CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

শ্রেয়স আইয়ার কি সত্যিই মস্ত বড় ভুল করে ফেলেছেন, কেন শ্রেয়সকে নিয়ে এত আলোচনা চলছে?

শ্রেয়স আইয়ার, আইপিএল ২০২৬-এও তিনি পাঞ্জাব কিংসের অধিনায়ক। অনবরত তাঁর দল জিতে চলেছে। তিনি ব্যাটে রানও পাচ্ছেন। এসব তো ঠিক আছে। কিন্তু শ্রেয়স এবার এমন এক ভুল করে ফেললেন, যার জেরে সোস্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলছে।

Shreyas Iyer wears cameraman's shoes
Shreyas Iyer wears cameraman's shoes

শ্রেয়স আইয়ার, আইপিএল ২০২৬-এও তিনি পাঞ্জাব কিংসের অধিনায়ক। অনবরত তাঁর দল জিতে চলেছে। তিনি ব্যাটে রানও পাচ্ছেন। এসব তো ঠিক আছে। কিন্তু শ্রেয়স এবার এমন এক ভুল করে ফেললেন, যার জেরে সোস্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলছে। 

কী এমন ভুল করলেন শ্রেয়স আইয়ার?

শ্রেয়স আইয়ার তার জুতো পরতেই এবার ভুলে গেলেন ! এখন প্রশ্ন হল,  শ্রেয়স আইয়ারকে কি রোহিত শর্মার রোগে ধরেছে? লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে পুরস্কার মঞ্চে যাওয়ার সময় জুতো পরতেই ভুলে গেলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক। আর তারপর ক্যামেরাম্যানের কাছ থেকে ধার নিতে হল জুতো। শ্রেয়সের সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে, লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে পুরস্কার মঞ্চের দিকে এগোচ্ছেন শ্রেয়স। আর তাঁর পায়ে তখন স্লিপার। হঠাৎই তাঁর সঙ্গে থাকা পাঞ্জাবের এর সাপোর্ট স্টাফ শ্রেয়সকে সে কথা মনে করিয়ে দেন। পায়ে জুতো নেই দেখে রীতিমতো থমকে যান শ্রেয়স। তখন আর সাজঘরে ফিরে গিয়ে জুতো পরার সময় ছিল না।

আরো পড়ুন: সত্যিই কি 'হেলিকপ্টার' শটের জনক ধোনি? ধোনিকে নিয়ে নতুন বিতর্ক শুরু!

ক্যামেরাম্যানের জুতো পরতে হল শ্রেয়সকে:

কিছুক্ষণ চার দিকে তাকান তিনি। আর তখনই হয়ত পরিচিত কোনও ক্যামেরাম্যানকে শ্রেয়স দেখতে পান। তাঁকে কিছু একটা বলেন। তার পরেই দেখা যায়, সেই ক্যামেরাম্যান নিজের জুতো খুলে রাখছেন। শ্রেয়স নিজের স্লিপার খুলে রেখে সেই জুতো পরেন। তাতে বোঝা যায়, ক্যামেরাম্যানের কাছ থেকে জুতো ধার নেন তিনি। সেই জুতো পরে পুরস্কার মঞ্চে ওঠেন শ্রেয়স।

এই ঘটনার ভিডিও দেখে সকলেই মজার মন্তব্য করেছেন। এটা ঘটনা, আইপিএলে এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য পাঞ্জাব কিংস। ছ’ম্যাচ খেলে পাঁচটি জিতেছে পাঞ্জাব। এমনিতেই ভারতের টি–২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব চাপে রয়েছেন। ব্যাট হাতে একদমই ফর্মে নেই তিনি। ফলে তাঁকে সরিয়ে বোর্ড টি–২০ তে নতুন অধিনায়ক ঘোষণা করতে পারে। সেই দৌড়ে শ্রেয়স রয়েছেন। তবে যদি সূর্যকে না সরানো হয়, তার পরেও শ্রেয়স ভারতের টি–২০ দলের অধিনায়ক হতে পারেন। নেপথ্যে রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি পরিকল্পনা।

আরো পড়ুন:আর আফগানিস্তানের হয়ে নয়, এবার ভারতের হয়ে খেলবেন রশিদ খান? 

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে