CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

Tilak Verma: চাপকে বুড়ো আঙুল দেখিয়ে দুর্ধর্ষ 'সেঞ্চুরি' হাঁকালেন তিলক বর্মা!

আইপিএল ২০২৬-এ খুব একটা ভালো পারফর্ম করতে পারছে না মুম্বই ইন্ডিয়ান্স‌। ২০শে এপ্রিল, সোমবার মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্সের।

Tilak Varma century vs GT
Tilak Varma century vs GT

আইপিএল ২০২৬-এ খুব একটা ভালো পারফর্ম করতে পারছে না মুম্বই ইন্ডিয়ান্স‌। ২০শে এপ্রিল, সোমবার মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হয়েছে গুজরাট টাইটান্সের। আর এই ম্যাচেই নিজের আসল রূপ দেখিয়ে দিলেন তিলক বর্মা। এই মরশুমের আইপিএলটা খুব একটা ভালো যাচ্ছিল না তাঁর। ক্রমশ টালমাটাল হচ্ছিল নিজের জায়গা। কিন্তু এই অবস্থায় এদিন তিলক বর্মার ব্যাট থেকে পাওয়া গেল আত্মবিশ্বাসী ইনিংস। 

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকালেন তিলক বর্মা!

হ্যাঁ, এদিন চাপের মুখে কার্যত আগ্রাসী ব্যাটিং করলেন তিলক বর্মা। ইনিংসের শেষ বলে চার মেরে নিজের শতরানটাও পূরণ করলেন। গুজরাটের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৯৯/৫ তুলল মুম্বই। ভালো খেলেছেন নমন ধীরও।

আরো পড়ুন: আইপিএল ২০২৬-এ 'ট্রফি' ঘরতে আনতে কোনোরকম কোনো খামতি রাখবেন না শ্রেয়স আইয়ার!

মুম্বইয়ের হয়ে অভিষেক হয়েছে দানিশ মালেওয়ার এবং কৃশ ভগতের!

এদিন দানিশকে পাঠানো হয়েছিল কুইন্টন ডি ককের সঙ্গে ওপেন করতে। কিন্তু তিনি ৪ বলে ২ রান করে সাজঘরে ফিরে  যান। পাশাপাশি, ডি কক-ও ১১ বলে ১৩ রানের বেশি করতে পারেননি। চতুর্থ ওভারের মধ্যেই মুম্বইয়ের দুই ওপেনারকে সাজঘরে ফেরত পাঠায় গুজরাট।

জোড়া ধাক্কা কমিয়ে যায় মুম্বইয়ের রানের গতি। নমন ধীর এবং সূর্যকুমার দলকে টানার চেষ্টা করছিলেন। কিন্তু সূর্যের খারাপ ফর্ম এই ম্যাচেও অব্যাহত থাকল। একটি করে চার এবং ছয় মেরে আশা জাগালেও তিনি ১০ বলে ১৫ করে সাজঘরে ফিরে যান এদিন। আর সেখান থেকে দলের হাল ধরেন নমন এবং তিলক। যদিও রানের গতি খুব বেশি ছিল না। ৬টি চার এবং ১টি ছয় মেরে ৩২ বলে ৪৫ রান করে ফেরেন নমন।

হার্দিকের কামাল:

এদিকে, তিলকের সঙ্গে হার্দিক যোগ দিতেই রান তোলায় গতি আসে। হার্দিক নিজে ব্যাটে বলে তেমন রান করতে পারছিলেন না। কিন্তু উল্টো দিক থেকে ক্রমাগত তিনি উৎসাহ দিতে থাকেন তিলককে। আর সেটাই আরও চাঙ্গা করে দেয় মুম্বইয়ের এই ব্যাটারকে।

আরো পড়ুন: হাড়ে চিড় ধরে আছে, তবুও 'মাথানত' করতে চান না বরুণ চক্রবর্তী, কেকেআরের এই বোলারের কী হয়েছে?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে