CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

১৯-বছরের আইপিএল কেরিয়ারে যা কখনও ঘটেনি এবার তাই ঘটল বিরাট কোহলির জীবনে!

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যে আইপিএল ২০২৬-এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেটা কার্যত আরও একটা বার তারা প্রমাণ করে দিয়েছে। গত ১৫ই এপ্রিল, বুধবার লখনউ সুপার জায়ান্টসকে তারা ৫ উইকেটে হারিয়ে দেয়। এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল লখনউ। সেখানে ২০ ওভারে তারা ১০ উইকেট হারিয়ে ১৪৬ রান করতে পারে।

Virat Kohli unwanted record
Virat Kohli unwanted record

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যে আইপিএল ২০২৬-এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেটা কার্যত আরও একটা বার তারা প্রমাণ করে দিয়েছে। গত ১৫ই এপ্রিল, বুধবার লখনউ সুপার জায়ান্টস-কে তারা ৫ উইকেটে হারিয়ে দেয়। এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল লখনউ। সেখানে ২০ ওভারে তারা ১০ উইকেট হারিয়ে ১৪৬ রান করতে পারে। আর ১৪৬ রানকে টার্গেট করে আরসিবি মাত্র ১৫.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান করে নেয় এবং খুব সহজে ম্যাচটা নিজেদের পকেটে পুরে নেয়।

কী এমন লজ্জার রেকর্ড গড়লেন বিরাট কোহলি?

এদিন ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা ব্যাটার বিরাট কোহলি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নেমেছিলেন। কিন্তু, এদিন তিনি এমন একটি লজ্জার রেকর্ড কায়েম করলেন যা দেখার পর আরসিবি সমর্থকরা বেশ খানিকটা হতাশ হয়ে পড়েছেন। আসলে এই ম্যাচে বিরাট ৩৪ বলে ৪৯ রান করেন। ইতিমধ্যে ৬ চার এবং ১ ছক্কা হাঁকিয়েছেন তিনি। কিন্তু ঘটনাটি হল, বিরাট আইপিএলে কখনই ৪৯ রানে আউট হননি। ৪৮ রানের পর তিনি নিজের হাফসেঞ্চুরি করেছেন। কিন্তু, লখনউয়ের বিরুদ্ধে আর সেটা করতে পারলেন না তিনি।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ আর খেলতে পারবেন না রোহিত শর্মা, বড়সড় ক্ষতি হয়ে গেল মুম্বইয়ের!

আইপিএলের ১৯ বছরের কেরিয়ারে যা ঘটেনি তাই ঘটল এবার!

এখানেই শেষ নয়, রয়েছে আরও একটি ঘটনা। যদিও এটাকে লজ্জার রেকর্ড বলা একেবারেই যায় না। আসলে আরসিবি ব্রিগেডের প্রাক্তন অধিনায়ক আইপিএলে ১৯ বছরের দীর্ঘ কেরিয়ারে এই প্রথমবার 'ইমপ্যাক্ট সাব' ক্রিকেটার হিসেবে মাঠে নামলেন। লখনউয়ের বিরুদ্ধে কিং কোহলিকে দলের প্রথম একাদশে রাখা হয়নি। তবে দ্বিতীয় ইনিংসে তিনি আরসিবি-র হয়ে ব্যাট করতে নেমেছিলেন। তবে এটা কোনও রণনীতিক কৌশল ছিল না। কোহলির ফিটনেসের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ব্যাট করার সময়ই চোট পেয়েছিলেন তিনি। আর সেই কারণেই ওই ম্যাচেও ফিল্ডিং করতে পারেননি বিরাট।

আরো পড়ুন: RCB vs LSG Highlights: আইপিএল ২০২৬-এ কি ফের চ্যাম্পিয়ন হবে আরসিসি, বিরাটদের একপেশে জয় বজায় থাকল!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে