CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

এ কি! টানা হারের জেরে হার্দিক-বুমরাহ মুখোমুখি অশান্তি এল সামনে, ঘটে গেল বিরাট কান্ড!

আইপিএল ২০২৬-এ ক্রমাগত হেরেই চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। টানা চারটি ম্যাচ জিততে পারেনি হার্দিক পাণ্ডেয়ার দল। এখানেই শেষ নয়, হার্দিকের নেতৃত্ব নিয়েও অসন্তোষ তৈরি হয়েছে দলের মধ্যে। আর পঞ্জাব কিংসের বিরুদ্ধে তা কার্যত প্রকাশ্যে চলে এসেছে জাসপ্রীত বুমরাহের বিরক্তি প্রকাশের মাধ্যমেই।

Hardik Pandya Jasprit Bumrah fight
Hardik Pandya Jasprit Bumrah fight

আইপিএল ২০২৬-এ ক্রমাগত হেরেই চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। টানা চারটি ম্যাচ জিততে পারেনি হার্দিক পাণ্ডেয়া-র দল। এখানেই শেষ নয়, হার্দিকের নেতৃত্ব নিয়েও অসন্তোষ তৈরি হয়েছে দলের মধ্যে। আর পঞ্জাব কিংসের বিরুদ্ধে তা কার্যত প্রকাশ্যে চলে এসেছে জাসপ্রীত বুমরাহের বিরক্তি প্রকাশের মাধ্যমেই।

হার্দিক-বুমরাহ অশান্তি এল প্রকাশ্যে!

হ্যাঁ, ফিল্ডিং সাজানো নিয়ে হার্দিকের সঙ্গে বুমরাহের মতান্তর এবার প্রকাশ্যে চলে এসেছে। পঞ্জাব ম্যাচে পছন্দ মতো ফিল্ডিং না পেয়ে অধিনায়কের উপর কার্যত বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছে বুমরাহকে। আর যা নিয়ে মুম্বই শিবিরের পরিবেশ নিয়ে তৈরি হয়েছে জল্পনা। মুম্বই-পঞ্জাব ম্যাচের পর সোস্যাল মিডিয়ায় একটি ঘটনার ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। আর তাতে দেখা যাচ্ছে যে, বুমরাহ ওভার শুরু করার আগেই হার্দিক নিজের পরিকল্পনা মতো ফিল্ডিং সাজাচ্ছেন। অধিনায়কের সাজানো ফিল্ডিং পছন্দ হয়নি জোরে বোলারের। তিনি রীতিমতো বিরক্তি এবং অসন্তোষ প্রকাশ করে কিছু পরিবর্তন করতে বলেন। এমনকি হার্দিকের সঙ্গে তর্কও করেন জাসপ্রীত বুমরাহ। শেষ পর্যন্ত হার্দিকের সাজিয়ে দেওয়া ফিল্ডিং নিয়েই ওভার শুরু করেন। যদিও বুমরাহকে দেখে যথেষ্ট হতাশ লাগছিল।

হার্দিক উত্তেজিত হয়ে গিয়েছিল!

ওই ওভারের পরের দিকে ফিল্ডারদের নির্দেশ দেওয়ার সময় হার্দিককে যথেষ্ট উত্তেজিত দেখিয়েছে। এমনকি মুম্বই অধিনায়কের কথা বলার ধরন দেখেই মনে হয়েছে যে, বেশ রেগেই ছিলেন তিনি। সব কিছু দেখে ক্রিকেটপ্রেমীদের একাংশই মনে করছেন, মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে শান্তির পরিবেশ নেই। দলের প্রধান বোলারের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে হার্দিক আগে ঠিক ভাবে কথা বলেননি বলেও মনে করছেন অনেকেই।

আরো পড়ুন: GT vs KKR: পর পর হারের জেরে 'ফেডআপ' শাহরুখ খান, আজ ম্যাচ জিততেই হবে, কোন ১১ জনের উপর ভরসা রাখবে কেকেআর?

পরপর হেরে কার উপর দায় চাপালেন হার্দিক:

পঞ্জাবের কাছে হারের পর টানা ব্যর্থতার দায় দলের উপরেই চাপিয়েছেন হার্দিক পান্ডেয়া। কোনো নির্দিষ্ট কারণ ব্যাখ্যা করতে পারেননি তিনি। 

হার্দিকের মন্তব্য:

ম্যাচ হেরে হার্দিক বলেন, ‘‘সত্যি বলতে, এই মুহূর্তে কিছু বলার নেই। আমাদের সকলকে একসঙ্গে বসে কারণ খুঁজতে হবে। ব্যক্তিগত ব্যর্থতা না দলগত ব্যর্থতা না পরিকল্পনার ঘাটতি থাকছে, খুঁজে বের করতে হবে। আমরা আলোচনা করে দ্রুত সমাধান খোঁজার চেষ্টা করব।’’

আর এর পরেই ইঙ্গিতপূর্ণ ভাবে হার্দিক বলেন, ‘‘আমাদের হয়তো কিছু সাহসী সিদ্ধান্ত নিতে হবে। না হলে একই দল নিয়ে পরিস্থিতি পরিবর্তনের কথা ভাবতে হবে। কয়েকটা প্রশ্ন বেশ কঠিন, যেগুলোর উত্তর আমাদেরই দিতে হবে। হ্যাঁ, ব্যর্থতার দায়ও নিতে হবে।’’

হার্দিকের এই মন্তব্য নিয়েও তৈরি হয়েছে ঘোর জল্পনা। মুম্বই অধিনায়ক কি তাহলে কয়েক জনের পারফরম্যান্সে সন্তুষ্ট নন? এবার কি তাঁদের প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার কথা ভাবছেন তিনি?

আরো পড়ুন:একটা সময় বিরাট কোহলির সঙ্গে ২২ গজের ময়দানে বিরাট ঝামেলা করেছিলেন, আজ সেই বাংলাদেশি ক্রিকেটারই অবসরের পথে! 

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে