CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

হাড়ে চিড় ধরে আছে, তবুও 'মাথানত' করতে চান না বরুণ চক্রবর্তী, কেকেআরের এই বোলারের কী হয়েছে?

আইপিএল ২০২৬-এর শুরু থেকে খুব একটা ভালো পারফর্ম করতে পারছিলেন না। উইকেট পেলেও প্রচুর রান দিচ্ছিলেন প্রচূ্র। কিন্তু রাজস্থানের বিরুদ্ধে শেষমেষ প্রত্যাবর্তন হল ‘পুরনো’ বরুণ চক্রবর্তীর।

Varun Chakravarthy KKR injury
Varun Chakravarthy KKR injury

আইপিএল ২০২৬-এর শুরু থেকে খুব একটা ভালো পারফর্ম করতে পারছিলেন না। উইকেট পেলেও প্রচুর রান দিচ্ছিলেন প্রচূ্র। কিন্তু রাজস্থানের বিরুদ্ধে শেষমেষ প্রত্যাবর্তন হল ‘পুরনো’ বরুণ চক্রবর্তী-র। রান তো কম দিলেনই সেইসঙ্গে তুলে নিয়েছেন তিনটি উইকেটও। ম্যাচের পর বরুণ জানালেন, হাড়ে চিড় নিয়েই তিনি আইপিএলে খেলছেন। 

হাড়ের চাড় নিয়েই আইপিএল খেলছেন বরুণ চক্রবর্তী!

এদিন দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে ২০০টি উইকেট নিলেন বরুণ চক্রবর্তী। ১৫১টি ইনিংসে ২০০তম উইকেট পেয়েছিলেন অর্শদীপ সিং। আর বরুণ পেলেন ১৫৫তম ইনিংসে। কুলদীপ যাদব (১৬০), জয়দেব উনাদকাট (১৬২) এবং মহম্মদ শামি (১৬৫) রয়েছেন বরুণের পরে।

ম্যাচের সেরা হলেন বরুণ চক্রবর্তী:

না, রিঙ্কু সিং নয়, ম্যাচের সেরার পুরস্কার তুলে দেওয়া হয় বরুণের হাতে। বরুণ বলেন, “পিচ খুব একটা আলাদা ছিল না। আইপিএলে যেমন পিচ হয় তেমনই হয়েছে। আজ একটু মন্থর গতির ছিল, যা আমরা কাজে লাগিয়েছি। প্রথম কয়েকটা ম্যাচে আমি চোট পেয়েছিলাম। দুটো হাড়ে চিড় ধরেছিল। এখনও বাঁ হাতে চিড় দুটো রয়েছে। সেটা সামলেই খেলার চেষ্টা করছি। কাজটা কঠিন, তবু চেষ্টা তো করতেই হবে।”

আরো পড়ুন: 'চাকরি' গেল সূর্যকুমার যাদবের, টি-২০-র নতুন 'নেতা' হলেন শ্রেয়স আইয়ার!

সাফল্যের নেপথ্যে গোটা কোচিং স্টাফকে তিনি কৃতিত্ব দিয়েছেন। তিনি বলেছেন, “ম্যাচের সেরার পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে। নিজের ব্যাপারে কথা বলার আগে কোচিং স্টাফদের কৃতিত্ব দিতে চাই। গত কয়েকটা সপ্তাহ খুবই কঠিন গিয়েছে। ফলাফল আমাদের পক্ষে যায়নি। বাইরে থেকে প্রচুর কথাবার্তা শুনেছি। তবে প্রধান কোচ এবং বাকি কোচেরা কখনও সেই আওয়াজের প্রভাব আমাদের উপরে পড়তে দেননি। আমরা নিজেদের পদ্ধতিই অনুসরণ করছিলাম। এই জয় আমাদের প্রাপ্য ছিল।”

আইপিএল ২০২৬-এ কী হবে কেকেআরের ভবিষ্যৎ, জানালেন বরুণ!

বরুণ বললেন, “আমরা সব ম্যাচ জিততেই নামি। ট্রফির দাবিদার হিসাবেই প্রতিযোগিতায় খেলতে নেমেছি। এখনও আশা আছে। এই জায়গা থেকেই ঘুরে দাঁড়ানো শুরু করতে হবে। পিচ আজ মন্থর ছিল। তবে মাঝের দিকে আরও ভাল ব্যাট করা উচিত ছিল আমাদের। তবে আজ জিতে এটুকু প্রমাণ করতে পেরেছি যে শুধু অংশগ্রহণ করতে আইপিএলে আসিনি।”

আরো পড়ুন: KKR vs RR: মাত্র ১৫ বছর বয়সেই এমন 'দুর্ধর্ষ' নজির গড়ে ফেলেছেন বৈভব যা সত্যিই অবাক করার মতো!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 756 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে