপিএল শেষ হলেই শুরু হয়ে যাবে ভারতের টেস্ট ম্যাচ। তাই হাতে একেবারেই সময় নেই। টানা সূচিতে কার্যত অখুশি কোচ গাম্ভীর এবং অধিনায়ক শুভমান গিল।

Shubman Gill and Gautam Gambhir angry on BCCI
Shubman Gill and Gautam Gambhir angry on BCCI

একটু বিশ্রামের সময়ও পাবেন না ক্রিকেটাররা। ক্রিকেটের অতিরিক্ত সূচিতে জেরবার গৌতম গাম্ভীর। আইপিএল শেষ হলেই শুরু হয়ে যাবে ভারতের টেস্ট ম্যাচ। তাই হাতে একেবারেই সময় নেই। টানা সূচিতে কার্যত অখুশি কোচ গাম্ভীর এবং অধিনায়ক শুভমান গিল। আর তাই টেস্ট দল নিয়ে পরীক্ষানিরীক্ষার পথে হাঁটতে পারে টিম ইন্ডিয়া। সেক্ষেত্রে আকিব নবি, দেবদত্ত পাড়িক্কলের মতো একাধিক নতুন মুখকে দলে জায়গা দেওয়া হতে পারে বলেই খবর।

টানা সূচিতে বিরক্ত গৌতম গাম্ভীর ও শুভমান মিল!

আগামী ৩১শে মে আইপিএল ২০২৬-এর ফাইনাল ম্যাচ। এখনও পর্যন্ত ঠিক কোন দুই দল ফাইনালে পৌঁছাবে তা আপাতত সময়ই বলবে। কিন্তু, এরপরেই ৬ জুন থেকে আফগানিস্তানের বিরুদ্ধে একটি মাত্র টেস্ট রয়েছে। টি-২০ বিশ্বকাপ শেষের দিন কুড়ির মধ্যেই আইপিএল শুরু হয়ে গিয়েছে। আবার সেই টুর্নামেন্ট শেষের মাত্র একসপ্তাহের মধ্যেই দেশের মাটিতে অনুষ্ঠিত হবে টেস্ট ম্যাচ। ফলে অনেক ক্রিকেটারই বিশ্রামের সুযোগই পাবেন না। আর মাত্রাতিরিক্ত ক্রিকেটের ধকলে চোট-আঘাতের সম্ভাবনাও থাকে। আর এই সূচিতেই যথেষ্ট অখুশি হয়েছেন কোচ-অধিনায়ক।

আরো পড়ুন: না, বৈভব সূর্যবংশী বা আয়ুষ মাত্রে নন, ভারতীয় দলের পরবর্তী 'সুপারস্টার' কে? বড় কথা বলে ফেললেন অশ্বিন!

ঠাসা সূচিতে আপত্তি জানিয়েছেন গাম্ভীর ও গিল!

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের মতে, এত ঠাসা সূচিতে কার্যত বিরক্ত গাম্ভীর ও গিল। আর এর আগেও এত ঘন ঘন ম্যাচ নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি। সেক্ষেত্রে বিসিসিআইয়ের নির্বাচকরা 'প্ল্যান বি'তে যেতে পারেন বলেই আশা করা হচ্ছে। আর সেটা হল, ঘরোয়া ক্রিকেটে এবার যাঁরা ভালো খেলেছেন, আফগানিস্তানের বিরুদ্ধে তাঁদের সুযোগ দেওয়া হতে পারে। সেই তালিকায় রয়েছেন গুর্নুর ব্রার, মানব সুথার, আকিব কবি ও দেবদত্ত পাড়িক্কলের মতো তরুণ মুখ।

কাকে কাকে বিশ্রাম দেওয়া হবে:

এইক্ষেত্রে জাসপ্রীত বুমরাহ, শুভমান গিল, কেএল রাহুল, এমনকি রবীন্দ্র জাদেজাকেও বিশ্রাম দেওয়া হতে পারে বলে খবর। বিশেষ করে বুমরাহ টানা ক্রিকেট খেলে চলেছেন। 

কী বলছে বোর্ড:

বোর্ডের এক সূত্রের এ বিষয়ে বক্তব্য, "আফগানিস্তানের বিরুদ্ধে খেললে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনও পয়েন্ট আসবে না। তাই ওয়ার্কলোডের বিষয় মাথায় রাখতে হবে। এখন ওয়ানডে ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এরপর শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্লেয়ারদের ফিট থাকা দরকার। তাছাড়া এত দ্রুত টেস্ট, ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে মানিয়ে নেওয়া মুশকিল। আমাদের কোচ ও অধিনায়ক এই নিয়ে খুবই সরব।" এখন দেখার বিষয় শেষপর্যন্ত ঠিক কী হয়।

আরো পড়ুন: Abhishek Sharma: বিশ্বের এক নম্বর ব্যাটারের 'তান্ডবে' কোণঠাসা দিল্লি, কামাল করে দিলেন অভিষেক শর্মা!

ট্যাগ:IndiaShubman Gill

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে