CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

একই সময়ে ভারতের দু'টি টিম খেলবে, বিসিসিআইয়ের 'ব্লু-প্রিন্ট' রেডি, কিন্তু কীভাবে?

আইপিএল হল বিশ্বের অন্যতম জনপ্রিয় একটা লিগ। প্রত্যেক বছর ক্রিকেট ভক্তরা এই সময়টার জন্য কার্যত মুখিয়ে থাকেন। আর তাই আইপিএলের হাত ধরেই ভারতের ক্রিকেটে প্রতিভার ভাণ্ডার ক্রমাগত সমৃদ্ধ হচ্ছে।

Indian Cricket Team
Indian Cricket Team

আইপিএল হল বিশ্বের অন্যতম জনপ্রিয় একটা লিগ। প্রত্যেক বছর ক্রিকেট ভক্তরা এই সময়টার জন্য কার্যত মুখিয়ে থাকেন। আর তাই আইপিএলের হাত ধরেই ভারতের ক্রিকেটে প্রতিভার ভাণ্ডার ক্রমাগত সমৃদ্ধ হচ্ছে। আইপিএল থেকে প্রত্যেক বছরেই নতুন নতুন প্রতিভা উঠে আসছে। সেই কারণেই বিসিসিআই এখন আর একটিমাত্র নির্দিষ্ট দলের উপরেই নির্ভর করে থাকতে চাইছে না। বিশেষ করে টি-২০-র মতো সংক্ষিপ্ত ফরম্যাটে।

কেন একই সময়ে দু'টি ভারতীয় দলকে খেলাতে চাইছে বিসিসিআই?

আগামী দিনের আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখেই ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই ৩০-৩৫ জন ক্রিকেটারদের নিয়ে একটি দল গঠনের পরিকল্পনা করে ফেলেছে বিসিসিআই। তার লক্ষ্য একটাই, সেটা হল- একই সময়ে একাধিক সিরিজ বা প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করার মতো পর্যাপ্ত ক্রিকেটার তৈরি রাখা। সেখানে যাতে কোনোপ্রকার সমস্যার সৃষ্টি না হয়, তার জন্যই এই পরিকল্পনা।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে যাবে ভারত!

হ্যাঁ, চলতি বছরের শেষের দিকেই, সেপ্টেম্বর-অক্টোবর মাসে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রয়েছে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। এমনকি একই সময় রয়েছে এশিয়ান গেমসও। আর সেখানেও ক্রিকেট রয়েছে। সেই কারণেই একই সময় দু'টি ভারতীয় দল পাঠানোর তাগিদ ইতিমধ্যেই তৈরি হয়েছে। মনে করা হচ্ছে, সেই সময়ে ওয়েস্ট ইন্ডিজ এবং এশিয়ান গেমসে দু'টি আলাদা ভারতীয় দলকে খেলতে দেখা যাবে। আর এমনটাই জানিয়েছেন বিসিসিআইয়ের এক আধিকারিক।

আরো পড়ুন: অভিষেক বচ্চনের সঙ্গে হাত মেলালেন, ক্রিকেট বিশ্ব এবার 'নতুন' করে চিনবে ক্রিস গেইল-কে!

কী জানালেন বিসিসিআই আধিকারিক:

সূত্রের খবর, এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের ওই আধিকারিক জানান, “এশিয়ান গেমস এবং ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ একই সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই আমাদের দু'টি টি-২০ দলের কথা ভাবতে হচ্ছে। ৩০-৩৫ জন ক্রিকেটারের একটি দল আমরা প্রস্তুত রাখতে চাইছি। বিভিন্ন সিরিজে তাদের খেলানো হবে। যেমন সামনে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর রয়েছে। সেখানে অনেক বেশি ক্রিকেটারকে খেলানো হবে। সেই কারণে তাদের প্রস্তুত রাখা হবে।"

মনে রাখতে হবে, ২০২৮ সালে টি-২০ বিশ্বকাপ রয়েছে। সেই বছর অলিম্পিকও রয়েছে। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে যুক্ত হয়েছে ক্রিকেটও। তাই দুই ইভেন্টে দু'টি পৃথক দল পাঠানোর কথা ভাবছে বিসিসিআই।

আরো পড়ুন: Tilak Verma: চাপকে বুড়ো আঙুল দেখিয়ে দুর্ধর্ষ 'সেঞ্চুরি' হাঁকালেন তিলক বর্মা!

ট্যাগ:India

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে