CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

এ কি! একেবারে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ৩৮ বছর বয়সী এই বিখ্যাত বোলার, চেনেন এই বোলারকে?

এই কয়েক বছর আগে পর্যন্তও তাঁকে বলের গতির জন্য সমীহ করতেন বিশ্বের তাবড় তাবড় ব্যাটারেরা। আফগানিস্তানের প্রাক্তন সেই জোরে বোলার শাপুর জারদান এখন কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালের বিছানায়।

Shapoor Zadran hospitalised
Shapoor Zadran hospitalised

এই কয়েক বছর আগে পর্যন্তও তাঁকে বলের গতির জন্য সমীহ করতেন বিশ্বের তাবড় তাবড় ব্যাটারেরা। আফগানিস্তানের প্রাক্তন সেই জোরে বোলার শাপুর জাদরান এখন কার্যত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালের বিছানায়। আফগান ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা বোলারের এমন পরিণতি কিছুতেই মানতে পারছেন না তাঁর বিরুদ্ধে খেলা ব্যাটারেরাও।

কী হয়েছে শাপুর জাদরানের?

বর্তমানে তাঁর বয়স ৩৮। কিন্তু এই বয়সেই কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন তিনি। একাধিক গুরুতর শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর পরিস্থিতির উপর একেবারে ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছেন চিকিৎসকদের একটি দল। তাঁর রক্তের শ্বেতকণিকা দ্রুত গতিতে কমে যাচ্ছে। পরিজনদের কোনোরকম কোনো ভরসা দিতে পারছেন না চিকিৎসকেরা। কয়েক দিন আগে হাসপাতালে চিকিৎসারত জাদরানের ছবি সোস্যাল মিডিয়ায় পোস্ট করেন তাঁরই ভাই। আর সেই ছবি দেখে বিস্মিত প্রাক্তন ক্রিকেটারেরা।

আরো পড়ুন: কেকেআরকে হারানোর পরেই 'বাবা' হলেন রশিদ খান!

বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটাররা দ্রুত আরোগ্য কামনা করছেন!

জাদরানের এই পরিস্থিতিতে পাকিস্তানের দুই প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি এবং কামরান আকমল তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। 

কী লিখলেন কামরান:

কামরান জাদরানের ছবি পোস্ট করে লিখেছেন, ‘‘জাদরান ভাই আমার বন্ধু। তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।’’ এমনকি আফ্রিদিও তাঁর ছবি দিয়ে লিখেছেন, ‘‘শাপুর জাদরানের ভাইয়ের সঙ্গে কথা হল। ওর কথাগুলো মন ছুঁয়ে গেল। পুরো পরিস্থিতির কথা শুনে হতাশ লাগছে। আমি মর্মাহত। জাদরন, মাঠে তুমি ভীষণ লড়াকু খেলোয়াড় ছিলে। আশা করছি, এই লড়াইটাও তুমি দারুণ ভাবে লড়বে। তোমার দ্রুত আরোগ্য কামনা করছি।’’ আফগানিস্তানের সঙ্গে বৈরিতার সম্পর্ক ভুলে গিয়েই দু’জনেই আফগানিস্তানের প্রাক্তন বোলারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

ক্রিকেট বিশ্বে জাদরানের কেরিয়ার:

২০০৯ সালে আফগানিস্তানের হয়ে অভিষেক হয় জাদরানের। ২০২০ সাল পর্যন্ত দেশের হয়ে ৪৪টি এক দিনের ম্যাচ এবং ৩৬টি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ৮০টি উইকেট রয়েছে তাঁর।

আরো পড়ুন: ডাগআউটে বসে মোবাইল ব্যবহার, তাই হাজারো বিতর্ক, কিন্তু শেষপর্যন্ত কী শাস্তি হল রাজস্থান রয়্যালসের ম্যানেজারের?

ট্যাগ:Afghanistan

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে