CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

RCB vs LSG Highlights: আইপিএল ২০২৬-এ কি ফের চ্যাম্পিয়ন হবে আরসিসি, বিরাটদের একপেশে জয় বজায় থাকল!

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সহজ জয় হাসিল করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে ঋষভ পন্থের লখনউ করে ১৪৬ রান। জবাবে বিরাট কোহলিরা ১৫.১ ওভারে ৫ উইকেটে ১৪৯ রান করে ফেলে।

RCB wins against LSG
RCB wins against LSG

আইপিএল ২০২৬-এ দুর্দান্ত ফর্মে  রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সহজ জয় হাসিল করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে ঋষভ পন্থের লখনউ করে ১৪৬ রান। জবাবে বিরাট কোহলি-রা ১৫.১ ওভারে ৫ উইকেটে ১৪৯ রান করে ফেলে। ২৯ বল বাকি থাকতেই ৫ উইকেটে জিতে যায় বেঙ্গালুরু। ব্যাট করতে নেমে জস হেজলউডের বলে কনুইয়ে চোট পান পন্থ। শুশ্রূষা নিয়ে লাভ না হওয়ায় তখন উঠে যান। পরে চাপের মুখে আবার ব্যাট করতে নামলেও পরে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে পারেননি। ব্যাটিং ভরাডুবিতে হারের পাশাপাশি তাঁর চোটও উদ্বেগ বাড়াবে সঞ্জীব গোয়েন্‌কার দলের।

সহজ জয় হাসিল করল বেঙ্গালুরু!

১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব একটা সমস্যায় পড়তে হয়নি বেঙ্গালুরুকে। ওপেনার ফিল সল্ট (৭) দ্রুত আউট হয়ে যান। এরপর তিন নম্বরে নামা দেবদত্ত পডিক্কলও রান পেলেন না। তিন করলেন ১১ বলে ১০। তা-ও চাপ তৈরি হয়নি। ওভার প্রতি রান তোলার লক্ষ্য বেশি না থাকায় স্বাভাবিক ব্যাটিং করেছেন কোহলিরা।

বিরাট কোহলি পেলেন অরেঞ্জ ক্যাপ!

এদিন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যাট করতে নেমে কোহলি ১ রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করলেন। তাঁর ব্যাট থেকে এল ৩৪ বলে ৪৯ রানের ইনিংস। ৬টি চার এবং ১টি ছয় মারলেন তিনি। আগের ম্যাচে হাঁটুতে চোট পাওয়ায় এ দিন কোহলিকে ফিল্ডিং করতে নামানো হয়নি। তবে এই দিন তিনি দখল করে নিলেন আইপিএলের কমলা টুপি।

কোহলি আউট হওয়ার পর লক্ষ্য আরও সহজ করে দিলেন রজত পাটিদার এবং জীতেশ শর্মা। আগ্রাসী ব্যাটিং করে দ্রুত রান তুললেন তাঁরা। পাটীদার খেললেন ১৩ বলে ২৭ রানের ইনিংস। ১টি চার এবং ৩টি ছয় মারেন বেঙ্গালুরু অধিনায়ক। জীতেশও বড় রান পেলেন না। তিনি ২টি চার, ২টি ছয়ের সাহায্যে করলেন ৯ বলে ২৩। গত বারের চ্যাম্পিয়নদের হয়ে বাকি কাজ সারলেন টিম ডেভিড এবং রোমারিও শেফার্ড। দু’জনেই ৮ বলে ১৪ রান করে অপরাজিত থাকলেন। দু’জনেই ১টি করে চার এবং ১টি করে ছয় মারলেন।

আরো পড়ুন: ২৫ কোটি সত্যিই কি জলে গেল কেকেআরের? ক্যামেরন গ্রিনকে কি ছাঁটাই করা হবে? 

লখনউয়ের বোলারদের মধ্যে সফলতম প্রিন্স যাদব:

তিনি ৩২ রানে ৩ উইকেট নিলেন। ২৩ রানে ২ উইকেট আবেশ খানের। ৩০ রান দিয়ে উইকেটহীন থাকলেন মহম্মদ শামি।

এম চিন্নাস্বামী স্টেডিয়ামের ২২ গজে প্রত্যাশা মতো ব্যাট করতে পারেনি লখনউ। নিয়মিত ব্যবধানে উইকেট হারানোয় প্রয়োজনীয় জুটি তৈরি করতে পারেননি লখনউয়ের ব্যাটারেরা। ওপেনার এডেন মার্করাম (১২) আউট হওয়ার পর পন্থ চোট পেয়ে মাত্র ৩ বল খেলে মাঠ ছাড়েন। তখনও কোনও রান করেননি তিনি। চাপ বাড়িয়ে দেন চার নম্বরে নামা নিকোলাস পুরান (০)।

আরো পড়ুন:  বুম বুম বুমরাহ-কে তিন ছক্কা মেরেছিলেন এই পাক ব্যাটার, এবার তিনিই এশিয়া কাপ নিয়ে বলে ফেললেন বড় কথা!

মাত্র ৩৫ রানের মধ্যে তিন ব্যাটার মাঠ ছাড়ার পর কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন ওপেনার মিচেল মার্শ এবং পাঁচ নম্বরে নামা আয়ুষ বাদোনি। তাঁদের জুটিতে ওঠে ৩৬ রান। ৩২ বলে ৪০ রান করে আউট হন মার্শ। তাঁর ব্যাট থেকে এসেছে ৩টি চার এবং ২টি ছয়। বাদোনি করেন ২৪ বলে ৩৮। ৪টি চার এবং ১টি ছয় মারেন তিনি।

বেঙ্গালুরুর সফলতম বোলার রাসিখ সালাম:

২৪ রানে ৪ উইকেট নিলেন তিনি। ৩৮ বলে ২ উইকেট ক্রুণাল পাণ্ড্যের। ২০ রানে ১ উইকেট হেজ়লউডের। ভাল বল করলেন ভুবনেশ্বর কুমারও। লিন্ডে এবং শামিকে পর পর দু’বলে আউট করেন তিনি। সুতরাং ২৭ রানে ৩ উইকেট নেন তিনি।

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে