CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

অভিষেক বচ্চনের সঙ্গে হাত মেলালেন, ক্রিকেট বিশ্ব এবার 'নতুন' করে চিনবে ক্রিস গেইল-কে!

এবার একেবারে নয়া এক ভূমিকায় ধরা দিতে চলেছেন ক্রিস গেইল। ইউরোপিয়ান টি-২০ লিগের একটি দল কিনে সবাইকে কার্যত অবাক করে দিলেন ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন ক্রিকেটার।

Abhishek Bachchan and Chris Gayle buys a cricket team
Abhishek Bachchan and Chris Gayle buys a cricket team

এবার একেবারে নয়া এক ভূমিকায় ধরা দিতে চলেছেন ক্রিস গেইল। ইউরোপিয়ান টি-২০ লিগের একটি দল কিনে সবাইকে কার্যত অবাক করে দিলেন ওয়েস্ট ইন্ডিজের এই প্রাক্তন ক্রিকেটার। গ্লাসগো ফ্র্যাঞ্চাইজির অন্যতম কর্ণধার হয়েছেন ক্রিস গেইল। ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম মালিক হলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। 

নতুন ভূমিকায় ধরা দিলেন ক্রিস গেল!

২০২৬ সাল থেকেই শুরু হবে ইউরোপিয়ান টি-২০ লিগ। চলতি বছরের ২৬শে অগস্ট থেকে ২০শে সেপ্টেম্বর পর্যন্ত হবে এই প্রতিযোগিতা। ছ'টি দলের প্রতিযোগিতায় ৩৩টি ম্যাচ হবে। ইউরোপের ছ’টি শহরে হবে এই ম্যাচগুলি। গ্লাসগো, আমস্টারডাম, এডিনবার্গ, ডাবলিন, বেলফাস্ট এবং রটারডামে অনুষ্ঠিত হবে এই ম্যাচগুলি। নতুন এই লিগে দল মালিকের ভূমিকায় দেখা যাবে ক্রিস গেইল-কে। যাঁকে টি-২০ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার বলে বিবেচনা করা হয়।

ক্রিস গেল-কে নিয়ে কী বললেন অভিষেক বচ্চন?

ইতিমধ্যেই গেল-কে স্বাগত জানিয়েছে অভিষেক বচ্চন বলেছেন, ‘‘মুগাফি গোষ্ঠী এবং ক্রিস গেইলকে এই যাত্রায় স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তাঁর উপস্থিতি ইউরোপিয়ান ক্রিকেটে আলাদা উত্তেজনা যোগ করবে। আমরা এই লিগের মাধ্যমে নতুন নতুন প্রতিভা তুলে আনব। দুর্দান্ত সম্ভাবনা রয়েছে এই নতুন প্রতিযোগিতার।’’ উচ্ছ্বসিত গেল-ও।

আরো পড়ুন: Tilak Verma: চাপকে বুড়ো আঙুল দেখিয়ে দুর্ধর্ষ 'সেঞ্চুরি' হাঁকালেন তিলক বর্মা!

গেইল-এর মন্তব্য: 

এ প্রসঙ্গে গেইল বলেছেন, ‘‘ইউরোপিয়ান টি-২০ লিগ নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। গোটা বিশ্বে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছি। আমি নিশ্চিত এই লিগটা আলাদা হবে।’’

বিদেশী লিগে যুক্ত হবেন দ্রাবিড়-অশ্বিন:

নতুন এই লিগের সঙ্গে যুক্ত হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ ওয়ের মতো ক্রিকেট ব্যক্তিত্বেরা। এমনকি যুক্ত হতে পারেন রাহুল দ্রাবিড় এবং রবিচন্দ্রন অশ্বিনও। আমস্টারডম ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত রয়েছেন স্টিভ এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন হকি খেলোয়াড় জেমি ডোয়ারা। যুক্ত রয়েছেন নিউজিল্যান্ডের দুই প্রাক্তন ক্রিকেটার নাথান ম্যাককালাম এবং কাইল মিলসও। সুতরাং, ক্রিস গেইল-কে নতুন ভূমিকায় দেখে যে ফ্যানেরা উচ্ছ্বসিত তা কার্যত স্পষ্ট।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ 'ট্রফি' ঘরতে আনতে কোনোরকম কোনো খামতি রাখবেন না শ্রেয়স আইয়ার!

ট্যাগ:Chris Gayle

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে