CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

সত্যিই কি 'হেলিকপ্টার' শটের জনক ধোনি? ধোনিকে নিয়ে নতুন বিতর্ক শুরু!

২২ গজের ময়দানে যে কোনো ব্যাটার হেলিকপ্টার শট মারলে যার নামটা প্রথমেই আসে তিনি হলেন মহেন্দ্র সিংহ ধোনির। যে ব্যাটার হেলিকপ্টার শট মারছেন সেই ব্যাটার আদৌ ধোনির মতো মারতে পেরেছেন কি না, তা নিয়ে কার্যত তুলনা শুরু হয়ে যায়। অথচ, বীরেন্দ্র সেহবাগের দাবি, ধোনি প্রথম ক্রিকেটার নন যিনি এই হেলিকপ্টার শট মেরেছেন। কিন্তু কে তিনি?

MS Dhoni helicopter shot controversy
MS Dhoni helicopter shot controversy

২২ গজের ময়দানে যে কোনো ব্যাটার হেলিকপ্টার শট মারলে যার নামটা প্রথমেই আসে তিনি হলেন মহেন্দ্র সিংহ ধোনি-র। যে ব্যাটার হেলিকপ্টার শট মারছেন সেই ব্যাটার আদৌ ধোনির মতো মারতে পেরেছেন কি না, তা নিয়ে কার্যত তুলনা শুরু হয়ে যায়। অথচ, বীরেন্দ্র সেহবাগের দাবি, ধোনি প্রথম ক্রিকেটার নন যিনি এই হেলিকপ্টার শট মেরেছেন। ধোনির আগেও এই শট দেখা গিয়েছে ক্রিকেট দুনিয়ায়। আর এই বিষয় নিয়েই আইপিএল ২০২৬-এ নতুন বিতর্ক শুরু হয়ে গিয়েছে। 

সত্যিই কি হেলিকপ্টার শটের আবিষ্কারক মহেন্দ্র সিং ধোনি?

সূত্রের খবর, আইপিএলের মাঝে একটি শোয়ে ধোনিকে নিয়ে বিরাট মন্তব্য করেছেন সেহবাগ। তিনি বলেন, “কে বলেছে ধোনি প্রথম ক্রিকেটার যে হেলিকপ্টার শট মেরেছে। আমি একটা নাম বলব, চমকে যাবেন। ভারতীয় ক্রিকেটে প্রথম বার হেলিকপ্টার শট মেরেছেন মহম্মদ আজহারউদ্দিন। জানি না কেন, কেউ হেলিকপ্টার শট মারলেই ধোনিভক্তেরা ওর নাম টেনে আনে।”

আর এই প্রসঙ্গে নিজের একটি শটের কথাও তুলে ধরেছেন সেহবাগ। তিনি বলেন, “২০০৩ সালের বিশ্বকাপে তো আমি ওয়াকার ইউনিসের বলে আপারকাট মেরেছিলাম। কিন্তু আমার আগে শোয়েব আখতারের বলে আপারকাট মেরেছিল সচিন তেন্ডুলকর। তার আগেও অনেকে এই শট মেরেছে। তা হলে কি আমি বলব, আমিই আপারকাট মেরেছি। কখনও না।”

আরো পড়ুন: আর আফগানিস্তানের হয়ে নয়, এবার ভারতের হয়ে খেলবেন রশিদ খান?

ধোনির আগে কে খেলেছিলেন হেলিকপ্টার শট?

সেহবাগের এই মন্তব্যের পর আজহারউদ্দিনের একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পেসারের বলে হেলিকপ্টার শট মারছেন আজহার। অর্থাৎ, সহবাগের দাবি সত্যি। কিন্তু এ-ও সত্যি যে, হেলিকপ্টার শটকে জনপ্রিয় করেছেন ধোনি। তিনি যত বার এই শট মেরেছেন, তা অন্য কোনও ব্যাটার মারেননি। আর সেই কারণেই এই শটের সঙ্গে ধোনির নাম কার্যত জুড়ে গিয়েছে।

ধোনির হেলিকপ্টার শট নিয়ে কী বলছেন ধোনিভক্তরা:

হ্যাঁ, ধোনিভক্তেরাও অনেকে সহবাগের এই মন্তব্যের সমালোচনা করেছেন। তাঁদের মতে, একই সময়ে দুই ক্রিকেটার খেলেছেন। দু’জনেই ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এক দিনের বিশ্বকাপ জিততে সাহায্য করেছেন। তার পরেও সেহবাগের কথা থেকে স্পষ্ট, ধোনিকে তিনি হিংসা করেন। খেলোয়াড় জীবনে মাঝেমধ্যেই ধোনির সঙ্গে সেহবাগের বিবাদের খবর সামনে আসত। তাঁরা নিজেরা এই বিষয়ে কোনও দিন কিছু বলেননি। ধোনিভক্তেরা সেই খবরের সত্যতা খুঁজে পেয়েছেন। তাঁদের দাবি, ধোনি ছিলেন বলে অধিনায়ক হতে পারেননি সেহবাগ। তাই এখন ধোনির নামে এই সব বলছেন তিনি। এই নিয়েই এখন বিতর্ক তুঙ্গে।

আরো পড়ুন: একই সময়ে ভারতের দু'টি টিম খেলবে, বিসিসিআইয়ের 'ব্লু-প্রিন্ট' রেডি, কিন্তু কীভাবে?

ট্যাগ:Mahendra Singh Dhoni

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে