CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

না, বৈভব সূর্যবংশী বা আয়ুষ মাত্রে নন, ভারতীয় দলের পরবর্তী 'সুপারস্টার' কে? বড় কথা বলে ফেললেন অশ্বিন!

শুভমান গিল এবং যশস্বী জয়সওয়ালরা এখন জাতীয় দলের নিয়মিত তারকা। এমনকি এই পরিস্থিতিতে শুভমান গিল কমবেশি সুপারস্টার খেতাব অনেকটা অর্জনও করে ফেলেছেন। আইপিএলে খেলা অনেক তারকাই এখন জাতীয় দলের হয়ে খেলেছেন। কিন্তু এদের পর ভারতীয় ক্রিকেটের সুপারস্টার কে হবে? কে ধরবে ভারতীয় ক্রিকেটের হাল? তরুণ প্রজন্মে ঠিক কার উপর ভর করে এগোবে টিম ইন্ডিয়া?

Ravichandran Ashiwn chooses the next big player in Indian Cricket
Ravichandran Ashiwn chooses the next big player in Indian Cricket

শুভমান গিল এবং যশস্বী জয়সওয়ালরা এখন জাতীয় দলের নিয়মিত তারকা। এমনকি এই পরিস্থিতিতে শুভমান গিল কমবেশি সুপারস্টার খেতাব অনেকটা অর্জনও করে ফেলেছেন। আইপিএলে খেলা অনেক তারকাই এখন জাতীয় দলের হয়ে খেলেছেন। কিন্তু এদের পর ভারতীয় ক্রিকেটের সুপারস্টার কে হবে? কে ধরবে ভারতীয় ক্রিকেটের হাল? তরুণ প্রজন্মে ঠিক কার উপর ভর করে এগোবে টিম ইন্ডিয়া? এই প্রশ্নগুলোর পরিপ্রেক্ষিতে অনেকেরই মাথায় আসতে পারে বৈভব সূর্যবংশী বা আয়ুষ মাত্রেদের নাম। কিন্তু রবিচন্দ্রন অশ্বিন একেবারে বলছেন অন্য কথা। 

কে হবেন ভারতের পরবর্তী 'সুপারস্টার'?

আসলে, এ প্রসঙ্গে রবীচন্দ্রন অশ্বিনের দাবি, বৈভব বা আয়ুষ কেউ নন, বরং টিম ইন্ডিয়ার নেক্সট বিগ থিং হতে পারেন প্রিয়াংশ আর্য

রবীচন্দ্রন অশ্বিনের মন্তব্য:

এ প্রসঙ্গে অশ্বিন বলছেন, "আমি কাউকে ছোট বা বড় বলছি না। কিন্তু এই যে প্রিয়াংশ আর্য ছেলেটা আমার মনে হয় বৈভব সূর্যবংশী এবং আয়ুষ মাত্রের থেকেও একধাপ এগিয়ে।" কিন্তু বৈভব বা আয়ুষের থেকে কেন এগিয়ে প্রিয়াংশ? এ বিষয়ে অশ্বিন বলছেন, "কারও সঙ্গে তুলনা করতে চাই না, কিন্তু প্রিয়াংশ বড় ইনিংস খেলতে পারে। ওর হিটিং রেঞ্জও অনেকটা বেশি।" বস্তুত চলতি আইপিএলে বৈভব, আয়ুষ এবং প্রিয়াংশ তিন প্রতিভাই দারুন ফর্মে। তবে খানিকটা এগিয়ে আর্যই। তিনি ৫ ম্যাচে ৪২ গড়ে ২১১ রান করে ফেলেছেন। তাঁকেই ৩ তরুণের লড়াইয়ে এগিয়ে রাখছেন অশ্বিন। যদিও বাকি দুজনের চেয়েই প্রিয়াংশের বয়সটা একটু বেশি। তিনি এখন ২৪ বছর বয়সি।

আরো পড়ুন: Abhishek Sharma: বিশ্বের এক নম্বর ব্যাটারের 'তান্ডবে' কোণঠাসা দিল্লি, কামাল করে দিলেন অভিষেক শর্মা!

আইপিএল ২০২৬-এর ফাইনাল কবে?

আগামী ৩১শে মে আইপিএল ২০২৬-এর ফাইনাল। কোন দুই দল ফাইনালে নামবে সেটা সময় বলবে। এদিকে ৬ জুন থেকে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। টি-২০ বিশ্বকাপ শেষের দিন কুড়ির মধ্যে আইপিএল শুরু হয়েছে। আবার সেই টুর্নামেন্ট শেষের একসপ্তাহের মধ্যে দেশের মাটিতে রয়েছে টেস্ট ম্যাচ। ফলে অনেক ক্রিকেটারই বিশ্রাম পাবেন না। অতিরিক্ত ক্রিকেটে ক্ষুব্ধ খোদ শুভমান গিল, গৌতম গম্ভীররা। শোনা যাচ্ছে, কোচ এবং অধিনায়কের ক্ষোভে বিসিসিআই আফগানদের বিরুদ্ধে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে। আর তাতেও কার্যত ক্ষুব্ধ অশ্বিন।

এ প্রসঙ্গে অশ্বিন বলছেন, "এভাবে যাকে তাকে ইন্ডিয়া ক্যাপ দেওয়া উচিত নয়। এটা সম্মানের ও গর্বের ব্যাপার। আপনি ক্রিকেটটা কেন খেলেন, কারণ আপনি দেশের হয়ে খেলতে চান। এটার একটা মূল্য থাকা উচিত। যাকে তাঁকে দিয়ে দেওয়া উচিত নয়।" তরুণদের প্রাধান্য দেওয়ার জন্য ইন্ডিয়া এ দলের সফর আরও বাড়ানো উচিত বলেই মনে করছেন অশ্বিন।

আরো পড়ুন: শ্রেয়স আইয়ার কি সত্যিই মস্ত বড় ভুল করে ফেলেছেন, কেন শ্রেয়সকে নিয়ে এত আলোচনা চলছে?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে