CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

একটা সময় বিরাট কোহলির সঙ্গে ২২ গজের ময়দানে বিরাট ঝামেলা করেছিলেন, আজ সেই বাংলাদেশি ক্রিকেটারই অবসরের পথে!

বিগত ৫ বছর ধরে বাংলাদেশের কোনও ফরম্যাটের দলেই তিনি সুযোগ পান না। বারংবার অপেক্ষা করেও খালি হতাশই হয়েছেন। তাই অবশেষে অবসর নিয়ে নিলেন বাংলাদেশের জোরে বোলার রুবেল হোসেন। কী জানালেন তিনি?

Rubel Hossain retirement
Rubel Hossain retirement

বিগত ৫ বছর ধরে বাংলাদেশের কোনও ফরম্যাটের দলেই তিনি সুযোগ পান না। বারংবার অপেক্ষা করেও খালি হতাশই হয়েছেন। তাই অবশেষে অবসর নিয়ে নিলেন বাংলাদেশের জোরে বোলার রুবেল হোসেন। 

ক্রিকেট জগত থেকে বিদায় নিলেন রুবেল হোসেন!

২০০৯ সালের জানুয়ারিতে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল বাংলাদেশের রুবেল হোসেনের। তার পর দীর্ঘ ১৬ বছর দেশের হয়ে বিভিন্ন ফরম্যাটে ক্রিকেট খেলেছেন। কিন্তু সাম্প্রতিক কালে নির্বাচকদের নজর থেকে দূরে চলে গিয়েছিলেন তিনি। ২০২১-এর এপ্রিলে শেষ বার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের হয়ে মাঠে নেমেছিলেন রুবেল।

ক্রিকেট বিশ্বে রুবেলের পারফরম্যান্স!

এক দিনের ক্রিকেটে অভিষেক ম্যাচেই বাংলাদেশের প্রথম বোলার হিসেবে চার উইকেট নিয়েছিলেন রুবেল। সব মিলিয়ে ১০৪টি ম্যাচে ১২৯টি উইকেট রয়েছে রুবেলের। সেরা বোলিং ৬/২৬। বাংলাদেশের এক দিনের ক্রিকেটের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে।

অবসর নিয়ে কী জানালেন রুবেল:

আসলে রুবেল লিখেছেন, “আমি পেসার রুবেল হোসেন। আমি বাংলাদেশের হয়ে ২৭টি টেস্ট, ১০৪টি এক দিনের ম্যাচ এবং ২৮টি টি-টোয়েন্টি খেলেছি। জাতীয় দল আমার কাছে আবেগ। কিন্তু এক সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতেই হয়। তাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। তবে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাব। পরিবার, বন্ধুবান্ধব, সাংবাদিক এবং সমর্থকদের ধন্যবাদ। জীবনের বাকি সময়েও আপনাদের এ রকম সমর্থন আশা করে যাব।”

আরো পড়ুন: MI vs PBKS Highlights:লাগাতার ৪ ম্যাচে হার মুম্বইয়ের, প্রভসিমরন-শ্রেয়সের ব্যাটে 'উড়ে' গেল হার্দিকরা!

বিরাট কোহলির সঙ্গে ঝামেলা হয়েছিল রুবেলের:

হ্যাঁ, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলার সময় একটি ত্রিদেশীয় সিরিজে কোহলির সঙ্গে ঝামেলা হয়েছিল রুবেলের। সূত্রের খবর, এক বার তিনি বলেছিলেন, “দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ়ের একটা ম্যাচ চলছিল। কোহলি খুব স্লেজিং করছিল। আমাদের ব্যাটারদের অনেক কথা বলছিল। আমরা জানতাম কী ভাবে এর মোকাবিলা করতে হয়। কোহলির সঙ্গে ঝামেলা হয়েছিল আমার। আম্পায়ার এসে মেটান।” এর পর ২০১১ বিশ্বকাপে রুবেল ইচ্ছাকৃত ভাবে বিরাট কোহলির দিকে বল ছুড়েছিলেন। কোহলিকে উত্তেজিত হয়ে বেশ কিছু কথা বলতে দেখা গিয়েছিল। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোহলিকে আউট করার পর রুবেলের উচ্ছ্বাস প্রকাশের ধরন নিয়েও যথেষ্ট বিতর্ক হয়।

আরো পড়ুন: হায়দরাবাদের জন্য চলে এল বিরাট খুশির খবর, হায়দরাবাদ শিবিরে এন্ট্রি নিচ্ছেন এই 'ঝোড়ো' বোলার!

ট্যাগ:BangladeshRubel Hossain

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে