CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

GT vs KKR: শুক্রবার ম্যাচের আগেই কেকেআরের জন্য এল খারাপ খবর, এই বোলারকে পাবে না রাহানেরা!

আইপিএল ২০২৬-এ এখনও পর্যন্ত জয়ের স্বাদটা পায়নি কেকেআর। একাধিক সমস্যায় জর্জরিত নাঈট শিবির। তবে এইসমস্ত সমস্যার মাঝেই স্বস্তির খবর পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। মাথিশা পাথিরানার চোট পুরোপুরি সেরে গিয়েছে বলে খবর।

Matheesha Pathirana in KKR
Matheesha Pathirana in KKR

আইপিএল ২০২৬-এ এখনও পর্যন্ত জয়ের স্বাদটা পায়নি কেকেআর। একাধিক সমস্যায় জর্জরিত নাঈট শিবির। তবে এইসমস্ত সমস্যার মাঝেই স্বস্তির খবর পেয়েছে কলকাতা নাইট রাইডার্সমাথিশা পাথিরানা-র চোট পুরোপুরি সেরে গিয়েছে বলে খবর। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার ছাড়পত্রও পেয়ে গিয়েছেন তিনি। কিন্তু তার পরেও শুক্রবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে পারবেন না শ্রীলঙ্কার পেসার। কিন্তু কেন?

কেন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে পারবেন না মাথিসা পাথিরানা?

সূত্রের খবর, ‘দ্য হিন্দু’-কে কেকেআরের এক মুখপাত্র ইতিমধ্যেই জানিয়েছেন যে, পাথিরানাকে ভারতে আনার প্রক্রিয়া চলছে। কিন্তু এখনও কিছু কাজ বাকি। আর সেটা হয়ে গেলেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তাই শুক্রবার গুজরাত ম্যাচে তিনি খেলতে পারবেন না।

কবে কেকেআরের হয়ে মাঠে নামবেন পাথিরানা?

সামনে রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পাথিরানার খেলার সম্ভবনা রয়েছে। সব রকম চেষ্টা করছে কেকেআর। আইপিএলের নিলামে ১৮ কোটি টাকায় পাথিরানাকে কিনেছিল কেকেআর। তার আগে চেন্নাই সুপার কিংসে খেলতেন তিনি। সেখানে ডেথ ওভারে নজর কেড়েছিলেন। কিন্তু টি-২০ বিশ্বকাপে চোট পান পাথিরানা। বিশ্বকাপে আর খেলতে পারেননি।

আরো পড়ুন: MI vs PBKS Highlights:লাগাতার ৪ ম্যাচে হার মুম্বইয়ের, প্রভসিমরন-শ্রেয়সের ব্যাটে 'উড়ে' গেল হার্দিকরা!

বিশ্বকাপ শেষেও পাথিরানার খেলা নিয়ে সংশয় ছিল:

হ্যাঁ, তাঁর ফিটনেস পরীক্ষা না নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাঁকে ছাড়তে একেবারেই রাজি ছিল না। কিন্তু শেষ পর্যন্ত ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন পাথিরানা। তাই তাঁকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন দেখার কবে পাথিরানা কেকেআর শিবিরে যোগ দেন।

এ বারের আইপিএলে সমস্যায় রয়েছে কেকেআর:

প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চারটি হেরেছে তারা। একটি ম্যাচ ভেস্তে গিয়েছে। এখনও জয়ের মুখ দেখেননি অজিঙ্ক রাহানেরা। দলের পেস আক্রমণ সমস্যায় রয়েছে। এই পরিস্থিতিতে পাথিরানা দলে যোগ দিলে শক্তি বাড়বে কেকেআরের বলেই আশা করা হচ্ছে।

আরো পড়ুন: ১৯-বছরের আইপিএল কেরিয়ারে যা কখনও ঘটেনি এবার তাই ঘটল বিরাট কোহলির জীবনে!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে