CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

কেকেআরকে হারানোর পরেই 'বাবা' হলেন রশিদ খান!

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয়ের আনন্দ একেবারে দ্বিগুণ হয়ে গেল রশিদ খানের। গুজরাত টাইটান্সের আফগান অলরাউন্ডার বাবা হলেন শনিবার।

Rashid Khan son
Rashid Khan son

জমে উঠেছে আইপিএল ২০২৬-এর আসর। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয়ের আনন্দ একেবারে দ্বিগুণ হয়ে গেল রশিদ খানের। গুজরাত টাইটান্সের আফগান অলরাউন্ডার বাবা হলেন শনিবার। সোস্যাল মিডিয়ায় নিজেই এই খুশির খবর ভাগ করে নিয়েছেন রশিদ।

বাবা হলেন আফগান ক্রিকেটার রশিদ খান!

শুক্রবার রশিদের স্ত্রী এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। রশিদ সেই নবজাতকের নাম রেখেছেন আসলান। তুর্কি ভাষায় আসলানের অর্থ হল সিংহ। শনিবার সোস্যাল মিডিয়ায় রশিদের পোস্ট করা ছবিতে লেখা রয়েছে, ‘‘হ্যালো বিশ্ব, আমার নাম আসলান।’’ তিনি নিজে লিখেছেন, ‘‘আমার ছোট্ট রাজপুত্রকে পৃথিবীতে স্বাগত।’’ স্ত্রী এবং সদ্যজাত পুত্রের জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন ভক্তদের। কেকেআর ম্যাচের দিনই বাবা হয়েছেন এই আফগান অলরাউন্ডার। ইতিমধ্যেই বহু মানুষ রশিদকে অভিনন্দন জানিয়েছেন।

আরো পড়ুন: ডাগআউটে বসে মোবাইল ব্যবহার, তাই হাজারো বিতর্ক, কিন্তু শেষপর্যন্ত কী শাস্তি হল রাজস্থান রয়্যালসের ম্যানেজারের?

গুজরাত টাইটান্সের হয়ে আইপিএল ২০২৬-এ খেলছেন রশিদ খান!

রশিদের স্ত্রী সন্তানসম্ভবা হলেও পেশাদার ক্রিকেটার রশিদ খান আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেননি। শুভমান গিলের দলের হয়ে নিয়মিত মাঠে নামছেন তিনি। পুত্র সন্তানের জন্মের সময়ও নিজেকে ব্যস্ত রেখেছিলেন ২২ গজের লড়াইয়ে। এই বারের আইপিএলে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে ৬টি উইকেট পেয়েছেন রশিদ। ওভার প্রতি খরচ করেছেন ৭.৭০ রান। দু’টি ম্যাচে ব্যাট করে ২৪ রান করেছেন। সর্বোচ্চ রানও করেছেন ২৪। একটি ম্যাচে কোনও রান না করলেও অপরাজিত ছিলেন তিনি।

আরো পড়ুন: RCB vs DC: এ কি! আচমকাই দিল্লি ম্যাচে নিজেদের জার্সির রং বদলে ফেলছেন কোহলিরা, কিন্তু কেন?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে