CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

চরম 'ডাউনফল' বুমরাহর, পরপর ৫ ম্যাচ উইকেটহীন বুমরাহ, কিন্তু কেন?

আইপিএল ২০২৬-এ ইতিমধ্যেই ৫টি ম্যাচ খেলে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু এখনও পর্যন্ত উইকেট পাননি জাসপ্রীত বুমরাহ। এই প্রথমবার নয়, এর আগেও একাধিক ম্যাচ খেলে উইকেট পাননি বুম বুম বুমরাহ।

Jasprit Bumrah remained wicketless for 5 straight matches
Jasprit Bumrah remained wicketless for 5 straight matches

আইপিএল ২০২৬-এ ইতিমধ্যেই ৫টি ম্যাচ খেলে ফেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু এখনও পর্যন্ত উইকেট পাননি জাসপ্রীত বুমরাহ। এই প্রথমবার নয়, এর আগেও একাধিক ম্যাচ খেলে উইকেট পাননি বুম বুম বুমরাহ। তবে টানা ৫ ম্যাচ উইকেটবিহীন, এই প্রথম। আর তাদের দলের অবস্থাও কার্যত তথৈবচ। 

কেন উইকেট পাচ্ছেন না জাসপ্রীত বুমরাহ?

হ্যাঁ, শেষ ৪ ম্যাচে টানা হেরেছে মুম্বই। এমনকি ১৯ ওভার বল করে একটিও উইকেট পাননি বুমরাহ। তবে তাঁর ও দলের এই খারাপ অবস্থায় বুমরাহর পাশে দাঁড়ালেন ওয়াসিম জাফর ও মাহেলা জয়বর্ধনে।

বুমরাহকে নিয়ে কী ভাবছেন ওয়াসিম জাফর ও মাহেলা জয়বর্ধনে?

সূত্রের খবর, নিজের ইউটিউব চ্যানেলে জাফর বলেছেন,”আমি মনে করি বুমরাহ ১০০ শতাংশ ফিট নয়। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, ও ঠিক সম্পূর্ণ সুস্থ নয়। ওর বডি ল্যাঙ্গুয়েজেরও পরিবর্তন ঘটেছে। ওকে বল করতে দেখলে এই জিনিসটাই মনে হচ্ছে। এমনকি, বিশ্বকাপ বা আগে ওকে দেখে যতটা ভয়ঙ্কর লাগত, এখন লাগছে না। কারণ, সচরাচর বুমরাহ এভাবে লাইন-লেংথ মিস করে না। কোথাও একটা গিয়ে ওকে মিসফিট লাগছে।” জাফর এও বলছেন,”বুমরাহ সাধারণত এভাবে মার খায় না। যদি ও ওর ফর্মে থাকত, তাহলে মুম্বইয়ের অবস্থা অন্যরকম হত। হয়ত, বুমরাহর মধ্যে সেই ঝাঁঝটা নেই। কিন্তু, কখনোই কারও ফর্ম এরকম থাকে না। আর এমন কোনও বিষয় নেই যে বুমরাহ প্রতি ম্যাচেই দুর্দান্ত বল করবে। সুতরাং, প্রতি ম্যাচেই ওর থেকে ভালো ফর্মের প্রত্যাশা করা অর্থহীন।”

আরো পড়ুন: রাজস্থান ম্যাচের আগেই কেকেআরে এন্ট্রি নিচ্ছেন এই 'তুখোড়' বোলার!

কোচ মাহেলার মন্তব্য:

একই সঙ্গে বুমরাহকে নিয়ে আশাবাদী মুম্বই কোচ মাহেলাও। তিনি বলেছেন,”আমি মনে করি বুমরাহ ভালো বল করছে। ও উইকেট পাচ্ছে না ঠিক কিন্তু আমরা বিকল্প পরিকল্পনা করছি। ও কেন উইকেট পায়নি, এই বিষয়ে আমাদের ভাবতে হবে। আমরা বুমরাহর ওপর বাড়তি চাপ দিতে চাই না। ও আগের থেকে ভাল বল করছে কিন্তু উইকেট পেতে গেলে ভাগ্যেরও দরকার হয়।”

আগেই জানা গিয়েছিল, কুঁচকির চোট রয়েছে বুমরাহর। কিন্তু সেই অবস্থা নিয়েই কী করে তাঁকে আইপিএল খেলার অনুমতি দিল বোর্ড ? মুম্বই শিবিরের খবর, বুমরাহর চোট নেই। কিন্তু তিনি এখনই ঝুঁকি নিতে চাইছেন না। তবে উইকেট না পাওয়ার বিষয় ভাবাচ্ছে দেশের এক নম্বর বোলারকে।

আরো পড়ুন: ঋণের জেরে অবস্থা খারাপ হয়ে গেছিল ক্রিস গেইল-এর, ছিল না বিল মেটানোর টাকাও, কিন্তু গেইল-কে বাঁচিয়েছিলেন ললিত মোদী!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে