CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

হায়দরাবাদের জন্য চলে এল বিরাট খুশির খবর, হায়দরাবাদ শিবিরে এন্ট্রি নিচ্ছেন এই 'ঝোড়ো' বোলার!

চোটের কারণে দীর্ঘ দিন ধরেই ক্রিকেট জগতের বাইরেই ছিলেন প্যাট কামিন্স। এবার সেই প্যাট কামিন্সই অবশেষে খেলতে নামবেন আইপিএল ২০২৬-এ। বল করতে তাঁর আর কোনও সমস্যায় নেই। কামিন্সকে ইতিমধ্যেই ছাড়পত্র দিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া বোর্ড।

Pat Cummins joins Sunrisers Hyderabad camp
Pat Cummins joins Sunrisers Hyderabad camp

চোটের কারণে দীর্ঘ দিন ধরেই ক্রিকেট জগতের বাইরেই ছিলেন প্যাট কামিন্স। এবার সেই প্যাট কামিন্সই অবশেষে খেলতে নামবেন আইপিএল ২০২৬-এ। বল করতে তাঁর আর কোনও সমস্যায় নেই। কামিন্সকে ইতিমধ্যেই ছাড়পত্র দিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া বোর্ড। তাই দ্রুত ভারতে এসে হায়দরাবাদ শিবিরে যোগ দেবেন তিনি বলেই খবর।

আরও শক্তিশালী হতে চলেছে সানরাইজার্স‌ হায়দরাবাদ!

সদ্য রাজস্থান রয়্যালসকে ৫৭ রানে হারিয়েছে হায়দরাবাদ। আর তার পরে এই খবর কার্যত আত্মবিশ্বাসী করে তুলেছে গোটা দলকে। পিঠের চোটের কারণে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন প্যাট কামিন্স। এমনকি মাঝে ভারতে এসেও অস্ট্রেলিয়া ফিরেছিলেন স্ক্যান করানোর জন্য। অস্ট্রেলিয়া বোর্ডের একটি বিবৃতিতে বলা হয়েছে, কামিন্সের স্ক্যান হয়ে গেছে। আইপিএলে ফিরতে তাঁর আর কোনও সমস্যা নেই। কোনও বিধিনিষেধ ছাড়াই আবার বল করা শুরু করতে পারবেন কামিন্স। ফলে, সানরাইজার্স হায়দরাবাদ যে আরও শক্তিশালী হতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

আরো পড়ুন: ১৯-বছরের আইপিএল কেরিয়ারে যা কখনও ঘটেনি এবার তাই ঘটল বিরাট কোহলির জীবনে!

কবে হায়দরাবাদ শিবিরে যোগ দিচ্ছেন প্যাট কামিন্স?

সূত্রের খবর, বিবৃতিতে বলা হয়েছে, “অস্ট্রেলিয়ার পেসার শুক্রবার ভারতে গিয়ে হায়দরাবাদ শিবিরে যোগ দেবেন, যেখানে তিনি পাবেন স্বদেশি ট্রেভিস হেডকে। বাকি মরসুমের আইপিএল খেলতে পারবেন। বুধবার কামিন্সের নতুন করে স্ক্যান করা হয়েছে। যে সমস্যার কারণে উনি গত বছরের অগস্ট থেকে মাত্র একটিই ম্যাচ খেলতে পেরেছিলেন তা মিটে গিয়েছে।”


কবে খেলতে নামবেন প্যাট কামিন্স:

হায়দরাবাদ শিবিরে কামিন্স যোগ দিলেও এখনই যে খেলতে পারবেন, তা কিন্তু নয়। সব ঠিকঠাক থাকলে আগামী ২৫শে এপ্রিল রাজস্থান ম্যাচে তাঁর মাঠে নামার কথা রয়েছে। আর তার আগে হায়দরাবাদ ঘরের মাঠে চেন্নাই এবং দিল্লির বিরুদ্ধে খেলবেন তিনি। কামিন্সের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন ঈশান। কামিন্স ফিরলে তিনিই নেতৃত্ব দেবেন। হায়দরাবাদের বোলিংও আরও শক্তিশালী হবে বলেই আশা করা যাচ্ছে।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ আর খেলতে পারবেন না রোহিত শর্মা, বড়সড় ক্ষতি হয়ে গেল মুম্বইয়ের!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে