CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

রোহিত-কোহলিকে যিনি ছেঁটে ফেলেছেন সেই আগরকর আর কত দিন প্রধান নির্বাচক থাকবেন জানেন? চলে এল বড় সিদ্ধান্ত!

অজিত আগরকর এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান‌ নির্বাচক হিসেবে কর্মরত। বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিনদের টেস্টজীবন শেষ হয়ে যাওয়ার নেপথ্যে অজিত আগরকরের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলেই অনেকে মনে করেন। এমনকি মহম্মদ শামির মতো একজন যোগ্য বোলারকেও দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাইরে রেখেছেন এই প্রধান নির্বাচক।

Collected Image - Ajit Agarkar selector term
Collected Image - Ajit Agarkar selector term

অজিত আগরকর এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান‌ নির্বাচক হিসেবে কর্মরত। বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিনদের টেস্টজীবন শেষ হয়ে যাওয়ার নেপথ্যে অজিত আগরকরের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বলেই অনেকে মনে করেন। এমনকি মহম্মদ শামির মতো একজন যোগ্য বোলারকেও দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাইরে রেখেছেন এই প্রধান নির্বাচক। কিন্তু তবুও তাঁর উপরই ভরসা রাখতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

গৌতম গাম্ভীরের মতো আগরকরের নানা সিদ্ধান্ত নিয়েও কেন সমালোচনা হয়েছে?

হ্যাঁ, ভারতীয় দল নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটারদের একাংশ। তবে তাঁর উপর বোর্ড কর্তাদের ভরসা রয়েছে অটুট। আপাতত আগরকরকেই প্রধান নির্বাচক রেখে দিতে চাইছে বিসিসিআই। ২০২৭ সালের জুন মাস পর্যন্ত আগরকরের সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্তও গ্ৰহন করা হয়েছে।

আগরকরকে নিয়ে কী বললেন বিসিসিআই কর্তা?

সূত্রের খবর, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘আগরকরের কার্যকালে ভারতীয় দলে প্রচুর পরিবর্তন হয়েছে। কঠোর সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছেন আগরকর। বোর্ড তাঁকেই দায়িত্বে রাখতে চাইছে। আইপিএলের মাঝে বোর্ডের সংশ্লিষ্ট কর্তা এবং আধিকারিকেরা আগরকরের সঙ্গে আলোচনা করবেন।’’ তিনি জানিয়েছেন, আগরকরকে কাজ চালিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে এবং চুক্তি চূড়ান্ত হলে সরকারি ভাবে বিষয়টি ঘোষণা করবে বিসিসিআই। প্রাক্তন অলরাউন্ডার যে ভাবে ভারতীয় দলের তারকা সংস্কৃতিতে রাশ টেনেছেন, তা-ও খুশি করেছে বোর্ড কর্তাদের।

আরো পড়ুন: KKR vs RR Highlights: অবশেষে জয়ের স্বাদ পেল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু 'চিন্তা' তবুও থাকছে!

কেন আগরকরের মেয়াদ‌ বাড়ানো হয়েছে:

একাধিক কঠোর সিদ্ধান্ত নেওয়ার পরেও আগরকরের কার্যকালে ভারতীয় দল উল্লেখযোগ্য কয়েকটি সাফল্য পেয়েছে। ২০২৪ এবং ২০২৬ সালে টি-২০ বিশ্বকাপ জয়, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মতো সাফল্য রয়েছে। ২০২৩ সালে এক দিনের বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল ভারতীয় দল। তাঁর কার্যকালে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার প্রতিযোগিতাগুলিতে ভারতীয় দলের পারফরম্যান্সই সবচেয়ে ভালো। টেস্টে তেমন সাফল্য না এলেও সাদা বলের ক্রিকেটে ভারতীয় দলের দাপট প্রভাবিত করেছে বিসিসিআই কর্তাদের। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে এক দিনের বিশ্বকাপ রয়েছে। তার আগে বড় কোনও পরিবর্তনের পক্ষে নন বোর্ড কর্তারা। স্থিতাবস্থা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। 

তাই কর্তারা চাইছেন আগরকর এবং গম্ভীরের নেতৃত্বেই আগামী বিশ্বকাপের পরিকল্পনা এবং দল গঠনের কাজ চলুক। আগরকরের সঙ্গে জাতীয় নির্বাচক হিসাবে কাজ চালিয়ে যাবেন প্রজ্ঞান ওঝা এবং রুদ্রপ্রতাপ সিংহও। তাঁদের সঙ্গে দু’জন নতুন নির্বাচক আসতে পারেন।

আরো পড়ুন: চরম 'ডাউনফল' বুমরাহর, পরপর ৫ ম্যাচ উইকেটহীন বুমরাহ, কিন্তু কেন?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে