CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

'চাকরি' গেল সূর্যকুমার যাদবের, টি-২০-র নতুন 'নেতা' হলেন শ্রেয়স আইয়ার!

ভারতীয় নির্বাচকেরা যাকে একেবারেই চোখের আড়াল করতে পারলেন না তিনি হলেন শ্রেয়স আইয়ার। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে চোটা কাবু ছিলেন। কিন্তু এবার নিজের দুর্ধর্ষ নেতৃত্ব মন্ত্র খোসলা করে দিলেন পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার।

Shreyas Iyer replaces Suryakumar Yadav
Shreyas Iyer replaces Suryakumar Yadav

ভারতীয় নির্বাচকেরা যাকে একেবারেই চোখের আড়াল করতে পারলেন না তিনি হলেন শ্রেয়স আইয়ার। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে চোটা কাবু ছিলেন। কিন্তু এবার নিজের দুর্ধর্ষ নেতৃত্ব মন্ত্র খোসলা করে দিলেন পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার। যে মন্ত্রের সারসংক্ষেপ হল, বর্তমানে থাকো, আর বর্তমান মুহূর্তকে নিয়ন্ত্রণ করো। এই মন্ত্রকে সম্বল করেই আইপিএলে আগুনে ফর্মে আছেন পাঞ্জাব অধিনায়ক। যা দেখে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে, শ্রেয়সকে কি এবার টি-২০ দলের নেতৃত্ব দেওয়া উচিত? এবার এই সম্পর্কে মুখ খুলল বোর্ড সূত্রও। 

শ্রেয়স আইয়ারকে নিয়ে কী বলল বিসিসিআই সূত্র?

আইপিএল ২০২৬-এ এখনও পর্যন্ত শ্রেয়সের পাঞ্জাবই একমাত্র টিম, যারা একটা ম্যাচও এখনও পর্যন্ত হারেনি। কিন্তু, এখন প্রশ্ন হল, ঠিক কোন জাদুবলে ম্যাচের পর ম্যাচে এহেন জয় সম্ভব হচ্ছে? 

আরো পড়ুন: KKR vs RR: মাত্র ১৫ বছর বয়সেই এমন 'দুর্ধর্ষ' নজির গড়ে ফেলেছেন বৈভব যা সত্যিই অবাক করার মতো!

শ্রেয়সের মন্তব্য:

সম্প্রচারকারী সংস্থায় দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়স বলে দিয়েছেন, "আমাদের টার্গেট একটাই। এবার ট্রফি জেতা। কিন্তু আমি সব সময় বিশ্বাস করে এসেছি যে, গোটা টুর্নামেন্ট নিয়ে ভাবতে বসলে চলে না। বর্তমানে থাকতে হয়। যা নিয়ন্ত্রণযোগ্য, সে সমস্তকে নিয়ন্ত্রণ করতে হয়। অতীত বা ভবিষ্যৎ দু'টোর একটা নিয়েও ভেবে কোনও লাভনেই। টিমের প্লেয়ারদেরও তাই বলি। বলি যে, তোমরা যখন খেলতে নামছো, তখন নিজেদের নিয়ে ভাববে। নিজেদের খেলা কী করে উন্নত করা যায়, তা নিয়ে চিন্তা করবে। বিপক্ষ কী করল, তা নিয়ে ভেবে ঘুম নষ্ট করার প্রয়োজন নেই।"

শ্রেয়স আইয়ারকেই কি ভারতীয় টি-২০ দলের অধিনায়ক করা হবে?

শ্রেয়সকে ভারতের টি-২০ দলের অধিনায়ক করা নিয়েও জোর চর্চা শুরু হয়েছে। যা নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বোর্ডের এক সূত্র বলেন, "শ্রেয়স শেষবার ২০২৩ সালে ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন। এখন ও দলেও নেই। ফলে হঠাৎ ওকে দলে নিয়ে অধিনায়ক করে দেওয়া বড় সিদ্ধান্ত হয়ে যাবে। আপাতত আমাদের লক্ষ্য ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপ। তাই টি-টোয়েন্টি নেতৃত্ব নিয়ে নির্বাচকরা এখন অতো ভাবছেন না।" টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সূর্যকুমারকে ছাঁটাই করার চর্চাও শুরু হয়েছে। তাই সূর্যকুমার যাদবের পরিবর্তে শ্রেয়স আইয়ারকেই অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হবে বলে ধরা হচ্ছে।

আরো পড়ুন: জাসপ্রীত বুমরাহ কি সবার চোখে ধুলে দিয়ে আইপিএল খেলছেন, কী লুকোচ্ছেন তিনি? বুমরাহকে নিয়ে উঠছে প্রশ্ন...!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে