CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

MI vs PBKS Highlights:লাগাতার ৪ ম্যাচে হার মুম্বইয়ের, প্রভসিমরন-শ্রেয়সের ব্যাটে 'উড়ে' গেল হার্দিকরা!

এ কী হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের, তাবড় তাবড় ক্রিকেটাররা থাকতেও কেঞ এমন ভরাডুবি অবস্থা? ভারতীয় দলে খেলা পাঁচ ক্রিকেটার রয়েছেন মুম্বইতে। আর তার মধ্যে দু’জন ভারতকে টি-২০ বিশ্বকাপ জেতানো অধিনায়ক। রয়েছেন বিশ্বের অন্যতম সেরা বোলার। ভালো মানের বিদেশি ক্রিকেটারও রয়েছে দলে।

PBKS defeats Mumbai Indians
PBKS defeats Mumbai Indians

এ কী হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের, তাবড় তাবড় ক্রিকেটাররা থাকতেও কেঞ এমন ভরাডুবি অবস্থা? ভারতীয় দলে খেলা পাঁচ ক্রিকেটার রয়েছেন মুম্বইতে। আর তার মধ্যে দু’জন ভারতকে টি-২০ বিশ্বকাপ জেতানো অধিনায়ক। রয়েছেন বিশ্বের অন্যতম সেরা বোলার। ভালো মানের বিদেশি ক্রিকেটারও রয়েছে দলে। কিন্তু তার পরেও লাগাতার হেরেই চলেছে তারা। বৃহস্পতিবার ঘরের মাঠে পঞ্জাব কিংসের কাছে উড়ে গেল হার্দিক পান্ডেয়ারা। 

কেন পরপর ৪ ম্যাচে হারল মুম্বই?

এদিন প্রথমে ব্যাট করে ওয়ানখেডে স্টেডিয়ামে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৫ রান করেছিল মুম্বই। এমনকি অপরাজিত ১১০ রানের ইনিংস খেলেন কুইন্টন ডি’কক। যদিও সেই ইনিংস একেবারে জলে গেল। প্রভসিমরন সিংহশ্রেয়স আইয়ার মুম্বইয়ের বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা করলেন। ২১ বল বাকি থাকতে ১৯৬ রান তাড়া করে ৭ উইকেটে ম্যাচ জিতল পঞ্জাব। এই জয়ের পর পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে স্থান পেল পঞ্জাব। এই মরসুমে একমাত্র দল হিসেবে এখনও একটি ম্যাচও হারেননি শ্রেয়সেরা। অন্য দিকে এই হারের ফলে পয়েন্ট তালিকায় ন’নম্বরে মুম্বই। পাঁচ ম্যাচে তাদের পয়েন্ট হয়েছে ২।

ওয়ানখেডেতে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় মুম্বই। নিজের দ্বিতীয় ওভারে পর পর দু’বলে উইকেট নেন অর্শদীপ সিংহ। প্রথমে ২ রানের মাথায় রায়ান রিকেলটনকে আউট করে দেন তিনি। এদিকে প্রথম বলে শূন্য রানে ফেরেন সূর্যকুমার যাদবও। আরও এক ম্যাচে রান পেলেন না সূর্য। তাঁর উপর ক্রমশ চাপ বেড়েই চলেছে।

দুর্ধর্ষ সেঞ্চুরি হাঁকালেন ডি'কক: 

দুই উইকেট পড়ার পরেও রান তোলার গতি কমতে দেননি ডি’কক ও নমন। দু’জনেই হাত খুলে খেলছিলেন। পঞ্জাবের স্পিনার যুজবেন্দ্র চহল ও পেসার জ়েভিয়ার বার্টলেটকে নিশানা করেন তাঁরা। প্রতি ওভারে ১০ রানের বেশি হচ্ছিল। ৬৮ বলে ১২২ রানের জুটি গড়়েন তাঁরা।

কিন্তু সেই জুটি ভাঙেন শশাঙ্ক সিংহ। তাঁকে মারতে গিয়ে ৩১ বলে ৫০ রানে আউট হন নমন। হার্দিক শুরুটা পেলেও খুব একটা বড় রান করতে পারেননি। ১২ বলে ১৪ করে আউট হন। 

আরো পড়ুন: হায়দরাবাদের জন্য চলে এল বিরাট খুশির খবর, হায়দরাবাদ শিবিরে এন্ট্রি নিচ্ছেন এই 'ঝোড়ো' বোলার!

শ্রেয়সের চোখ ধাঁধানো ক্যাচ:

তবে হার্দিকের উইকেটের কৃতিত্ব শ্রেয়স আইয়ারের। বাউন্ডারির বাইরে বল পড়ছিল। শ্রেয়স ঝাঁপিয়ে দু’হাতে বল ধরেন। তিনি বাউন্ডারির বাইরে ছিলেন। শরীর মাটিতে পড়ার আগে ভিতরে বল ছুড়ে দেন তিনি। সেই বল ধরেন বার্টলেট।

আগের ম্যাচে নজর কাড়া শারফেন রাদারফোর্ড এই ম্যাচে রান পাননি। কিন্তু ডি’কককে কেউ আউট করতে পারলেন না। আইপিএলে নিজের তৃতীয় শতরান করলেন তিনি। শেষ পর্যন্ত টিকে থাকলেন। তাঁর ১১০ রানে ভর করে ১৯৫ রান তোলে মুম্বই। পঞ্জাবের বোলারদের মধ্যে সবচেয়ে সফল অর্শদীপ। চার ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। আইপিএলে ১০০ উইকেটের মালিক হয়েছে পঞ্জাবের পেসার।

আরো পড়ুন: ১৯-বছরের আইপিএল কেরিয়ারে যা কখনও ঘটেনি এবার তাই ঘটল বিরাট কোহলির জীবনে!

পঞ্জাবের দুর্ধর্ষ ব্যাটিংয়ের কাছে হার মানল মুম্বই!

প্রথম থেকেই ঝোড়ো ব্যাটিং শুরু করে পঞ্জাব। প্রথম ওভারে দীপক চাহার দেন ২১ রান। সেই ওভারেই বোঝা গিয়েছিল, ম্যাচের ফল কী হতে চলেছে। পঞ্জাবের ওপেনার প্রিয়াংশ আর্য শুরুটা ভাল করলেও বড় ইনিংস খেলতে পারেননি। ৯ বলে ১৫ রান করে আল্লা গজনফরের বলে আউট হন তিনি। কুপার কোনোলি নেমেই হাত খোলা শুরু করেন। তবে তিনিও বেশি ক্ষণ ক্রিজ়ে থাকেননি। ১২ বলে ১৭ রান করে গজনফরের বলেই ফেরেন।

পাওয়ার প্লে-র মধ্যে ২ উইকেট হারালেও রান তোলার গতি কমেনি পঞ্জাবের। প্রভসিমরন শুরুতে কিছুটা সময় নেন। তখন বড় শট খেলছিলেন শ্রেয়স। একটা সময় পর প্রভসিমরনও ছন্দ পান। তিনি হাত খোলার পর শ্রেয়সকে দেখেও মনে হচ্ছিল, ধীরে ব্যাট করছেন। চাহার, জসপ্রীত বুমরাহ, শার্দূল ঠাকুর, হার্দিকের বিরুদ্ধে বড় শট মারতে ভয় পাচ্ছিলেন না প্রভসিমরন। ওয়ানখেডের পিচ ব্যাটিং সহায়ক ছিল। সেটা সুবিধা করে দেয় তাঁর।

অর্ধশতরান করেন প্রভসিমরন। আর তাঁর পর শ্রেয়সও অর্ধশতরান করেন। বাধ্য হয়ে বুমরাহকে দিয়ে অনেক আগেই চার ওভার শেষ করিয়ে দেন হার্দিক। এই ম্যাচে চার ওভারে ৪১ রান দিয়েছেন তিনি। উইকেট পাননি। চলতি আইপিএলে পাঁচ ম্যাচে এখনও পর্যন্ত একটিও উইকেট পাননি বুমরাহ। এই পরিসংখ্যান চিন্তা বাড়াচ্ছে মুম্বইয়ের।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে