CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

রাজস্থান ম্যাচের আগেই কেকেআরে এন্ট্রি নিচ্ছেন এই 'তুখোড়' বোলার!

আইপিএল ২০২৬-এ এখনও পর্যন্ত একটিও ম্যাচে জিততে পারেনি কলকাতা। হেরেছে পাঁচটিতেই। আর এই অবস্থায় রবিবার রাজস্থানের বিরুদ্ধে ইডেনে নামার আগে সুখবর এল কেকেআর শিবিরে। কিন্তু কী সেই সুখবর?

Matheesha Pathirana joins KKR camp
Matheesha Pathirana joins KKR camp

আইপিএল ২০২৬-এ এখনও পর্যন্ত একটিও ম্যাচে জিততে পারেনি কলকাতা। হেরেছে পাঁচটিতেই। আর এই অবস্থায় রবিবার রাজস্থানের বিরুদ্ধে ইডেনে নামার আগে সুখবর এল কেকেআর শিবিরে। শ্রীলঙ্কার জোরে বোলার মাথিশা পাথিরানা-র শিবিরে যোগ দেওয়ার দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে।

মাথিসা পাথিরানা যোগ দিচ্ছেন কলকাতা শিবিরে!

হ্যাঁ, সবকিছু ঠিকঠাক থাকলে রবিবার রাজস্থান ম্যাচের আগেই কেকেআর শিবিরে যোগ দিতে পারেন পাথিরানা। শ্রীলঙ্কার সংবাদমাধ্যমে প্রকাশিত এক খবর অনুযায়ী, শনিবার রাতে ভারতের বিমান ধরবেন পাথিরানা। আর সে ক্ষেত্রে রবিবার দুপুরের মধ্যে তিনি কলকাতায় পৌঁছে যেতে পারেন তিনি। আর একটি সূত্রে জানা যাচ্ছে যে, রবিবার ভোরে শ্রীলঙ্কা থেকে ভারতে আসার বিমান ধরবেন। তাই সে ক্ষেত্রেও রাজস্থান ম্যাচের আগে পৌঁছে যেতে পারেন শহরে।

আইপিএল ২০২৬-এ মুখ থুবড়ে পড়েছে কেকেআরের বোলিং লাইন!

হ্যাঁ, চলতি আইপিএলে সবচেয়ে হতাশ করেছে কেকেআরের বোলিং বিভাগ। হর্ষিত রানার ছিটকে যাওয়া এবং মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার ফল হয়েছে খুব সাংঘাতিক। বৈভব অরোরা, কার্তিক ত্যাগী, নবদীপ সাইনিরা বিন্দুমাত্র দাগ কাটতে পারছেন না এই মরশুমে। তাই এমন অবস্থায় পাথিরানা যোগ দিলে বোলিংয়ে শক্তি বাড়বে কেকেআরের। কিন্তু তিনি নতুন বলে বল করার পাশাপাশি ডেথ ওভারেও কম রান দেন।

আরো পড়ুন: ঋণের জেরে অবস্থা খারাপ হয়ে গেছিল ক্রিস গেইল-এর, ছিল না বিল মেটানোর টাকাও, কিন্তু গেইল-কে বাঁচিয়েছিলেন ললিত মোদী!

এই পরিস্থিতিতে কী বলছেন রাহানে:

প্রসঙ্গত, গুজরাতের কাছে হারের পর দলের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে রাহানে বলেছিলেন, “ম্যাচ হেরে সঙ্গে সঙ্গে সেই বিষয়ে কথা বলা কঠিন। তবে আমি শুধু ভাল দিকের কথাই বলব। শুরুতে তিন উইকেট পড়ে যাওয়ার পর ক্যামেরন গ্রিন পাল্টা আক্রমণ করল। চাপের মধ্যে ওর ইনিংস অসাধারণ। ১৮০ রান বাঁচাতে দলের বোলারেরাও নিজেদের সবটা দিল। শেষ ওভার পর্যন্ত খেলা নিয়ে গেল। সেটাও কম কৃতিত্বের নয়। আমি শুধু ইতিবাচক দিকটা দেখছি।”

আরো পড়ুন: এ কি! একেবারে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ৩৮ বছর বয়সী এই বিখ্যাত বোলার, চেনেন এই বোলারকে?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে