CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

Abhishek Sharma: বিশ্বের এক নম্বর ব্যাটারের 'তান্ডবে' কোণঠাসা দিল্লি, কামাল করে দিলেন অভিষেক শর্মা!

২১শে এপ্রিল, মঙ্গলবার নিজের জাত চিনিয়ে দিলেন অভিষেক শর্মা।সানরাইজার্স হায়দরাবাদের বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা দিল্লির বিরুদ্ধে খেলতে নেমে মাত্র ২৫ বলেই নিজের অর্ধশতক পূর্ণ করেন।

Abhishek Sharma thunderous knock vs DC
Abhishek Sharma thunderous knock vs DC

২১শে এপ্রিল, মঙ্গলবার নিজের জাত চিনিয়ে দিলেন অভিষেক শর্মা।সানরাইজার্স হায়দরাবাদের বিধ্বংসী ওপেনার অভিষেক শর্মা দিল্লির বিরুদ্ধে  খেলতে নেমে মাত্র ২৫ বলেই নিজের অর্ধশতক পূর্ণ করেন। কিন্তু খুব শীঘ্রই সেই হাফ সেঞ্চুরি সেঞ্চুরিতে বদলি হয়ে গেল। আইপিএল ২০২৬-এ কার্যত পর পর ২দিনে দুটো সেঞ্চুরি হল! গতকাল, সোমবার মুম্বইয়ের তিলক বর্মা সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। আর আজ অভিষেক শর্মা।

১৬৫* রানের ঝোড়ো ইনিংস খেললেন অভিষেক শর্মা!

 ফিফটি করার পর পরের ২২ বলেই তিনি শতরানে পৌঁছে যান অভিষেক শর্মা। আর শুধুমাত্র সেঞ্চুরিতেই সীমাবদ্ধ থাকলেন না তিনি। আইপিএলে এটি তাঁর দ্বিতীয় শতরান। এই ইনিংসে তিনি দারুণ আক্রমণাত্মক ব্যাটিং করে প্রতিপক্ষ বোলারদের চাপে ফেলে দেন এবং দলকে দুর্দান্ত সূচনা এনে দেন। এর পাশাপাশি তিনি আইপিএলে নিজের ২০০০ রানও পূর্ণ করেন তিনি। এদিন তিনি ৬৮ বলে ১৩৫* রানের দুর্ধর্ষ ইনিংস খেললেন।

তবে এই মরসুমে অভিষেকের পারফরম্যান্স খুব একটা ধারাবাহিক ছিল না। কয়েকটি ভালো ইনিংসের পর তিনি নিজের ছন্দ হারিয়ে ফেলেছিলেন। তাই দিল্লির বিরুদ্ধে এই ইনিংসটি তাঁর দলের জন্য ইতিবাচক বার্তা হিসেবেই ধরা হচ্ছে।

আরো পড়ুন: শ্রেয়স আইয়ার কি সত্যিই মস্ত বড় ভুল করে ফেলেছেন, কেন শ্রেয়সকে নিয়ে এত আলোচনা চলছে?

আজ মুখোমুখি হয়েছে দিল্লি বনাম হায়দরাবাদ!

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিল্লির অধিনায়ক অক্ষর পটেল টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন এবং সানরাইজার্সকে ব্যাট করতে পাঠান। সানরাইজার্সের হয়ে ইনিংস শুরু করতে নেমে অভিষেক শর্মা ও ট্রেভিস হেড প্রথম উইকেটে ৯৭ রানের জুটি গড়েন। কিন্তু ট্রেভিস হেড ২৬ বলে ৩৭ রান করেন, ছিল ২টি ছক্কা ও ২টি চার।

অন্যদিকে, প্যাট কামিন্সের অনুপস্থিতিতে সানরাইজার্সের নেতৃত্ব দিচ্ছেন ঈশান কিষাণ, তিনি টানা সপ্তমবার টস হারলেন। এই মরসুমে তাঁর অধিনায়কত্বে দল ৬ ম্যাচে ৩টি জয় পেয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। দিল্লির এটি ছিল মরসুমের ষষ্ঠ ম্যাচ এবং তারাও এখন পর্যন্ত ৩টি জয় পেয়েছে।

আরো পড়ুন: সত্যিই কি 'হেলিকপ্টার' শটের জনক ধোনি? ধোনিকে নিয়ে নতুন বিতর্ক শুরু!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে