CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

GT vs KKR: পর পর হারের জেরে 'ফেডআপ' শাহরুখ খান, আজ ম্যাচ জিততেই হবে, কোন ১১ জনের উপর ভরসা রাখবে কেকেআর?

আজ, শুক্রবার আহমেদাবাদের মাঠে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটান্স এবং কলকাতা নাইট রাইডার্স। কিন্তু কোন ১১ জনকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স খেলতে নামবে আজ?

Kolkata Knight Riders team against GT
Kolkata Knight Riders team against GT

আজ, শুক্রবার আহমেদাবাদের মাঠে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটান্স এবং কলকাতা নাইট রাইডার্স। কিন্তু কোন ১১ জনকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স খেলতে নামবে আজ? এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন অভিষেক নায়ার, অজিঙ্কা রাহানের সামনে। প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হেরে গিয়েছে কেকেআর। আর একটি ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টির জন্য। খেলা ভেস্তে না‌ গেলে হয়ত সেই ম্যাচটিও হারত তারা। আইপিএলের ইতিহাসে এই প্রথম বার এমন হল যে প্রথম পাঁচ ম্যাচে জয় পায়নি কেকেআর। এই পরিস্থিতিতে আজ শুক্রবার আহমেদাবাদের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। সেই ম্যাচে কী কী বদল করতে পারে দল?

আজ গুজরাতের বিরুদ্ধে কী কী বদল করতে পারে কেকেআর?

আগের দুই ম্যাচে হারের পর অজিঙ্কা রাহানে বদলের কথা বলেছেন। কিন্তু সেই রকম বড় কিছুই বদল হয়নি। তবে এই বার হতে পারে। কারণ, দলের বেশ কয়েক জন ক্রিকেটার তাদের চেনা ফর্মে নেই। ফলে, তাঁদের ক্রমাগত খেলিয়ে দল সমস্যায় পড়ছে। আর এই তালিকায় ভারতীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশিরাও রয়েছেন। এই পরিস্থিতিতে নাম না দেখে কঠিন সিদ্ধান্ত নিতে হবে কেকেআর ম্যানেজমেন্টকে। নইলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ফিন আ্যালেন পর পর পাঁচ ম্যাচেই ব্যর্থ!

কেকেআর তাদের ওপেনিংয়ে ফিন অ্যালেনের উপর যথেষ্ট ভরসা দেখিয়েছিল। কিন্তু প্রথম পাঁচ ম্যাচেই তিনি ব্যর্থ হয়েছেন। ফলে তাঁরই দেশের টিম সেইফার্টকে খেলানো হতে পারে বলে খবর। একই সঙ্গে খেলানো হতে পারে রাচিন রবীন্দ্রকেও। আগের ম্যাচেই রাচিনকে খেলানো উচিত ছিল বলে মনে করছেন অনেকে। কিন্তু তা করেননি অজিঙ্কা রাহানেরা। 

আরো পড়ুন: একটা সময় বিরাট কোহলির সঙ্গে ২২ গজের ময়দানে বিরাট ঝামেলা করেছিলেন, আজ সেই বাংলাদেশি ক্রিকেটারই অবসরের পথে!

বসানো হতে পারে ক্যামেরন গ্ৰিনকেও:

২৫ কোটি ২০ লক্ষ টাকার ক্যামেরন গ্রিন পর পর সব ম্যাচে হতাশ করছেন। না করছেন রান, আর না পাচ্ছেন উইকেট। এবার তাঁকে বসানোর সময় হয়েছে। এইবার আর নাম দেখলে চলবে না কেকেআরকে।

বাদ পড়তে পারেন রিঙ্কু সিংও:

ঠিক একই যুক্তিতে বাদ পড়তে পারেন রিঙ্কু সিংও। দলের সহ-অধিনায়ক করা হয়েছে তাঁকে। কিন্তু ব্যাট হাতে তাঁর হাল খুবই খারাপ। মিডল অর্ডার সমস্যায় পড়ছে। তাঁর বদলে অনামী সার্থক রঞ্জনকে খেলাতে পারে কেকেআর। অনুশীলনে ভালো খেলেছেন সার্থক। প্রতিপক্ষের কাছে অচেনা তিনি। তাঁর বিরুদ্ধে বিশেষ পরিকল্পনা করতে পারবে না গুজরাত। বড় শট খেলার ক্ষমতা রয়েছে সার্থকেরা। রভম্যান পাওয়েলের সঙ্গে তাঁর জুটি কাজে লাগতে পারে। এখন দেখার বিষয় কেকেআর আজকের ম্যাচে গুজরাতকে আদেও হারাতে পারে কিনা।

আরো পড়ুন: GT vs KKR: শুক্রবার ম্যাচের আগেই কেকেআরের জন্য এল খারাপ খবর, এই বোলারকে পাবে না রাহানেরা!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে