CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

জাসপ্রীত বুমরাহ কি সবার চোখে ধুলে দিয়ে আইপিএল খেলছেন, কী লুকোচ্ছেন তিনি? বুমরাহকে নিয়ে উঠছে প্রশ্ন...!

আইপিএল ২০২৬-এ পাঁচটি ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছেন বুমরাহ। কিন্তু তা সত্ত্বেও তিনি একটিও উইকেট পাননি। এমনকি চার ম্যাচে ১৬৪ রান হজম করেছেন বুমরাহ। এই মরশুমের আইপিএলে এতটা খারাপ ফর্মে কখনও দেখা যায়নি জাসপ্রীত বুমরাহকে।

Jasprit Bumrah Mumbai Indians fitness
Jasprit Bumrah Mumbai Indians fitness

আইপিএল ২০২৬-এ পাঁচটি ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছেন বুমরাহ। কিন্তু তা সত্ত্বেও তিনি একটিও উইকেট পাননি। এমনকি চার ম্যাচে ১৬৪ রান হজম করেছেন বুমরাহ। এই মরশুমের আইপিএলে এতটা খারাপ ফর্মে কখনও দেখা যায়নি জাসপ্রীত বুমরাহকে। তাই এবার প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর বুমরাহকে নিয়ে বলে ফেললেন বড় কথা। বুমরাহকে নিয়ে ঠিক কী বললেন তিনি? 

জাসপ্রীত বুমরাহ কি কিছু লুকোতে চাইছেন?

প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর বুমরাহকে নিয়ে বললেন, মনে হচ্ছে, বুমরাহ পুরোপুরি ফিট নন। তাঁর শরীরী ভাষাতেই সেটা বোঝা যাচ্ছে। আইপিএল শুরুর আগে উৎকর্ষ কেন্দ্রে গিয়েছিলেন বুমরাহ। আর তখনই তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু জল্পনা উড়িয়ে দিয়ে প্রথম ম্যাচ থেকেই মুম্বইয়ের হয়ে খেলছেন বুমরাহ। তবে সাফল্য কিছুতেই পাচ্ছেন না। আইপিএলে তাঁকে বৈচিত্র ব্যবহার করতে, বিভিন্ন কোণ থেকে বল করতে দেখা যাচ্ছে, তবুও তিনি কোনো ফলাফলই পাচ্ছেন না।

আরো পড়ুন: রোহিত-কোহলিকে যিনি ছেঁটে ফেলেছেন সেই আগরকর আর কত দিন প্রধান নির্বাচক থাকবেন জানেন? চলে এল বড় সিদ্ধান্ত!

বুমরাহকে নিয়ে কী বললেন ওয়াসিম জাফর?

সূত্রের খবর, এক ক্রিকেট ওয়েবসাইটে জাফর বলেছেন, “আমার মনে হয় বুমরাহ ১০০ শতাংশ ফিট নয়। এটাই আমার বিশ্বাস। বিশ্বকাপ বা তার আগে যেমন দেখেছিলাম, এখন বুমরাহের বোলিংয়ের মধ্যে সেই শরীরী ভাষাটাই দেখতে পাচ্ছি না। তাই আমার মনে হচ্ছে বুমরাহ নিজের সেরা ফর্মে নেই। এ ভাবে লেংথ মিস্‌ করতে ওকে কখনও দেখিনি। এ ভাবে কখনও বল করে না। যদি ১০০ শতাংশ ফিট থাকত তা হলে কখনও এ ভাবে বল করত না বুমরাহ।”

বোলিং তীক্ষ্ণতা ভুলে গিয়েছেন বুমরাহ:

বুমরাহের বোলিং থেকে সেই তীক্ষ্ণতা ইতিমধ্যেই চলে গিয়েছে বলে মনে করেন জাফর। বলের নড়াচড়াও আর হচ্ছে না। জাফরের ভাষায়, “বুমরাহের বোলিংয়ে যে ঝাঁজটা ছিল সেটাই নেই। আগে ওর হাত থেকে বল বেরিয়ে ব্যাটে আছড়ে পড়ত। এখন সেটা দেখতে পাচ্ছি না। ফর্ম সব সময় একই থাকে না জানি। তাই বুমরাহ সব সময়েই ভাল বল করবে এটা প্রত্যাশা করা উচিত নয়।”

আরো পড়ুন: KKR vs RR Highlights: অবশেষে জয়ের স্বাদ পেল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু 'চিন্তা' তবুও থাকছে!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে