CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

KKR vs RR: মাত্র ১৫ বছর বয়সেই এমন 'দুর্ধর্ষ' নজির গড়ে ফেলেছেন বৈভব যা সত্যিই অবাক করার মতো!

আজ, রবিবার ইডেন গার্ডেন্সে কলকাতার বিরুদ্ধে ৪৬ রান করেছে ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। গত বছর এই ১৯ এপ্রিলই আইপিএলে অভিষেক হয়েছিল বৈভব সূর্যবংশীর। কিন্তু বিগত এক বছরে একসাথে অনেকগুলি নজির গড়েছে বৈভব।

Vaibhav Suryavanshi IPL records
Vaibhav Suryavanshi IPL records

রবিবার ইডেন গার্ডেন্সে কলকাতার বিরুদ্ধে ৪৬ রান করেছে ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। গত বছর 
১৯ এপ্রিলই আইপিএলে অভিষেক হয়েছিল বৈভব সূর্যবংশী-র। কিন্তু বিগত এক বছরে একসাথে অনেকগুলি নজির গড়েছে বৈভব। 

আইপিএলে বৈভব সূর্যবংশীর নজির!

প্রথমত, নিলাম থেকেই নজির গড়েছে বৈভব। আইপিএলে রাজস্থান তাঁকে ১.১০ কোটি টাকায় কেনার সময় বৈভবের বয়স ছিল ১৩ বছর। আইপিএলে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বয়স হল তারই।

দ্বিতীয়ত, বৈভবের বয়স যখন ১৪ বছর ২৩ দিন তখন আইপিএলে অভিষেক হয় তার। এটিও বয়সের বিচারে সবচেয়ে কম। লখনউয়ের বিরুদ্ধে জয়পুরে খেলতে নেমেছিল বৈভব।

তৃতীয়ত, আইপিএলের অভিষেকে বৈভব নেমেছিল একজন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে। কিন্তু এদিন সে প্রথম বলেই শার্দূল ঠাকুর-কে ছয় মেরেছিল। এই নজিরও কারও নেই।

আরো পড়ুন: জাসপ্রীত বুমরাহ কি সবার চোখে ধুলে দিয়ে আইপিএল খেলছেন, কী লুকোচ্ছেন তিনি? বুমরাহকে নিয়ে উঠছে প্রশ্ন...!

বৈভবের প্রথম শতরান!

গত বছরের ২৮ এপ্রিল আইপিএলে প্রথম শতরান করেছিল বৈভব। গুজরাতের বিরুদ্ধে শতরান এসেছিল মাত্র ৩৫ বলে। আইপিএলে অভিষেক হওয়ার ৯ দিনের মধ্যে শতরান করে নজির গড়েছিল বৈভব।

এছাড়া, আইপিএলের ইতিহাসে তরুণতম ক্রিকেটার হিসাবে শতরান করেছে বৈভব। গুজরাতের বিরুদ্ধে শতরানের দিন তার বয়স ছিল ১৪ বছর ৩২ দিন।

ভারতীয় ক্রিকেটার হিসেবে দ্রুততম শতরান:

৩৫ বলে বৈভবের শতরান আইপিএলের ইতিহাসে ভারতীয় ব্যাটারদের নিরিখে কার্যত দ্রুততম। সে ভেঙেছিল ইউসুফ পঠানের রেকর্ড। ২০১০-এ মুম্বইয়ের বিরুদ্ধে ৩৭ বলে শতরান করেছিলেন ইউসুফ।

পাশাপাশি, বৈভব ওই ম্যাচে ১১টি ছয় মেরেছিল। আইপিএলে এক ম্যাচে সর্বাধিক ছয় মারার নজির গড়েছিল সে। ছুঁয়েছিল মুরলী বিজয়ের রেকর্ড। ২০১০-এ রাজস্থানের বিরুদ্ধে ১২৭ রানের ইনিংসে বিজয়ও ১১টি ছয় মেরেছিলেন।

আরো পড়ুন: রোহিত-কোহলিকে যিনি ছেঁটে ফেলেছেন সেই আগরকর আর কত দিন প্রধান নির্বাচক থাকবেন জানেন? চলে এল বড় সিদ্ধান্ত!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে