CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

আইপিএল ২০২৬-এ আর খেলতে পারবেন না রোহিত শর্মা, বড়সড় ক্ষতি হয়ে গেল মুম্বইয়ের!

একে তো ম্যাচ জয়ে মন্দা চলছে, তার উপরে আবার এমন এক খারাপ খবর! ইতিমধ্যেই হারের হ্যাটট্রিক গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। লিগ টেবিলে কার্যত শেষ দিকে জায়গা হয়েছে মুম্বইয়ের।

Rohit Sharma injury
Rohit Sharma injury

একে তো ম্যাচ জয়ে মন্দা চলছে, তার উপরে আবার এমন এক খারাপ খবর! ইতিমধ্যেই হারের হ্যাটট্রিক গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। লিগ টেবিলে কার্যত শেষ দিকে জায়গা হয়েছে মুম্বইয়ের।  মুম্বই ইন্ডিয়ান্সের জন্য আরও উদ্বেগের খবর হল, বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিত শর্মা-র না খেলার সম্ভাবনাই প্রবল। আর, কেবল তাই নয়, গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচেও অনিশ্চিত 'হিটম্যান'।

কেন আইপিএল ২০২৬-এ এই ম্যাচগুলিতে খেলতে পারবেন না রোহিত শর্মা?

আসলে, আরসিবি’র বিরুদ্ধে ম্যাচের মাঝেই চোট পেয়ে বেরিয়ে যান রোহিত শর্মা। হ্যামস্ট্রিংয়ের চোটে রোহিত পুরোপুরি ব্যাট করতে পারেননি। ৫.২ ওভারে আচমকাই হ্যামস্ট্রিংয়ে সমস্যা অনুভব করেন তিনি। কিন্তু মাঠের মধ্যে চিকিৎসা করেও লাভের লাভ কিছু হয়নি। ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। 

রোহিতের চোট প্রসঙ্গে কী জানালেন শেরফিন রাদারফোর্ড:

আসলে, ম্যাচের পর হিটম্যানকে নিয়ে শেরফিন রাদারফোর্ড বলেন, “ওর হ্যামস্ট্রিংয়ে সমস্যা হয়েছে। আমি বিস্তারিত জানি না। আমি ডাগআউটে ছিলাম। ফলে সব তথ্য আমার কাছে নেই।” পরে চোটের জায়গায় স্ক্যানও হয় তাঁর। 

আরো পড়ুন: RCB vs LSG Highlights: আইপিএল ২০২৬-এ কি ফের চ্যাম্পিয়ন হবে আরসিসি, বিরাটদের একপেশে জয় বজায় থাকল!

রোহিত শর্মার চোট ঠিক কতটা গুরুতর?

রোহিতের চোটের কোন পর্যায়ে রয়েছে বা ঠিক কতদিন তিনি মাঠের বাইরে থাকবেন, তা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনোকিছুই ঘোষণা করেনি মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট।  দলের সেরা ব্যাটারের অনুপস্থিতি নিঃসন্দেহে মুম্বইয়ের জন্য বড় ধাক্কা হতে চলেছে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে রোহিতের পরিবর্তে কাকে ওপেনিংয়ে নামানো হবে, সেটাই এখন দেখার বিষয়।

রোহিত শর্মার সাম্প্রতিক পারফরম্যান্স:

১৬ এপ্রিল পাঞ্জাব কিংস এবং ২০ এপ্রিল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে মুম্বইয়ের। প্রসঙ্গত, চলতি মরশুমে রোহিত চার ম্যাচে ১৩৭ রান করেছেন। গড় ৪৫.৬৭। স্ট্রাইক রেট ১৬৫.০৬। একটি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে। তবে তাঁর চোট মুম্বইয়ের ব্যাটিং লাইন-আপে বড় শূন্যতা তৈরি করতে পারে। চলতি আইপিএলে কেকেআর-কে হারিয়ে শুরুটা ভালো করলেও ধারাবাহিকতা রাখতে পারেনি মুম্বই। টানা তিন ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে তাদের। টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোই এখন প্রধান চ্যালেঞ্জ হার্দিক পাণ্ডেয়ার দলের কাছে।

আরো পড়ুন: ২৫ কোটি সত্যিই কি জলে গেল কেকেআরের? ক্যামেরন গ্রিনকে কি ছাঁটাই করা হবে?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে