CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

আর আফগানিস্তানের হয়ে নয়, এবার ভারতের হয়ে খেলবেন রশিদ খান?

সম্প্রতি ভারতের নাগরিকত্বের প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন আফগান অলরাউন্ডার রশিদ খান। আফগানিস্তানের অলরাউন্ডার কার্যত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, তাঁর কাছে সবার আগে হল দেশ।

Rashid Khan Indian citizenship offer
Rashid Khan Indian citizenship offer

সম্প্রতি ভারতের নাগরিকত্বের প্রস্তাব নাকি ফিরিয়ে দিয়েছেন আফগান অলরাউন্ডার রশিদ খান। আফগানিস্তানের অলরাউন্ডার কার্যত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, তাঁর কাছে সবার আগে হল দেশ। তাই অন্য কোনো দেশের হয়ে খেলার কোনো প্রশ্নই নেই। এমনকি আরও একটি দেশের নাগরিকত্বের প্রস্তাব ছিল বলেও দাবি জানান রশিদ।

ভারতীয় নাগরিকত্বের প্রস্তাব পেয়েছিলেন রশিদ খান?

খুব সম্প্রতি প্রকাশিত হয়েছে রশিদ খানের আত্মজীবনী ‘ফ্রম স্ট্রিটস টু স্টারডম’। আর তাতেই রশিদ দাবি করেছেন যে, ভারত-সহ দু’টি দেশের নাগরিকত্ব নেওয়ার প্রস্তাব পেয়েছিলেন তিনি। আফগান ক্রিকেটার জানিয়েছেন, ২০২৩ সালের আইপিএলের সময় তিনি ভারতের নাগরিকত্ব নেওয়ার প্রস্তাব পেয়েছিলেন। 

নিজের আত্মজীবনীতে কী লিখেছেন রশিদ খান?

রশিদ তাঁর আত্মজীবনীতে লিখেছেন, ‘‘অস্ট্রেলিয়া এবং ভারত থেকে নাগরিকত্বের প্রস্তাব পেয়েছিলাম। দু’ক্ষেত্রেই আমার একই উত্তর ছিল। বলেছিলাম, যদি আমি আমার দেশের হয়ে না খেলি, তা হলে অন্য কোনও দেশের হয়েও খেলব না।’’

আরো পড়ুন: একই সময়ে ভারতের দু'টি টিম খেলবে, বিসিসিআইয়ের 'ব্লু-প্রিন্ট' রেডি, কিন্তু কীভাবে?

ভারতীয় নাগরিকত্বের প্রস্তাব নিয়ে কী জানালেন রশিদ খান:

ভারতের নাগরিক হওয়ার প্রস্তাব নিয়ে রশিদ লিখেছেন, ‘‘২০২৩ সালে গুজরাত টাইটান্সের হয়ে আইপিএল খেলার সময় প্রস্তাব পেয়েছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক প্রভাবশালী কর্তা আমার সঙ্গে দেখা করতে চান। আমি তাঁর কাছে গিয়েছিলাম। সাধারণ সৌজন্য বিনিময়ের পর কথা শুরু হয়। তিনি আমায় বলেন, ‘তোমার দেশের পরিস্থিতি তো খুব খারাপ। চাইলে তুমি স্থায়ী ভাবে ভারতে বসবাস করতে পার। প্রয়োজনীয় সব ভারতীয় নথি তৈরি করিয়ে দেব আমরা। তুমি ভারতে থাক। এখানে ক্রিকেট খেল।’ তাঁর প্রস্তাব শুনে ভীষণ বিস্মিত হয়েছিলাম। বুঝতে পারছিলাম না, উনি কী বলছেন এবং আমার কী উত্তর দেওয়া উচিত। শেষে অল্প হেসে বলেছিলাম, আপনাকে ধন্যবাদ। আমি আমার দেশ আফগানিস্তানের হয়ে খেলি।’’

কেন রশিদকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার প্রসঙ্গ ওঠে:

আসলে, ২০১৮ সালের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১০ বলে ৩৪ রানের ইনিংস খেলার পর ৩ উইকেট নিয়েছিলেন। আর সেই সময় ক্রিকেটপ্রেমীদের একাংশ রশিদকে ভারতের নাগরিকত্ব দেওয়ার দাবি তোলেন। সমাজমাধ্যমে ট্যাগ করা হয় তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে। তিনিও উত্তরে জানিয়েছিলেন, নাগরিকত্বের বিষয়টি স্বরাষ্ট্র দফতরের নিয়ন্ত্রণে। সেই সময় আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি রশিদকে তাঁদের দেশের সম্পদ হিসাবে ব্যাখ্যা করেছিলেন। আর রশিদও ঘানিকে ধন্যবাদ জানিয়ে আফগানিস্তানের প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন। সুতরাং, রশিদ যে তাঁর দেশকে ঠিক কতটা ভালোবাসেন তা এখান থেকেই স্পষ্ট।

আরো পড়ুন: অভিষেক বচ্চনের সঙ্গে হাত মেলালেন, ক্রিকেট বিশ্ব এবার 'নতুন' করে চিনবে ক্রিস গেইল-কে!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে