CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

আইপিএল ২০২৬-এ 'ট্রফি' ঘরতে আনতে কোনোরকম কোনো খামতি রাখবেন না শ্রেয়স আইয়ার!

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের পর, লখনউয়ের বিরুদ্ধেও দুর্ধর্ষ জয় হাসিল করেছে পঞ্জাব কিংস। আর এই জয়ের পরেই শ্রেয়স আইয়ার স্পষ্ট লক্ষ্য জানিয়ে দিলেন। এবার যেকোনও মূল্যে ট্রফি ঘরে তুলতে চান তারা। তবে আগাম ট্রফির কথা ভেবে দিকভ্রষ্ট হতে কোনোমতেই চান না।

Shreyas Iyer PBKS IPL trophy
Shreyas Iyer PBKS IPL trophy

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের পর, লখনউয়ের বিরুদ্ধেও দুর্ধর্ষ জয় হাসিল করেছে পাঞ্জাব কিংস। আর এই জয়ের পরেই শ্রেয়স আইয়ার স্পষ্ট লক্ষ্য জানিয়ে দিলেন। এবার যেকোনও মূল্যে ট্রফি ঘরে তুলতে চান তারা। তবে আগাম ট্রফির কথা ভেবে দিকভ্রষ্ট হতে কোনোমতেই চান না। বর্তমানে থেকে ম্যাচ প্রতি এগোতে চান। 

আইপিএল ২০২৬-এ চ্যাম্পিয়ন হবে শ্রেয়স আইয়াররা!

শ্রেয়স আইয়ার এবং রিকি পন্টিংয়ের যুগলবন্দিতে এবারের আইপিএলে দুর্দান্ত শুরু করেছে পাঞ্জাব কিংস। চলতি আইপিএলে একমাত্র অপরাজিত দল পাঞ্জাব। ছ'টি ম্যাচের মধ্যে পাঁচটি ম্যাচ জিতেছে শ্রেয়সরা। বৃষ্টিতে একটি ম্যাচ ভেস্তে গিয়েছে। এই সাফল্যের জন্য দলের মাইন্ডসেটের কৃতিত্ব দেন। পাশাপাশি জানান, তাঁদের লক্ষ্য ধারাবাহিকতা বজায় রাখা।

আরো পড়ুন: হাড়ে চিড় ধরে আছে, তবুও 'মাথানত' করতে চান না বরুণ চক্রবর্তী, কেকেআরের এই বোলারের কী হয়েছে?

আইপিএল ২০২৬-এ পরপর ম্যাচ জিতে কী বললেন শ্রেয়স আইয়ার?

সূত্রের খবর, শ্রেয়স বলেন, 'আমাদের মিশন ট্রফি জেতা। তবে আমার সবসময় মনে হয়, আমাদের বর্তমানে থাকতে হবে। তাহলেই সবকিছু নিজেদের হাতে থাকে। এখান থেকে অলআউট ঝাঁপানো যায়। অতীতে পড়ে থাকার কোনও মানে নেই। একইসঙ্গে ভবিষ্যৎ নিয়েও অতিরিক্ত ভাবার প্রয়োজন নেই।' 

এর পাশাপাশি শ্রেয়স জানান, বাইরে থেকে চাপ সব দলের ওপরই আসে। কিন্তু সেই নিয়ে না ভেবে নিজেদের উন্নতিতেই নজর দেয় তাঁরা। এ প্রসঙ্গে শ্রেয়স বলেন, 'মাঠে নামার পর আমি সবসময় আমার সতীর্থদের বলি, প্রতিপক্ষের সঙ্গে খেলছি ভেবো না, মনে করবে নিজেদের জন্য খেলছি। আমরা প্রতিনিয়ত উন্নতি করতে চাই। নিজেদের সেরাটা দিতে চাই।' গতবছর আইপিএল জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল পাঞ্জাব। চিন্নস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরুর কাছে ৬ রানে হারে তারা। আর সেদিনের সেই হার পাঞ্জাব দলকে কার্যত আরও প্রতিজ্ঞাবদ্ধ করে তুলেছে। যদিও এই প্রতিজ্ঞা তারা পূরণ করতে পারে কিনা এখন সেটাই দেখার বিষয়।

আরো পড়ুন: 'চাকরি' গেল সূর্যকুমার যাদবের, টি-২০-র নতুন 'নেতা' হলেন শ্রেয়স আইয়ার!

ট্যাগ:Punjab KingsShreyas Iyer

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে