CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

সূর্যকুমার যাদবের চাকরি চলে যেতে পারে, ভারতের টি-২০ দলে অধিনায়ক হিসেবে তাহলে কে 'এন্ট্রি' নেবেন?

একেবারেই নিজের চেনা ফর্মে নেই সূর্যকুমার যাদব। তাই এবার এক কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে গৌতম গাম্ভীর, অজিত আগরকরকে। হ্যাঁ, দেশকে বিশ্বকাপ জিতিয়েও চাকরি চলে যেতে পারে সূর্যকুমার যাদবের। আর তার একমাত্র কারণ হল, তাঁর ব্যাটিং ফর্ম।

Suryakumar Yadav can be removed from captaincy
Suryakumar Yadav can be removed from captaincy

একেবারেই নিজের চেনা ফর্মে নেই সূর্যকুমার যাদব। তাই এবার এক কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে গৌতম গাম্ভীর, অজিত আগরকরকে। হ্যাঁ, দেশকে বিশ্বকাপ জিতিয়েও চাকরি চলে যেতে পারে সূর্যকুমার যাদবের। আর তার একমাত্র কারণ হল, তাঁর ব্যাটিং ফর্ম। কেননা, রানের খরার কারণেই ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমারের আসন কার্যত টলমল। তাঁকে সরিয়ে দিলে ভারতের নতুন টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন এই তিন ক্রিকেটার।

সূর্যকুমার যাদবকে সরানো হলে কে হবেন ভারতের টি-২০ দলের অধিনায়ক?

১) শুভমান গিল:

ইতিমধ্যেই ভারতের টেস্ট ও এক দিনের ফরম্যাটে ভারতীয় দলের অধিনায়ক শুভমান গিল। টি-২০ বিশ্বকাপের আগে পর্যন্ত ছোট ফরম্যাটে ভারতীয় দলের সহ-অধিনায়কও ছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপের দলে জায়গা পাননি তিনি। ভারতে সাধারণত, ভিন্ন ফরম্যাটে ভিন্ন অধিনায়ক রাখার রীতি নেই। এক জনকেই তিন ফরম্যাটের দায়িত্বই দেওয়া হয়। কোচ গাম্ভীরেরও প্রিয় পাত্র শুভমান। ফলে সূর্যের চাকরি গেলে অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন শুভমন গিল-ই।

আরো পড়ুন: এ কি! টানা হারের জেরে হার্দিক-বুমরাহ মুখোমুখি অশান্তি এল সামনে, ঘটে গেল বিরাট কান্ড!

২) হার্দিক পাণ্ডেয়া:

২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জিতে রোহিত শর্মা দায়িত্ব ছেড়ে দিলে সকলেই ভেবেছিলেন যে এবার হার্দিকই অধিনায়ক হবেন। কারণ, তার আগের এক বছরে রোহিতের অনুপস্থিতিতে তিনিই দায়িত্ব সামলেছিলেন। কিন্তু হার্দিককে অধিনায়ক করা হয়নি। এমনকি, তাঁকে সহ-অধিনায়কও করা হয়নি। যদিও আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বর্তমান অধিনায়ক তিনি। সেখানে আবার তাঁর অধীনে খেলেন সূর্যকুমার। হার্দিক এখন শুধু সাদা বলের ক্রিকেটই খেলেন। ফলে সূর্যকুমারের বদলে হার্দিককেও দায়িত্ব দেওয়া হতে পারে।

৩) শ্রেয়স আইয়ার:

আপাতত ভারতের টি-২০ দলে নেই শ্রেয়স। যথেষ্ট ভালো খেলেও তাঁর জায়গা বিশ্বকাপে হয়নি। কিন্তু নির্বাচকেরা বারংবার তাঁর কথা বলেন। তাঁর নেতৃত্বে আইপিএলে দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস ফাইনালে উঠেছে। এমনকি ২০২৪ সালে কেকেআরকে চ্যাম্পিয়নও করেছেন তিনি। এ বারও পঞ্জাব ভালো খেলছে। এখনও পর্যন্ত একটা ম্যাচও হারেনি পঞ্জাব। যা পরিস্থিতি, তাতে ভারতের টি-২০ দলে আবার ঢুকে পড়তে পারেন শ্রেয়স। তাঁর যা রেকর্ড তাতে তাঁকে অধিনায়কও করে দিতে পারেন গাম্ভীর, আগরকরেরা।

আরো পড়ুন: GT vs KKR: পর পর হারের জেরে 'ফেডআপ' শাহরুখ খান, আজ ম্যাচ জিততেই হবে, কোন ১১ জনের উপর ভরসা রাখবে কেকেআর?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে