CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

RCB vs DC: এ কি! আচমকাই দিল্লি ম্যাচে নিজেদের জার্সির রং বদলে ফেলছেন কোহলিরা, কিন্তু কেন?

কেন নিজেদের জার্সির রং পরিবর্তন করছে আরসিবি? নেপথ্যে ঠিক কোন কারণ লুকিয়ে রয়েছে?

RCB jersey colour change vs Delhi Capitals
RCB jersey colour change vs Delhi Capitals

শনিবার, ১৮ই এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামবে বেঙ্গালুরু। কিন্তু সেই ম্যাচে বিরাট কোহলি-দের পরিচিত নীল-কালো জার্সিতে দেখা যাবে না। অন্য রঙের জার্সি পরে নামবেন তাঁরা। কিন্তু কেন?

দিল্লির বিরুদ্ধে কেন জার্সির রং পরিবর্তন করছে আরসিবি?

আসলে, প্রতি বছরই পরিবেশ বাঁচানোর বার্তা দিয়ে যে উদ্যোগ নেয় আরসিবি, এই বারও তার ব্যতিক্রম নয়। তাই দিল্লি ম্যাচে সবুজ জার্সিতে খেলতে দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-কে।

আরসিবি-র নতুন জার্সির বিশেষত্ব কী?

ওই জার্সি তৈরি করা হয়েছে পুনর্ব্যবহারযোগ্য উপাদান দিয়ে। পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আসলে, গোটা বিশ্বে বেঙ্গালুরুই একমাত্র কার্বন-নিরপেক্ষ দল। ২০১১ থেকেই তারা অন্তত একটি ম্যাচে সবুজ রংয়ের জার্সি পরে নামে পরিবেশরক্ষার বার্তা দিতে।

আরো পড়ুন: GT vs KKR Highlights: আইপিএল ২০২৬-এ কেকেআরের জন্য 'অশনি' সংকেত, পরপর সব ম্যাচেই হার!

আরসিবি-র সিইও রাজেশ মেনন কী জানালেন:

তিনি জানিয়েছেন, বছরের পর বছরের পরিকল্পনা সফল হলে কার্বন-নিরপেক্ষ দলের তকমা পাওয়া যায়। তাঁর আশা, এতে সমর্থক এবং দল মালিকেরাও অনুপ্রাণিত হবেন এবং পরিবেশ রক্ষার্থে এগিয়ে আসবেন। ম্যাচের দিন আরসিবি-র সমর্থকদের নিয়ে সমীক্ষাও করা হয়। সকল স্ট্যান্ডে থাকেন আরসিবি-র প্রতিনিধিরা। কারা কীভাবে মাঠে আসেন, কারা গাড়ি ব্যবহার করেন এ সব নিয়ে প্রশ্ন করা হয়। প্রত্যেক সমর্থক নিজেদের কাজকর্মে কতটা কার্বন নিঃসরণ করছেন তার পরিমাপ করা হয়। তাঁদের উৎসাহ দেওয়া হয় মেট্রো বা গণপরিবহনে আসার জন্য। টিকিট দেখালে বিনামূল্যে মেট্রো বা বাসে আসা যায়।

আরো পড়ুন: সূর্যকুমার যাদবের চাকরি চলে যেতে পারে, ভারতের টি-২০ দলে অধিনায়ক হিসেবে তাহলে কে 'এন্ট্রি' নেবেন?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে