CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

KKR vs RR Highlights: অবশেষে জয়ের স্বাদ পেল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু 'চিন্তা' তবুও থাকছে!

কেকেআর বনাম আরআর, আজকের ম্যাচ হাইলাইটস।

02
02

১৯ এপ্রিল, রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এদিন টস হারে কলকাতা নাইট রাইডার্স। যদিও তাদের প্রথমে ফিল্ডিং করতে হয়েছে এদিন।

আজকের ম্যাচে রাজস্থান রয়্যালসের পারফরম্যান্স!

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রাজস্থানের হয়ে ওপেন করতে নামেন যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী।

হাফসেঞ্চুরি মিস করে বৈভব সূর্যবংশী আউট:

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম উইকেট শিকার করে কলকাতা নাইট রাইডার্স। বরুণ চক্রবর্তী কেকেআর ব্রিগেডকে প্রথম সাফল্য এনে দিলেন। ২৮ বলে ৪৬ রান করে আউট হয়ে গেলেন বৈভব সূর্যবংশী। অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস করলেন তিনি।

এরপর, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস তাদের দ্বিতীয় উইকেট হারাল। বৈভব সূর্যবংশীর পর এবার ধ্রুব জুরেলের উইকেট শিকার করলেন বরুণ চক্রবর্তী। জুরেল মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস তাদের তৃতীয় উইকেট হারাল। সুনীল নারিনের বলে যশস্বী জয়সওয়াল ৩৯ রান করে আউট হয়ে গেলেন।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস বেশ বেকায়দায় পড়ে গিয়েছিল আজ। অধিনায়ক রিয়ান পরাগ ফিরতেই তারা চতুর্থ উইকেট হারায়। বরুণ চক্রবর্তী তাঁকে ১২ রানে প্যাভিলিয়নে ফেরত পাঠালেন।

 এরপর সুনীল নারিন ডোনোভান ফরেরাকে ৭ রানে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিলেন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রাজস্থান রয়্যালস ব্যাটারদের যথেষ্ট লড়াই করতে হচ্ছিল এদিন। রবীন্দ্র জাদেজাকে ৯ রানে আউট করে দেন কার্তিক ত্যাগী।

প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান করে। দলের হয়ে বৈভব সূর্যবংশী সর্বাধিক ২৮ বলে ৪৬ রান করেন। এর পাসাপাশি যশস্বী জয়সওয়াল ২৯ বলে ৩৯ রান, শিমরন হেটমায়ার ১৫ রান এবং অধিনায়ক রিয়ান পরাগ ১২ রান করেছেন। দলের বাকি ব্যাটাররা কেউ দু'অঙ্কের রান করতে পারেননি। অন্যদিকে, কলকাতার হয়ে বরুণ চক্রবর্তী এবং কার্তিক ত্যাগী তিনটে করে উইকেট শিকার করলেন। এছাড়া জোড়া উইকেট নেন সুনীল নারিন।

আরো পড়ুন: চরম 'ডাউনফল' বুমরাহর, পরপর ৫ ম্যাচ উইকেটহীন বুমরাহ, কিন্তু কেন?

আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স!

শুরুতেই উইকেট হারায় কলকাতা:

১৫৬ রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করতে পারল না কলকাতা। প্রথম বলেই জোফ্রা আর্চার বোল্ড করে দেন টিম সেইফার্টকে। এরপর রাহানেকে সঙ্গ দিতে মাঠে নামেন অঙ্গকৃশ রঘুবংশী। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শুরুটা একেবারে খারাপ করেছিল কলকাতা নাইট রাইডার্স। মাত্র ৫ রানের মধ্যে ২ উইকেট হারায় কেকেআর। সেইফার্টের পর অধিনায়ক অজিঙ্কা রাহানেও রানের খাতা খুলতে পারেননি এদিন। নান্দ্রে বার্গার তাঁকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তৃতীয় উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স। ধ্রুব জুরেল দুর্দান্ত উইকেট কিপিং করেন। গ্রিনকে স্টাম্প আউট করে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিলেন তিনি। গ্রিন ২৭ রান করে রবি বিষ্ণোইয়ের শিকার হলেন।

শেষমেষ জিতল কেকেআর:

চলতি মরশুমের প্রথম ম্যাচ জিতল কলকাতা নাইট রাইডার্স। রাজস্থান রয়্যালসকে তারা ৪ উইকেটে পরাস্ত করল। এই জয়ের নায়ক অবশ্যই কেকেআর ব্রিগেডের তারকা ফিনিশার রিঙ্কু সিং। এই ম্যাচে কঠিন সময়ে ব্যাট করতে নেমেছিলেন তিনি। শেষপর্যন্ত ৩৪ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেললেন তিনি।

আরো পড়ুন: রাজস্থান ম্যাচের আগেই কেকেআরে এন্ট্রি নিচ্ছেন এই 'তুখোড়' বোলার!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে