CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

GT vs KKR Highlights: আইপিএল ২০২৬-এ কেকেআরের জন্য 'অশনি' সংকেত, পরপর সব ম্যাচেই হার!

জিটি বনাম কেকেআর ম্যাচ হাইলাইটস।

GT defeats KKR
GT defeats KKR

আইপিএল ২০২৬-এর ২৫ নম্বর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্স খেলতে নেমেছিল। অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচটি খেলা হল। কলকাতা নাইট রাইডার্স টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স!

প্রথমে ওপেন করতে নামেন টিম সেইফার্ট এবং অজিঙ্কা রাহানে।

শুরুতেই উইকেট হারাল কেকেআর:

শুরুতেই উইকেট হারাল কেকেআর। অজিঙ্কা রাহানেকে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন মহম্মদ সিরাজ। রাহানে রানের খাতাও খুলতে পারলেন না তিনি। এরপর কলকাতা নাইট রাইডার্সকে দ্বিতীয় ধাক্কা দিলেন কাগিসো রাবাডা। বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন অঙ্গকৃশ রঘুবংশী। মাত্র ৮ রান করে তাঁকে ফিরতে হল। 

কলকাতা নাইট রাইডার্সের তৃতীয় উইকেট শিকার করলেন কাগিসো রাবাডা। টিম সেইফার্টকে তিনি নিজের ঝুলিতে পুরে নিলেন। টিম মাত্র ১৯ রান‌ করে ফিরে যান। 

কলকাতার চতুর্থ উইকেট শিকার করলেন অশোক শর্মা। মহম্মদ সিরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন রোভম্যান পাওয়েল। ২০ বলে ২৭ রান করেছেন তিনি এবার ব্যাট করতে নামলেন অনুকূল রয়। ১২ ওভার শেষে কেকেআর ৪ উইকেট হারিয়ে ১০৩ রান করেছিল। 

বিধ্বংসী হাফসেঞ্চুরি করলেন ক্যামেরন গ্রিন: ক্যামেরন গ্রিন ৩৪ বলে নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন আজ। 

কলকাতা নাইট রাইডার্সের পঞ্চম উইকেট শিকার করলেন প্রসিদ্ধ কৃষ্ণা। জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন অনুকূল রয়। মাত্র ৯ রান করলেন তিনি। 

কাগিসো রাবাডার বলে জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন রিঙ্কু সিং। তিনি মাত্র ১ রান করে ফিরে গেলেন।

প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ২০ ওভারে ১৮০ রান করেচে। ক্যামেরন গ্রিন সর্বাধিক ৭৯ রানের ইনিংস খেলেছেন। গুজরাটের হয়ে কাগিসো রাবাডা সর্বাধিক ৩ উইকেট শিকার করেন। মহম্মদ সিরাজ এবং অশোক শর্মা দুটো করে উইকেট নিয়েছেন।

আরো পড়ুন: সূর্যকুমার যাদবের চাকরি চলে যেতে পারে, ভারতের টি-২০ দলে অধিনায়ক হিসেবে তাহলে কে 'এন্ট্রি' নেবেন?

আজকের ম্যাচে গুজরাট টাইটান্সের পারফরম্যান্স!

ষষ্ঠ ওভারের প্রথম বলে গুজরাট টাইটান্স সাই সুদর্শনের উইকেট হারাল। সেইসঙ্গে তাদের প্রথম উইকেটের পতন হল। সুদর্শন ১৬ বলে ২২ রান করে সুনীল নারিনের বলে আউট হয়ে গেলেন। 

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দুর্দান্ত হাফসেঞ্চুরি হাঁকালেন শুভমান গিল। এখনও পর্যন্ত গিল ২৭ বলে ৬ চার এবং ২ ছক্কার দৌলতে নিজের পঞ্চাশ রান পূরণ করেছেন। এই নিয়ে তিনি লাগাতার তৃতীয় হাফসেঞ্চুরি হাঁকালেন। 

গুজরাট টাইটান্সের তৃতীয় উইকেটের পতন হল। এবার আউট হলেন ওয়াশিংটন সুন্দর। এই ম্য়াচে সুন্দর ১৩ বলে ১৩ রান করলেন।

শুভমান গিল ৫০ বলে ৮৭ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলে আউট হয়ে গেলেন। 

১৯.১ ওভারে আউট হয়ে গেলেন গ্লেন ফিলিপস। রমনদীপ সিংয়ের বলে রিঙ্কু সিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন তিনি। 

আরো পড়ুন: এ কি! টানা হারের জেরে হার্দিক-বুমরাহ মুখোমুখি অশান্তি এল সামনে, ঘটে গেল বিরাট কান্ড!

জয় হাসিল করে নিল গুজরাট টাইটান্স:

আশা জাগিয়েও জিততে পারল না কলকাতা নাইট রাইডার্স। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তারা ৫ উইকেটে হেরে গেল। এই ম্য়াচে গুজরাট টাইটান্স যেমন জয়ের হ্যাটট্রিক করল, ঠিক তেমনই হারের হ্যাটট্রিক করল কলকাতা নাইট রাইডার্স। প্রথম ৬ ম্য়াচের মধ্যে পাঁচটায় তারা হেরে গেল। জয়ের জন্য ১৮১ রান দরকার ছিল গুজরাটের। ৫০ বলে ৫৭ রান করলেন দলের অধিনায়ক শুভমান গিল। কলকাতার হয়ে দুটো উইকেট শিকার করেন বরুণ চক্রবর্তী।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে