CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

ডাগআউটে বসে মোবাইল ব্যবহার, তাই হাজারো বিতর্ক, কিন্তু শেষপর্যন্ত কী শাস্তি হল রাজস্থান রয়্যালসের ম্যানেজারের?

এরই মধ্যে চর্চায় এসেছেন রাজস্থান রয়্যালসের ম্যানেজার রোমি ভিন্ডার। আইপিএলের আচরণবিধি ভঙ্গ করেছিলেন তিনি। তাই এবার শাস্তি পেলেন রাজস্থান রয়্যালসের ম্যানেজার। ম্যাচের সময় ডাগআউটে মোবাইল ব্যবহার করায় তাঁকে কার্যত সতর্ক করে দেওয়া হয়েছে।

Rajasthan Royals phone usage in dugout
Rajasthan Royals phone usage in dugout

জাঁকিয়ে চলছে আইপিএল ২০২৬-এর আসর। আর এরই মধ্যে চর্চায় এসেছেন রাজস্থান রয়্যালসের ম্যানেজার রোমি ভিন্ডার। আইপিএলের আচরণবিধি ভঙ্গ করেছিলেন তিনি। তাই এবার শাস্তি পেলেন রাজস্থান রয়্যালসের ম্যানেজার। ম্যাচের সময় ডাগআউটে মোবাইল ব্যবহার করায় তাঁকে কার্যত সতর্ক করে দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, ভিন্ডারকে জরিমানাও করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

কেন ডাগআউটে বসে মোবাইল ব্যবহার করেছিলেন রোমি ভিন্ডার?

আসলে, গত ১০ই এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচের সময় ডাগআউটে মোবাইল ব্যবহার করেছিলেন রাজস্থান রয়্যালসের ম্যানেজার। সেই সময় তাঁর পাশে বসেছিল বৈভব সূর্যবংশী-ও। যা আইপিএলের আচরণবিধির সম্পূর্ণ বিরোধী। সেই ঘটনায় ভিন্ডারকে কারণ দর্শানোর নোটিস দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনকি বিসিসিআইয়ের দুর্নীতি দমন এবং নিরাপত্তা শাখা তদন্ত শুরু করে। মোবাইল ব্যবহারের কারণ হিসাবে অসুস্থতার কথা জানিয়েছেন তিনি। মোবাইলে শারীরিক সমস্যার সামাধান খুঁজছিলেন তিনি। এখানেই শেষ নয়, ভিন্ডার আরও দাবি করেছেন যে, বৈভব পাশে থাকলেও সে সময় তিনি ব্যাটারের সঙ্গে কোনও কথা বলেননি। সম্পূর্ণ ব্যক্তিগত প্রয়োজনে মোবাইল ব্যবহার করেছেন। আর এরপর তাঁকে মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়। যদিও তাঁর যুক্তিতে সন্তুষ্ট হওয়ায় তদন্তকারীরা নির্বাসন বা তেমন কোনও কড়া শাস্তি দেননি।

আরো পড়ুন: RCB vs DC: এ কি! আচমকাই দিল্লি ম্যাচে নিজেদের জার্সির রং বদলে ফেলছেন কোহলিরা, কিন্তু কেন?

এই বিতর্ক নিয়ে কী বললেন বিসিসিআই কর্তা?

সূত্রের খবর, এ বিষয়ে বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘দুর্নীতি দমন এবং নিরাপত্তা শাখা তদন্ত করেছে। অভিযোগ আসার পরই রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষকে সরকারি ভাবে সতর্ক করা হয়। তদন্তের পর ভিন্ডারকেও সতর্ক করা হয়েছে। জরিমানাও করা হয়েছে। তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন, শারীরিক সমস্যার কারণেই তিনি ডাগআউটে মোবাইল ব্যবহার করেছিলেন। বৈভবের সঙ্গে তিনি কোনও কথা বলেননি। আর বৈভব বাচ্চা ছেলে। ও ফোনের দিকে তাকিয়েছিল ঠিকই। ফ্র্যাঞ্চাইজির উচিত ওকে নিয়মগুলো ভাল করে শিখিয়ে দেওয়া। ওকে শুধু শুধু সন্দেহ করা ঠিক নয়।’’

আরো পড়ুন: GT vs KKR Highlights: আইপিএল ২০২৬-এ কেকেআরের জন্য 'অশনি' সংকেত, পরপর সব ম্যাচেই হার!

মোবাইল ব্যবহার নিয়ে কী বলছে আইপিএলের নিয়ম:

আসলে, নিয়ম অনুযায়ী, আইপিএলের ম্যাচ চলাকালীন কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ সাজঘরে বা ডাগআউটে বসে মোবাইল ব্যবহার করতে পারেন না। শুধুমাত্র দলের ম্যানেজারের কাছে মোবাইল থাকতে পারে। আর নির্দিষ্ট কারণ ছাড়া তিনিও মোবাইল ব্যবহার করতে পারেন না। এমনকি সাজঘরের বাইরেও ব্যবহার করতে পারেন না। আর ব্যবহার করলে তার কারণ জানাতে হয় বিসিসিআইকে।

কত টাকা জরিমানা করা হল ভিন্ডারকে:

জানা গিয়েছে, ডাগআউটে বসে মোবাইল ব্যবহার করার জন্য ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে রোমি ভিন্ডারকে। বিসিসিআইয়ের তরফেই এই জরিমানা করা হয়েছে।

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে