CSE
Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%Toss Index1,309.4 +3.89%Match Index2,223.1 −5.00%The Hundred 2026 · CSXM6 WF vs MIL −5.00%M5 SL vs SB +4.00%M4 BP vs TR −3.89%M3 LS vs MSG +0.45%M2 SB vs WF +0.00%M1 MIL vs SL +4.00%
নিউজ

বুমরাহকে নিয়ে ঠিক কী করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড? খোলসা হয়ে গেল বড় সত্য...!

ভারতীয় দল সাদা বলের ক্রিকেটে যত ভালোই আধিপত্য থাকুক না কেন, লাল বলের ক্রিকেটে ভারত কার্যত বারংবার ব্যর্থ হচ্ছে। ষষ্ঠ স্থানে থাকা ভারতের কাছে এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা অত্যন্ত কঠিন।

Jasprit Bumrah Test
Jasprit Bumrah Test

ভারতীয় দল সাদা বলের ক্রিকেটে যত ভালোই আধিপত্য থাকুক না কেন, লাল বলের ক্রিকেটে ভারত কার্যত বারংবার ব্যর্থ হচ্ছে। ষষ্ঠ স্থানে থাকা ভারতের কাছে এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা অত্যন্ত কঠিন। আর তাই ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে, বাকি সব টেস্টে জাসপ্রীত বুমরাহ-কে দিয়ে খেলাতে।

কেন সব টেস্টে বুমরাহকে খেলাতে চাইছে বিসিসিআই?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি করে টেস্ট খেলবে ভারতীয় দল। তারপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজও রয়েছে। এই ন’টি টেস্টে ভালো খেলে ফাইনালে ওঠার লক্ষ্যে অনড় ভারতীয় দল। দলীয় ম্যানেজমেন্ট ও নির্বাচকেরা আগামী বছরের এক দিনের বিশ্বকাপের দিকে নজর রাখলেও, এই মুহূর্তে বোর্ডের প্রধান লক্ষ্য হল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। আর সেখানে বুমরাহ যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন।

আরো পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্স এন্ট্রি নিচ্ছেন এই 'বিধ্বংসী' ওপেনার, মুখে হাসি ফুটল হার্দিক পান্ডেয়ার!

বুমরাহকে নিয়ে কী জানাচ্ছে বিসিসিআই সূত্র?

‘টাইমস অফ ইন্ডিয়া’ সংবাদপত্রকে বিসিসিআই-এর একটি সূত্র ইতিমধ্যেই জানিয়েছেন যে, ‘‘চেষ্টা করা হচ্ছে বুমরাহকে সবকটা টেস্ট খেলার জন্য ফিট রাখার। আশা করা হচ্ছে, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে চারটে টেস্টেই বুমরাহ খেলবে। তবে বড় চ্যালেঞ্জ হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ টেস্টের জন্য ওকে সতেজ রাখা। দরকার হলে কয়েকটা এক দিনের সিরিজে ওকে বিশ্রামও দেওয়া হতে পারে।’’

কবে রয়েছে ভারতের টেস্ট ম্যাচ:

আইপিএল ২০২৬ শেষ হলেই রয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের টেস্ট ম্যাচ। আর এই টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত নয়। সুতরাং, এই ম্যাচেও ভারতের প্রথম সারির বেশ কয়েক জন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হতে পারে বলেই খবর পাওয়া যাচ্ছে। যদিও এখন শেষ কী হয় সেটাই দেখার।

আরো পড়ুন: এটাই হল রোহিত শর্মার 'পাওয়ার', ডাগআউটে বসেও ম্যাচ জেতাচ্ছেন হিটম্যান! সবটা ফাঁস করলেন তিলক!

ট্যাগ:IndiaJasprit Bumrah

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 609 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে